সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
Author: JoyBangla Editor
ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ তার পদত্যাগের ঘোষণা দেয়। মাত্র ২৬ দিন আগে, ফ্রাঁসোয়া বায়রু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রায় সব দলের নেতারা অভিযোগ করেন, লেকর্নুর মন্ত্রিসভা পূর্ববর্তী বায়রু সরকারের প্রায় হুবহু অনুলিপি, কোনো নতুনত্ব বা রাজনৈতিক ভারসাম্য নেই। অনাস্থা প্রস্তাবের হুমকিও দেয় তারা। এই অচলাবস্থার মধ্যেই লেকর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন। ফলে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে এটি পঞ্চম…
চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান (যেমন: কিছু খাদ্য উপাদান, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া) এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া (immune response) সৃষ্টি হওয়া রোধ করা হয়। বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। নোবেলজয়ী…
আগামীকাল ৬অক্টোবর জননেতা সুলতান শরীফ প্রয়াণে লন্ডনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য এ নাগরিক শোকসভায় দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার জন্য যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৩ আগস্ট লন্ডনের একটি হাসপাতাল সুলতান শরীফ দেহ ত্যাগ করেন্। ১৯৪১ সালের ২৬ জানুয়ারি বরিশাল জেলার চানপুরা ইউনিয়নের সরুখালী গ্রামে জন্ম নেন সুলতান মাহমুদ শরীফ। স্কুল জীবনেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন লন্ডন আওয়ামী লীগ গঠিত হলে তিনি…
সম্প্রতি জামাতনেতা শিশির মনির শাল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেন, রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট। আরো বলেন, মুহম্মদ বলেন আর যীশু বলেন,কৃষ্ণ বলেন সবাই একই। সকলেই মানবতার কথা বলেছেন। এই কথা বলার পরই দিরাই শাল্লার তৌহিদী জনতা ক্ষেপে ওঠেন। তারা প্রতিবাদী মিছিল বের করেন। শিশির মনিরের শাস্তি দাবী করেন। কী বিচিত্র এ জগত! ভোটের জন্য আকাশ পাতাল এক করার রাজনীতি বলে নেটিজন মন্তব্য করছেন। এটাই নাকি জামাতের চরিত্র। ৪ অক্টোবর শাল্লা বাজারে তৌহিদী জনতার মিছিল ছিল এমনি এক উদাহরণ। ছবিতে দেখা যাচ্ছে,সুনামগঞ্জের দিরাইয়ের ,জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল করছে তৌহিদী জনতা! জামাত নেতা দেলোয়ার হোসেন…
রিপাবলিকান পর্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফোরামের নীতি বিশ্লেষণ পরিচালক মাইকেল রুবিন সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওকে সতর্ক করেছেন যে, তাদের উচিত নয় বাইডেন প্রশাসনের বাংলাদেশ বিষয়ক নীতি পুনরায় অনুসরণ করা। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে, জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করতে হবে এবং আসল নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। রুবিনের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে। ফার্ষ্টপোষ্টে লিখিত একটি নিবন্ধে রুবিন…
বাংলাদেশে শিক্ষার মান আশঙ্কাজনক হারে নিচে নেমে গেছে। শিক্ষার্থীদের পাঠদক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতা গুরুতরভাবে কমে গেছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ডিগ্রির গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশের শিক্ষার্থীরা ১১ বছর স্কুলে পড়াশোনা করলেও বাস্তবে তারা আন্তর্জাতিক মান অনুযায়ী মাত্র ৬.৫ বছরের সমতুল্য শিক্ষা পাচ্ছে। অর্থাৎ প্রায় সাড়ে চার বছরের ঘাটতি রয়েছে, যা শিক্ষার গুণগত দুর্বলতার বড় ইঙ্গিত। প্রাথমিক পর্যায়ে অর্ধেক শিক্ষার্থী পাঠ্যবই পড়তেই পারে না, আর মাধ্যমিক শেষে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানে এখনো অনেক পিছিয়ে। বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থানে আসতে পারছে না। দেশে দীর্ঘদিন ধরে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু থাকলেও বাস্তবে তার কার্যকারিতা নেই বললেই চলে।…
২০২০ সালের ২৫শে জুন শরীয়তপুরের জাজিরায় অষ্টম শ্রেণির ছাত্র শাকিল মাদবরকে অপহরণ করে হত্যা করে দুর্ধর্ষ সন্ত্রাসী সাকিব ওরফে বাবু ও তার সহযোগীরা। মুক্তিপণের টাকা না পাওয়ায় নির্মমভাবে খুন করা হয় শাকিলকে। পরে তার মরদেহ গুম করা হয় নির্মীয়মাণ একটি রেল সেতুর পাশে। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় আদালত বাবুকে মৃত্যুদণ্ড দেন। রায় কার্যকরের জন্য তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের কনডেম সেলে রাখা হয়েছিল। তবে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পরদিন ৬ই আগস্ট হামলা করা হয় কারাগারটিতে। সেই সুযোগে পালিয়ে যায় বাবুসহ দুই শতাধিক দুর্ধর্ষ অপরাধী। তবে দীর্ঘদিন পলাতক থাকার পর গত…
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের ছয়জন সংসদ সদস্য ও হাউজ অব লর্ডসের একজন সদস্য। তারা এক চিঠিতে যুক্তরাজ্য সরকার, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার রক্ষার বিষয়ে তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনে বাধ্য করতে। গতকাল ৪ঠা অক্টোবর, শনিবার দ্য টাইমস পত্রিকার সম্পাদকের নিকট চিঠি বিভাগে প্রকাশিত চিঠিতে বলা হয়, বাংলাদেশে বিচারব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার ও জামিন বঞ্চনা, নির্দিষ্ট দলগুলোকে নির্বাচন থেকে বাদ দেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লক্ষ্যভিত্তিক হামলা বেড়ে গেছে। এই পরিস্থিতিকে তারা “গভীরভাবে উদ্বেগজনক” বলে উল্লেখ করেন এবং বলেন, এটি গণতন্ত্রের মৌলিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।…
ইসরায়েলে গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ভয়াবহ নির্যাতনের অভিযোগ করেছেন বেশ কয়েকজন বিদেশি কর্মী। বন্দি শিবিরে গ্রেটাকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া, জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো, এমনকি শরীরে ইসরায়েলি পতাকা জড়িয়ে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) ফ্লোটিলার ১৩৭ কর্মীকে ইস্তাম্বুলে ফেরত পাঠায় ইসরায়েল। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডানসহ বিভিন্ন দেশের লোকজনও ছিলেন। খবর আল জাজিরার তুরস্কের সাংবাদিক এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজ চোখে দেখেছেন, বন্দি শিবিরে গ্রেটাকে চুল ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া, জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো,…
যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে লন্ডনে হওয়া এক বিক্ষোভ থেকে প্রায় ৫০০ জনকে আটক করেছে পুলিশ। গত জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সংগঠনটির সমর্থনে আয়োজিত নীরবতা পালন অনুষ্ঠানে বিক্ষোভকারীদের আটক শুরু করে পুলিশ। গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, ফুটপাতে নীরবে বসে থাকা বিক্ষোভকারীদের আটক করতে সারিবদ্ধভাবে অবস্থান নেন ডজনখানেক পুলিশ সদস্য। বেলা ১টার পর থেকে বিক্ষোভকারীদের আটক করতে থাকে। সে সময় বিক্ষোভকারীরা প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে সাইনবোর্ড লিখছিলেন। প্রায় এক হাজার মানুষ মাটিতে বসে হাতে সাইনবোর্ড ধরে ছিলেন বলে জানান আয়োজকেরা। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সেন্ট্রাল লন্ডনে জনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে…