Author: JoyBangla Editor

রাজধানীর রাজপথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের ওপর চলছে ‘ইউনুসীয় নির্যাতন’। গত সাত দিনে (১৯ থেকে ২৫ এপ্রিল ২০২৫) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত সাঁড়াশি অভিযানে ঝটিকা মিছিল করার অভিযোগে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী পরিবারের ৫৬ জন নেতা-কর্মীকে #গ্রেফতার করা হয়েছে। #গ্রেফতারদের তালিকায় আছেন জেলা পর্যায়ের সাবেক চেয়ারম্যান থেকে শুরু করে থানা-ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা। #ইউনুসের #অবৈধ শাসনের মূল উদ্দেশ্য এখন পরিষ্কার—আওয়ামী লীগের রাজনীতিকে দমন করে #বিএনপি-#জামাত চক্রের #সন্ত্রাসী নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করা এবং তার সমর্থিত কিংস পার্টি কে বাংলাদেশের মসনদে বসানো এখন রাজপথে আওয়ামী লীগের অস্তিত্ব কি ইউনুস সরকারের টার্গেটে? গ্রেফতারকৃতদের তালিকা : শামীম আহমেদ…

Read More

।। কবির য়াহমদ ।। গৃহযুদ্ধপীড়িত মিয়ানমারের রাখাইনের জন্যে করিডর দিতে বাংলাদেশ রাজি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেছেন, ‘জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এটি একটি মানবিক প্যাসেজ হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলি আছে। আমি এর বিস্তারিততে যাচ্ছি না। যদি শর্তাবলি পালিত হয়, তবে অবশ্যই আমরা সহায়তা করব।’ বাংলাদেশ সীমান্তে অধিকার পরিবর্তন হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘এখানে একটি নন-স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনো না…

Read More

।। সিরাজুল হোসেন।। ………. যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সত্যিই এমন একটি প্রস্তাব দিয়ে থাকে – যার আওতায় মিয়ানমারের আরাকান আর্মিকে সরাসরি না হলেও পরোক্ষভাবে সহায়তা করতে হয়, যেমন: তাদের জন্য রসদ পরিবহন, সীমান্ত ব্যবহার, কক্সবাজার বিমানবন্দর থেকে ড্রোন পরিচালনা করে মিয়ানমারের বন্দর ও সামরিক স্থাপনার ওপর নজরদারি চালানো—তাহলে সেটি শুধু একটি অসামরিক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক যুদ্ধনীতির পরিভাষায় একটি “লজিস্টিক এনএবলিং অ্যাক্ট” বা “ফোর্স মাল্টিপ্লায়ার” ভূমিকা হিসেবে গণ্য হবে। এই ধরনের সহায়তা নিরপেক্ষতার ভান ধরে রাখলেও, প্রকৃত বাস্তবতায় বাংলাদেশকে একটি হাইব্রিড ও প্রক্সি যুদ্ধের সক্রিয় পক্ষ বানিয়ে তুলবে। উল্লেখ্য যে মিয়ানমারের রাখাইনে কিয়াকফিউ সমুদ্র বন্দর ও সেই বন্দর থেকে চিনের কুনমিং…

Read More

।। মুক্তাদির আহমদ মুক্তা।। দারুণ একজন ক্রিকেটার ছিলেন তি‌নি। প‌া‌কিস্তান সেনাবা‌হিনীর ব‌ন্দিদশা থে‌কে প‌া‌লি‌য়ে যোগ দি‌য়ে‌ছি‌লেন মহান মু‌ক্তিযু‌দ্ধে। অস্ত্র হা‌তে সরাসরি যুদ্ধ ক‌রে‌ছি‌লেন। রাষ্ট্র প্রধা‌নের সন্তান হ‌য়েও সাধারণ জীবনযাপন কর‌তেন। ছি‌লেন বাংলা‌দেশ সেনাবাহিনীর কা‌প্টেন। কিন্তু আফসোস যে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, যে দেশের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, মাত্র ২১ বছর বয়‌সে সেই দেশে সেই সেনাবা‌হিনীর কতোগুলো বর্বর সদস‌দের হা‌তে খুন হন তি‌নি। বল‌ছি শেখ জামা‌লের কথা। বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের দ্বিতীয় ছে‌লে শেখ জামাল। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯৫৪ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহন করেন তিনি। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক পাস ক‌রেন তিনি। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্য‌মিক। তিনি…

Read More

বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে কেউ আর নিরাপদ নয়—নিজের ঘরেও না, আর বিদেশ থেকে কেউ এলে তো কথাই নেই। শ্রীলঙ্কা থেকে তিনজন নাগরিক বিনিয়োগের সম্ভাবনা দেখতে এসে অপহরণের শিকার হয়েছেন। তাদের জিম্মি করে পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এটা কেবল একটি অপরাধ নয়—এটা একটি দেশের আইনশৃঙ্খলা, সরকারের দায়িত্ববোধ এবং বিনিয়োগ পরিবেশের ওপর সরাসরি থুতু মারা। এত বড় ঘটনা ঘটে গেল, অথচ দেশের স্বঘোষিত উন্নয়নপন্থী সরকার নীরব। এই নীরবতা আসলে অপরাধীদের প্রতি নীরব সম্মতি। এটাই এখন বাংলাদেশ—যেখানে ক্ষমতাসীন সরকার ব্যস্ত নির্বাচনের নামে প্রহসন সাজাতে, বিরোধী কণ্ঠ দমন করতে, আর পুলিশ-প্রশাসন ব্যস্ত লাঠি চালাতে। বিদেশি নাগরিক জিম্মি…

Read More

বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে জাতিসংঘ যে প্রস্তাব দিয়েছে, সরকার তাতে নীতিগতভাবে সম্মত আছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রোববার ঢাকায় সরকারের এ ভাবনার কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্তসাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এটি একটি মানবিক প্যাসেজ হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলি আছে। আমি এর বিস্তারিতে যাচ্ছি না। যদি শর্তাবলি পালিত…

Read More

চলতি বছরের মার্চ মাসে দেশে ১৬৩ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, মার্চে মোট ৪৪২ নারী ও শিশুর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২৫ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে সংগঠনের তথ্য অনুযায়ী, ১৮ জন শিশুসহ ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর ২ শিশুকে হত্যা করা হয়েছে এবং ২ শিশু আত্মহত্যা করেছে। এ ছাড়া ৭০ জন নারী ও শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক…

Read More

কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। রোববার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত এই উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত ১০০টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে। তবে এসব প্রচেষ্টা উত্তেজনা হ্রাসের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক…

Read More

চট্টগ্রামে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে ইস্পাত, গার্মেন্ট, টেক্সটাইল ও সারসহ একাধিক শিল্প খাত মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত সাত মাসে অন্তত ৫০টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং নতুন বিনিয়োগের অপেক্ষায় থাকা শতাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে আছে। চট্টগ্রামে দেশের ৬২ শতাংশ ইস্পাত কারখানা অবস্থিত। তবে উৎপাদন ব্যয় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। গ্যাসনির্ভর এসব কারখানায় গ্যাস সরবরাহ ও চাপে ঘাটতি এবং দফায় দফায় দাম বৃদ্ধিই প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালে শিল্প খাতে গ্যাসের দাম বেড়েছে ১৭৮ শতাংশ। সর্বশেষ গত ১৩ই এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন শিল্প…

Read More

।। আযম খান।। আদানির সাথে বিদ‍্যুৎ চুক্তি- আওয়ামী লীগ সরকার বিদ‍্যুৎ চুক্তি করার পরে উন্মাদের মতন লীগ এবং ভারতের সমালোচনায় মেনে উঠেছিল বর্তমান ইউনূস সরকারের পদস্থ বেশিরভাগ হেভিওয়েট এবং তাদের পক্ষের লোকজন। এই সরকার ক্ষমতায় আসার পরপর বনিক বার্তাসহ বেশ কিছু পত্রিকায় খবর প্রকাশ করা হয় চুক্তি করতে লীগ সরকার আইন মানে নাই। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নানা মহলের আলোচনার মধ্যে বিষয়টি আদালতে গড়ালে বিদ্যুৎ ক্রয়চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনসহ তিন দফা নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে যে আইন মেনেই হয়েছিল চুক্তিটি।…

Read More