জিয়া থেকে শুরু করে ইউনূস ও তারেক—সবাই একই পদাঙ্ক অনুসরণ করে চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’—কারাগারের এই সাইনবোর্ড আজ এক নির্মম উপহাসে পরিণত হয়েছে! গোটা বাংলাদেশ আজ এক বিশাল কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে, যেখানে খাকি পোশাকের ঘাতক আর অবৈধ ক্ষমতার মদদে কারাগারগুলোকে বানানো হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের তিলে তিলে শেষ করার কসাইখানা।
সারাদেশে আজ মিথ্যা মামলার হিড়িক তুলে বিরোধী মতের মানুষদের জেলগেটে বন্দি করা হচ্ছে। অথচ কারাগারগুলোর ভেতরে না আছে কোনো চিকিৎসা সেবা, না আছে ন্যূনতম মানবিক পরিবেশ। ৭৫টি কারাগারের বিপরীতে চিকিৎসকের পদ শূন্য, কোটি টাকার যন্ত্রপাতি বাক্সবন্দি, আর অ্যাম্বুলেন্সের অভাবে ধুঁকে ধুঁকে মরছে মানুষ। চলতি বছরের প্রথম নয় মাসেই আড়াইশতাধিক বন্দির মৃত্যু প্রমাণ করে—এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি রাষ্ট্রীয় হেফাজতে সুপরিকল‘জেল হত্যা ও পৈশাচিক নির্যাতন’! মেডিসিন ও ইনসুলিন আটকে রেখে, হার্ট অ্যাটাকের রোগীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে পরিকল্পিতভাবে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।
জিয়াউর রহমান থেকে শুরু করে আজকের তারেক রহমানের সরকার এবং তাদের দোসর ইউনূস – সবাই একই সূত্রে গাঁথা। জিয়া যেভাবে বিনা বিচারে ও জেলের ভেতর রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার নোংরা রাজনীতি শুরু করেছিল, আজ সেই একই পদাঙ্ক অনুসরণ করে ইউনূস ও বিএনপি-জামায়াত চক্র আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কারগারগুলোতে চালাচ্ছে অমানবিক নির্যাতন ও খুনের মহোৎসব।
ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে যারা মিথ্যা মামলা আর জেলের অন্ধকূপে বন্দি করে মানুষ হত্যার এই খেলায় মেতেছে, তাদের মনে রাখা উচিত – রক্তের প্রতিটি ফোঁটার হিসাব বাংলার রাজপথেই দিতে হবে।ক্ষমতার পালাবদল আসবে এবং এই জঘন্য জেল হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত প্রতিটি খুনিকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
(আওয়ামী লীগ পেইজ থেকে)
