Author: JoyBangla Editor

।। মনজুরুল হক।। ‘রাজনৈতিক বোধহীন এনজিও ব্রেন আর ষোল বছরের বুভুক্ষু প্রতিশোধস্পৃহায় দাউ দাউ করে জ্বলতে থাকা বিএনপি নেতৃত্বের ব্রেনের কাছে সুস্থ রাজনৈতিক চিন্তা আশা করাটাই মূর্খতা। ◾️ বিএনপি কি মনে করে আজ ৩২ নম্বরে মামদোবাজী করতে গেল? আওয়ামী লীগ এসে শোক জানাতে পারলে তারা নৈতিকভাবে জয়ী হয়ে যাবে, সেই ভয়? দূরদর্শী প্রজ্ঞা থাকলে বুঝত; যেখানে লীগের সমর্থক দেখামাত্র গ্রেফতার, মামলা, জেল, জুলুম হচ্ছে, সেখানে লীগের সমর্থকরা বীরত্ব দেখাতে যাবে না। ◾️ এরা রাজনীতিটা সুস্থভাবে বুঝলে ৩২ নম্বরকে একটা সাদামাটা সরকারি বাড়ি হিসাবে দেখত। তাকে স্পেশাল পাহারা দিয়ে জিঘাংসা চরিতার্থ করার টুলস বানাত না। তা না করে শক্তি প্রদর্শন করে…

Read More

।। জয় বাংলা প্রতিবেদন।। স্যোসাল মিডিয়ায় যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে শোকাভিভুত মন্তব্য ও শোক, শ্রদ্ধা জানানো হচ্ছে, সেটি যে কোনো দিনের চেয়ে এবারে সর্বাধিক শুধু নয়, অনেকটা বিস্ময়ের। মূল কথা, ‘সমগ্র বাংলাদেশটাই শেখ মুজিব’। শেখ মুজিব তো একটি আদর্শের নাম, এই সত্যটিই ভয়ের কারণ। সাংবাদিক আনীস আলমগীর একটি ঠক শোতে বলেছেন, “মৃত বঙ্গবন্ধু এতো শক্তিশালী, ‘ধানমন্ডি ৩২ নাম্বর’ বঙ্গবন্ধুর ভাঙ্গা বাড়িটিও পুলিশ দিয়ে ঘিরে রাখতে হচ্ছে”। এছাড়া তার ভেরিফাইড ফেইসবুক একাউন্টে লিখেছেন, ‘ব্রাশ দিয়ে দেয়াল থেকে রঙ মুছে ফেলা যায়, ছবিও মুছে ফেলা যায়—কিন্তু হৃদয়ের দাগ আর স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয়।ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়ি—শুধু…

Read More

আজ ১৫ই আগস্ট—বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনা ও শোকের দিন। বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বিষাদময় ঘটনার ৫০ বছর হলো আজ। গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি ইতিহাসের অন্যতম বর্বরতার শিকার বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও সকল শহিদকে। ১৯৭৫ সালে সংঘটিত এই হত্যাকাণ্ড কেবল একজন মানুষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশে ছিল না; এই হত্যাযজ্ঞের উদ্দেশ্য ছিল একটি জাতি, তার আদর্শ, তার স্বপ্ন, তার প্রত্যাশা ও তার সম্ভাবনাকে চিরতরে নির্মূল করা। মানুষের শারীরিক সত্ত্বাকে নিঃশেষ করার পরও সেই চিরজাগরুক স্বপ্নকে ধারণ করে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিকে…

Read More

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে দুজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে সন্দেহজনক আচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভ করায় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তল্লাশির পর আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা আওয়ামী লীগের সদস্য। নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং সম্ভাব্য নাশকতার আশঙ্কায় তাদের প্রাথমিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের দাবি, আটক দুই ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় লাইভ সম্প্রচার করছিলেন, যা নিরাপত্তাজনিত কারণে সন্দেহজনক হিসেবে ধরা হয়। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, “কেউ যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা নাশকতা করতে না পারে, সেজন্য আমরা…

Read More

।। জয়বাংলা রিপোর্ট।। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রাণহানির বিচার এবং কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও পুরোনো সংকটে ফিরে যাবে।এনসিপির নাহিদ  ইসলাম ও নাসির উদ্দিন পাটওয়ারির ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না বা করতে দেওয়া হবে না’ বলার দুদিন পর ড. মুহম্মদ ইউনুস এই বক্তব্য দিলেন। সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে (CNA) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, উৎসবমুখর ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজন করাই তার সরকারের অন্যতম লক্ষ্য। তবে নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি। ড. ইউনূস বলেন, ‘যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি, তাহলে সংস্কার বা বিচার…

Read More

দুই পৃথক হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। অতিরিক্ত কারা মহাপরিদর্শক (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, “শমী কায়সারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিনের আদেশ অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।” গত ৫ নভেম্বর, রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা…

Read More

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোরে যখন সূর্যের আলোয় নতুন আরেকটি দিনের সূচনা হচ্ছিলো, ঠিক তখনই বাংলাদেশের ইতিহাসের আকাশে নেমে এসেছিল সবচেয়ে অন্ধকারতম প্রহর। সেই ভোরে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ছায়াতলে পরিচালিত মানবাধিকারবিরোধী এক ভয়াবহ ষড়যন্ত্রের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকারীরা ছিল সেনাবাহিনীর একটি সুসংগঠিত চক্র, যারা বঙ্গবন্ধুর প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নয়, বরং বিদেশি স্বার্থ পূরণের জন্য কাজ করছিল। পশ্চিমাদের কূটনৈতিক ও গোয়েন্দা নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে এই চক্রের সঙ্গে যোগাযোগ রেখে, তাদেরকে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করেছিল। মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঢাকায় ও দেশের বাইরে অজস্র গোপন বৈঠকে অংশ নিয়েছেন, যার…

Read More

।। জয়বাংলা প্রতিবেদন।। ‘বঙ্গবন্ধুতেই শক্তি, বঙ্গবন্ধুতেই মুক্তি’ এ মন্ত্রে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক আলোচনাসভার আয়োজনে প্রধান আলোচক ছিলেন ব্যরিস্টার তানিয়া আমীর। তাঁর আলোচনায় বলেন, জনগণই সকল ক্ষমতার উতস। বঙ্গবন্ধুর সমগ্র জীবনের আরাধ্য ছিল জনগণের কল্যাণ। জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছেন। তানিয়া আমীর বলেন, বাহাত্তরের সংবিধান জনগণের অধিকার সংরক্ষণ করা একটি দলিল। আজকে যারা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে দেওয়ার পাঁয়তারা করছে, তারা পরাজিত শক্তি। সালতানাত বা খেলাফত তথা এক পরিবারের শাসনকেন্দ্রিক দলিল নয় আমাদের সংবিধান। যেখানে জনগণের অস্তিত্ব নেই, যে শাসন ব্যবস্থা পরিবারের ইচ্ছায় চলে, আমরা যুদ্ধ করে তা প্রত্যাখ্যান করেছি। ‘ভয়েস ফর হিউম্যান ডিগনিটি’র আয়োজনে জাতীয় শোকদিবসের অনুষ্ঠানে তিনি এ…

Read More

১৫ই আগস্ট শুক্রবার বিকাল ৬.০০ ঘটিকার সময়, জাতীয় শোক দিবস উপলক্ষে আলতাব আলী পার্কে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারবর্গের শাহাদৎ দিবস উপলক্ষে বিশাল গনসমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ-মাগরিব শহীদ আত্মার মাগফেরাত কামনা করে, ব্রিকলেন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শোকদিবসের অনুষ্ঠান সমূহে যথা সময়ে সকলকে অংশগ্রহণ করার জন্য, যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

Read More

৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনা-বিধুর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এখানেই শেষ নয়। আগস্ট বাঙালি জাতির জন্য অভিশপ্ত মাস। এই মাসেই সংঘটিত হয় ২১শে আগস্টের নারকীয় গ্রেনেড হামলা ও ১৭ই আগস্টে দেশজুড়ে সিরিজ বোমা হামলা। এছাড়াও গত বছরের এই আগস্টে পাকিস্তানি ভাবধারায় পুষ্ট স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী…

Read More