Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চাঁদাবাজির অভিযোগে নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে নবনির্বাচিত এমপি’র মামলা

    February 16, 2026

    সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

    February 16, 2026

    ছদ্মবেশী বুদ্ধিজীবীদের চিহ্নিত করার  সময়ে  এসেছে- ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

    February 16, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আন্তর্জাতিক অঙ্গনে ভাষা আন্দোলনের প্রভাব
    International

    আন্তর্জাতিক অঙ্গনে ভাষা আন্দোলনের প্রভাব

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 20, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মুসা সাদিক

    আগামীকাল ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস মানবজাতির জন্য বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ উপহার। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য বাঙালি জাতির সর্বোচ্চ আত্মদান বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন বাঙালি জাতির অভ্যুদয়।

    স্বাধীন জাতি হিসেবে উত্থানের মাত্র ৩০ বছরের মধ্যে একটি নবীন জাতি সমগ্র বিশ্ব মানবজাতির জন্য অসীম গৌরব ও অপরিসীম আনন্দের উৎস হয়ে উঠেছে। আমেরিকা থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে এশিয়া প্রতিটি দেশে, প্রতিটি রাজধানী ও শহরে আগামীকাল বাঙালি জাতির জয়গান গাওয়া হবে। ওয়াশিংটন, লন্ডন, প্যারিস, জোহান্সবার্গ, মস্কো, বেইজিং, দিল্লিসহ বিশ্বের তাবৎ রাজধানী ও শহর এবং পল্লির স্কুল-কলেজের ব্ল‍্যাকবোর্ডে ২১ ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীরা তাদের নরম হাতে চক ও খড়িমাটি দিয়ে লিখবে বাংলাদেশের নাম।

    আজ থেকে ৭৩ বছর আগে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজের সামনে কুখ্যাত নূরুল আমিনের পুলিশ যখন ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিছিলের ওপর ঝাঁকে ঝাঁকে গুলি চালাচ্ছিল এবং সেই ঝাঁক ঝাঁক গুলির মুখে রফিক, সালাম, বরকত, জব্বার এবং নাম না জানা অন্য শহিদ ভাইয়েরা ফুলের মতো ঝরে পড়ছিল। তখন কেউ কল্পনাও করেনি যে, সেই মহান শহিদদের রক্তমাখা পথ ধরে বাঙালি জাতি একদিন হিমালয়সম বিশ্বগৌরব অর্জন করবে।

    ১৭৮৯ সালে ফ্রান্সের বাস্তিল দুর্গে বন্দি ফ্রান্সের মহান দার্শনিক ও চিন্তাবিদ রুশো, ভলতেয়ারদের মুক্তির জন্য ফ্রান্সের বীর জনগণ বাস্তিল দুর্গ দখল করে যে বিশ্ব ইতিহাস সৃষ্টি করেছিল, তেমনি ১৯৫২ সালে বাঙালি জাতি ভাষার দাবিতে অনশন শুরু করার সংবাদ অগ্নিস্ফুলিঙ্গের মতো সমগ্র ঢাকার, ঢাকার সব স্কুল-কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছড়িয়ে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীর ছাত্রছাত্রী ভাই-বোনেরা ১৪৪ ধারা ভঙ্গ করে বর্তমান জগন্নাথ হল-সংলগ্ন এসেমবি হলের দিকে এগিয়ে যেতে থাকে। শান্তিপূর্ণ সেই মিছিলে যে কেউ গুলি করতে পারে, এমনটা সেদিন কেউ কল্পনাও করেনি। কিন্তু বাঙালি জাতির মধ্যে যে যুগে যুগে চরম বিশ্বাসঘাতক মীর জাফর জন্মগ্রহণ করে এবং বিদেশিদের সঙ্গে বাঙালি জাতির চরম সর্বনাশ করে, বাঙালি হয়েও তদানীন্তন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন সেদিন তা প্রমাণ করেছিল।

    ভাষা আন্দোলনের শহিদের সেই মহত্তম উৎসর্গের রক্তস্নাত পদচিহ্ন ধরে বাঙালি জাতি ১৯৭১ সালে ৩০ লাখ শহিদের দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে এবং স্বাধীন জাতি হিসেবে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বের সাড়ে ৭ হাজার জাতি গোষ্ঠীর ভাষা যেখানে বৃহত্তর জাতি গোষ্ঠীর চাপে বিলীন হয়ে যাচ্ছিল, আজ তাদের বুকে ফিরে এসেছে আশা। মুখে ফিরে এসেছে ভাষা। চোখের তারায় তারায় ভেসে উঠেছে স্বপ্ন। বিশ্বমানবজাতির ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে বাঙালি জাতির এটা এক অনন্য অবদান।

    তাই এশিয়া মহাদেশের একটি ক্ষুদ্র দেশে আজ থেকে ৬৮ বছর আগে কীভাবে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল, কীভাবে মিছিল হয়েছিল, মিছিলে ছাত্রছাত্রীদের কী ধরনের পরিধেয় বস্ত্র ছিল, হাতে তাদের কী লেখা ব্যানার ছিল, তাদের মুখে কী কী স্লোগান ছিল-এসব বিবরণ সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাই মেল-এর মাধ্যমে তা আজ জানতে চাচ্ছে এবং একজন আরেকজনকে তা জানাচ্ছে। ঢাকাস্থ ইউনেসকো অফিসের একজন কর্মকর্তা আমাকে জানালেন যে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিশ্ব মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে ইউনেসকোর প্যারিস হেড কোয়ার্টারে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলনের শহিদদের ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস জানার জন্য তাদের হেড অফিসে এবং ঢাকা অফিসে বহির্বিশ্ব থেকে ইমেইলের মাধ্যমে বহু যোগাযোগ করা হচ্ছে।

    বিশ্বের বহু বড় বড় জাতির তুলনায় বাঙালি জাতি একটি দরিদ্র জাতি এবং ক্ষুদ্র জাতি। বাংলাদেশের আয়তন ও মাত্র ৫৪ হাজার বর্গমাইল। বাঙালি জাতির স্বাধীনতা মাত্র ৪৮ বছরের। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের বড় বড় জাতিসমূহের কাছে এবং বিশ্বের বৃহত্তম দেশের কাছে বাঙালি জাতির গৌরব ও মহিমা ছড়িয়ে পড়েছে। বাঙালি জাতির কীর্তিগাথাকে বিশ্বমানবজাতি তাদের নিজেদের কীর্তিগাথা হিসেবে বরণ করে নিচ্ছে। আকাশের গায়ে লক্ষ-কোটি নক্ষত্ররাজির মিলন মেলা যেমন আকাশকে নয়নাভিরাম করে তোলে, তেমনি মর্তের বুকে সাড়ে ৭ হাজার মানব-মানবীর কলকাকলি মানবজাতিকে মুগ্ধ বিস্ময়ে বিমোহিত করে তোলে। কারণ, মানবজাতির অন্তরাত্মা তার মাতৃভাষা। মাতৃভাষা তার ভালোবাসা। আর ভালোবাসা তার অমরত্বর কিরণধারা। মাতৃভাষা অতুলনীয় ও স্বর্গীয়।

    বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে একশত বছর আগে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে লিখে রেখে গেছেন: ‘‘বাঙালির কোন ইতিহাস নেই। কে লিখিবে বাঙালির ইতিহাস? তুমি লিখিবে, আমি লিখিব, সে লিখিবে। বাঙালি জাতির ইতিহাস এক জন্ম হইতে আরেক জন্ম ধরিয়া প্রতিটি বাঙালি লিখিবে। দিক-দিগন্তে আজ একটি পতাকা উড়াইয়া দাও, আর তাহাতে লিখিয়া দাও বাঙালির নাম…।’ ১৯৫২ সালে রক্ত দিয়ে বাঙালি সেই গৌরবের ইতিহাস রচনা করেছে। তাই পুণ্যময় ২১ ফেব্রুয়ারি, মানবজাতির পুণ্যময় শুভদিন। যেদিনের পুণ্যে মানবজাতি ধন্য, যেদিনের পুণ্যে মাতৃঋণ পূর্ণ।’

    লেখক: সাবেক সচিব এবং স্বাধীন বাংলা বেতারের ওয়ার করেসপনডেন্ট

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি
    Next Article গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে আরব নেতারা
    JoyBangla Editor

    Related Posts

    তারেক রহমানকে নরেন্দ্র মোদি ও মমতার অভিনন্দন

    February 13, 2026

    ৯ দেশে ৮৯ শিশুকে যৌন নিপীড়ন করেছেন ফরাসি শিক্ষক, মা-ফুফুকে হত্যারও স্বীকারোক্তি

    February 11, 2026

    বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা

    February 8, 2026

    এখনই ইরান ছাড়ুন—নাগরিকদের উদ্দেশে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা

    February 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা

    February 16, 2026

    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

    February 14, 2026

    যে কারণে জামায়াত হারলো, বাংলাদেশ জিতলো

    February 14, 2026

    আমেরিকার সঙ্গে গোলামী সনদ সই

    February 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    চাঁদাবাজির অভিযোগে নিজ দলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে নবনির্বাচিত এমপি’র মামলা

    By JoyBangla EditorFebruary 16, 20260

    দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় জড়িত হওয়ার অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর…

    সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

    February 16, 2026

    ছদ্মবেশী বুদ্ধিজীবীদের চিহ্নিত করার  সময়ে  এসেছে- ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

    February 16, 2026

    আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি

    February 16, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা

    February 16, 2026

    আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন

    February 14, 2026

    যে কারণে জামায়াত হারলো, বাংলাদেশ জিতলো

    February 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.