Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: না ফেরার দেশে পুরো পরিবার
    Lifestyle

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: না ফেরার দেশে পুরো পরিবার

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীর মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম শামীম ও লুৎফুন নাহার দম্পতি। ঈদের ছুটিতে তিন মেয়ে প্রেমা, আনিশা ও লিয়ানাকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন কক্সবাজারে। কিন্তু সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে তাদের সেই যাত্রা।

    এই দম্পতির পরিবারের ৫ সদস্যের মধ্যে চারজন দুর্ঘটনায় মারা গেছেন আগেই। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের  নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন প্রেমা। শুক্রবার (৪ এপ্রিল) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনিও।

    প্রেমার মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী। তিনি বলেন, প্রেমার মা-বাবা, ‍দুই বোন আগেই মারা গেছেন। প্রেমা আইসিউতে ছিলেন। শুক্রবার সকালে সবশেষ প্রেমারও মৃত্যু হয়েছে।এই দুর্ঘটনার মধ্য দিয়ে পরিবারের সব সদস্যই মারা গেছে। বিষয়টি মর্মান্তিক।

    এর আগে  বুধবার সকাল ৭টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার সূত্রপাত। দুর্ঘটনায় ১০ নিহতের তালিকায় ছিলেন প্রেমার বাবা রফিকুল ইসলাম শামীম, লুৎফুন নাহার  এবং ছোট দুই বোন আনিসা আক্তার (১৪), ছোট বোন লিয়ানা (৮) এবং শামীমের  ভাগনি তানিফা ইয়াসমিন।

    প্রেমার পরিবারের সদস্যরা জানান, রফিকুল ইসলাম একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন আর বোন ছিলেন গৃহিণী। এই দম্পতির তিন মেয়ের মধ্যে প্রেমা ইসলাম সবার বড়। আনিশা দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত। সবার ছোট বোন লিয়ানা স্কুলে ভর্তি হয়নি। ঈদের ছুটিতে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলেন রফিকুল ইসলামসহ তার পরিবারের ৫ সদস্য। ঈদের আনন্দ যে মৃত্যুর মিছিল হয়ে উঠবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। পরিবারের সবার মৃত্যুর পর বড় মেয়ে প্রেমা যেন সুস্থ হয়ে হয়ে সবার মাঝে ফিরে আসে সেই প্রত্যাশা করছিলেন সবাই। সবশেষ প্রেমার মৃত্যুর পর দুমড়েমুচড়ে গেছে পুরো পরিবার।

    রফিকুল ইসলামের শ্যালক রবিউল হাসান (লুৎফুন নাহারের ছোট ভাই) বলেন, আমার দুলাভাই, বোন এবং দুই ভগনির মৃত্যুর পর প্রেমা যেন বেঁচে থাকে সেই দোয়া করছিলাম। কিন্তু প্রেমাও মারা গেল। এমন মর্মান্তিক ঘটনা যেন আর কখনও না ঘটে।

    প্রসঙ্গত গত বুধবার সকাল ৭ টার দিকে  রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে দুইটি হাইয়েচ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৭ জন নিহত ও পরে হাসপাতালে মারা যায় ৩ জন। ঘটনায় ৬ জন আহত হয়। সংঘর্ষে বাস ও সামনে থাকা হাইয়েচ মাইক্রোবাস  দুমুড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস দল ৭ জনের মৃতদেহ উদ্ধার ও ৬ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও চমেক হাসপাতালে ২ জন মারা যায়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিশ্লেষণ || দেশে সবজির দাম কম, অর্থনীতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাই হোক না কেন
    Next Article ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি
    JoyBangla Editor

    Related Posts

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    আমাদের এক বন্ধু

    October 9, 2026

    বাবা-মা সন্তানের ধর্ম ঠিক করবেন, জাপান বললো-না

    October 9, 2026

    হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.