Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    March 14, 2026

    এবারে পাঠ্যবইয়ে লোপাট ৬৫৯ কোটি টাকা

    March 14, 2026

    সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

    March 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ঘুমন্ত অগ্নিগিরিকে জাগিয়ে তুলেন শেখ মুজিব
    National

     ঘুমন্ত অগ্নিগিরিকে জাগিয়ে তুলেন শেখ মুজিব

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। হুমায়ুন আজাদ ।।

    “তিনটি রুপকপ্রতীক পেয়েছিলাম আমরা একাত্তরের মার্চে। একটি জাতীয় সঙ্গীত-‘আমার সোনার বাঙলা, আমি তোমায় ভালোবাসি’, যেটি পৃথিবীর শ্রেষ্ঠ কাব্যসৌন্দর্যমণ্ডিত জাতীয় সঙ্গীত, যাতে কোনো উগ্রতা নেই, আছে শুধু প্রকৃতিপ্রেম; দ্বিতীয়টি এক অপূর্ব জাতীয় পতাকা, যাতে ছিলো সবুজের মাঝে সূর্যের মধ্যে বাঙলাদেশের মানচিত্র, তৃতীয়টি হৃদয় কাঁপানো স্বদেশ জাগানো শ্লোগানঃ ‘জয় বাঙলা’। এ-তিনটি রূপকপ্রতীক দিয়ে মার্চ ও তার পরের মাসগুলো আলোড়িত ও মুখরিত ছিলো; এগুলো ছিলো পুরোপুরি পাকিস্তানি চেতনার বিপরীত, এবং আবেগ ও শৈল্পিকভাবে অনেক উৎকৃষ্ট।

    ‘পাকসারজমিন সাদবাদ’-এর পাশে ‘আমার সোনার বাঙলা’, আমি তোমায় ভালোবাসি’, চানতারার পাশে সূর্যের ভেতরে বাঙলাদেশের মানচিত্র ছিলো চেতনাগত ভাবে ভিন্ন ও শৈল্পিক; আর ‘জয় বাঙলা’ শ্লোগানটি ছিলো বাঙালির হৃদয়ের উল্লাসের মতো।

    জনগণ সাধারণত, প্রাত্যহিক জীবনে, খড়কুটো বা নিস্তরঙ্গ জলরাশি বা ঘুমিয়ে থাকা অগ্নিগিরির মতো; জীবনের অধিকাংশ সময়ই তাদের মনে হয় তুচ্ছ ও বিবর্ণ ও অসহায়, তারা তাদের জীবন নিয়ে থাকে বিপর্যস্ত বা ছোটোখাটো সুখে সুখী। আমাদের মতো দরিদ্র দেশে তারা অত্যন্ত মলিন, আপাতদৃষ্টিতে ভাঙাচোরা, তাদের মধ্যে কোনো প্রচণ্ড শক্তি লুকিয়ে আছে, তা টেরই পাওয়া যায় না। কখনো কখনো কোনো নেতা আসেন, যিনি ওই খড়কুটোকে করে তোলেন দাবানল, জলরাশিকে তীব্র প্লাবন, এবং ঘুমন্ত অগ্নিগিরিকে জাগিয়ে তোলেন, চারিদিকে লাভাস্রোত বইতে থাকে। এ-কাজটি করেছিলেন মুজিব।

    জনগণকে ভুল পথেও নিয়ে যাওয়া যায়; হিটলার-মুসোলিনির মতো একনায়কেরাও জনগণকে দাবানলে, প্লাবনে, অগ্নিগিরিতে পরিণত করেছিলো, তা ছিলো অশুভ দাবানল, প্লাবন, অগ্নিগিরি, যার পরিণতি হয়েছিলো ভয়াবহ। জনতাজাগানো নেতারা জনগণকে সৃষ্টি করতে পারে, আবার নষ্ট করতে পারে। তারা জনগণকে উন্মাদ মগজহীন প্রাণীতে পরিণত করেছিলো। ১৯৭১-এর মার্চে শেখ মুজিব সৃষ্টি করেছিলেন শুভ দাবানল, শুভ প্লাবন, শুভ অগ্নিগিরি, নতুনভাবে সৃষ্টি করেছিলেন বাঙালি মুসলমানকে, যার ফলে আমরা স্বাধীন হয়েছিলাম।”

     লেখক: কবি, বহুমাত্রিক লেখক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article তৌহিদী জনতার কাছে প্রশ্ন:পর্দা কতোটা হলে ধর্ষণ থামবে?
    Next Article ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    সিলেটে দিন দিন বেড়েই চলেছে ছিনতাই

    March 6, 2026

    সরকারি রাস্তা থেকে ১৫ লাখ ইট লুট, যুব জামায়াত নেতার

    March 6, 2026

    সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

    February 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    March 14, 2026

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    By JoyBangla EditorMarch 14, 20260

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের নিয়ে শোক প্রস্তাবে…

    এবারে পাঠ্যবইয়ে লোপাট ৬৫৯ কোটি টাকা

    March 14, 2026

    সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাবে নিন্দা, জাতীয় সংগীত অবমাননার শাস্তি দাবি উদীচীর

    March 14, 2026

    গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির দাবী বৈশ্বিক নাগরিক সমাজের

    March 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    March 14, 2026

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.