Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    May 14, 2026

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা?
    Education [ শিক্ষা ]

    ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু: জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা?

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গত ১০ই মার্চ থেকে ৩রা এপ্রিল পর্যন্ত মাত্র ২৩ দিনের ব্যবধানে দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৮ জন শিক্ষার্থীর অস্বাভাবিকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে শিক্ষাঙ্গনে উদ্বেগ ও আলোচনা তীব্র হয়েছে।

    বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, জুলাই পরবর্তী সময় থেকে এ পর্যন্ত জুলাইয়ে অংশগ্রহণকারী শতাধিক তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যার মধ্যে আত্মহত্যাকারীর সংখ্যা উদ্বেগজনক।

    জনমনে তাই প্রশ্ন জেগেছে, তরুণ প্রজন্ম কি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে? জুলাইয়ের চেতনা কি তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ? আর সে কারণেই কি তারা এমন পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন?

    গত ২৩ দিনের মৃত্যুর ঘটনাগুলোর তথ্য অনুসারে, ৫ জন আত্মহত্যা করেছেন, ৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং ৪ জন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। নিহতদের ৫ জন মেডিকেল শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এই তালিকায় রয়েছে।

    বিশেষভাবে উল্লেখ্য, নিহত সকল শিক্ষার্থীই ২০২৪-এর জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকার উৎখাতের বিক্ষোভে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। জুলাই পরবর্তী সময়েও তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে সরব ছিলেন। দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অনেকের মধ্যে গভীর হতাশা ও মানসিক চাপ তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

    আগস্ট-পরবর্তী সময়ে হত্যা, চাঁদাবাজি, মব সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের অস্থিরতার ঘটনা বেড়ে যাওয়ায় অনেক ছাত্র-ছাত্রী মানসিকভাবে মুষড়ে পড়েছেন। অনেকে দেশের বর্তমান পরিস্থিতির জন্য নিজেদের কিছুটা দায়ী মনে করে গভীর হতাশায় ভুগছিলেন বলে সহপাঠী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

    শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা, একাডেমিক চাপ, ব্যক্তিগত সমস্যা এবং সামাজিক অস্থিরতার সম্মিলিত প্রভাব এই মৃত্যুগুলোর পেছনে কাজ করেছে বলে কারো কারো ধারণা। বিশেষ করে জুলাই সম্পৃক্ত শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের হতাশা ও মানসিক চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে।

    বিশেষজ্ঞদের মতামত

    মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আ ন ম কুরাইশি বলছেন, যে প্রবল রোমাঞ্চ নিয়ে সরকার পতনের বিক্ষোভে যুক্ত ছিল তারা’ পরবর্তীতে ক্যাম্পাস ও সমাজে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসায় তাদের চিন্তা ও আদর্শের জায়গাটা হোঁচট খেয়েছে। ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং সামাজিক চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।

    আঁচল ফাউন্ডেশনের মতো সংস্থাগুলোর তথ্য অনুসারে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

    শিক্ষা সংশ্লিষ্টরা ও অভিভাবকরা এখন দাবি করছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের উচিত অবিলম্বে ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্য সেবা জোরদার করা, কাউন্সেলিং সেন্টার চালু করা এবং শিক্ষার্থীদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা।

    এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে জুলাই ২০২৪-এর আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সহায়তা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ
    Next Article ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
    JoyBangla Editor

    Related Posts

    বিদেশে পড়তে গেলে যা এড়িয়ে চলবেন

    April 27, 2026

    রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলা ও দোষীদের শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি

    April 26, 2026

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও লিমনের লাশ পাওয়া গেছে, একজন গ্রেফতার

    April 25, 2026

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতা শাহাদাত হোসেনের

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    আবারও অস্থির সময়ের মুখোমুখি ব্রিটেন

    May 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    আনন্দ মুখর পরিবেশে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বর্ষবরণ

    By JoyBangla EditorMay 14, 20260

    লন্ডন: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে (DUAUK) অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘বর্ষবরণ ১৪৩৩…

    কবি গুরুর ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনার তরী ইউকে

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    নীলফামারী মহিলা আওয়ামী লীগ নেত্রী জাহানারা বেগম গ্রেপ্তার, ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত থানা প্রাঙ্গন

    May 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের ঢল: ‘জয় বাংলা’ স্লোগানে অন্তিম বিদায়

    May 14, 2026

    ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক 

    May 13, 2026

    আবারও বইমেলার ধারায় ফিরল সিলেট

    May 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.