Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    খামেনির মৃত্যু: পরবর্তী মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন?

    March 2, 2026

    সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

    March 2, 2026

    সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

    March 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, কেএফসি-বাটা ভাঙচুর উগ্রবাদীদের
    Sylhet

    ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ, কেএফসি-বাটা ভাঙচুর উগ্রবাদীদের

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 7, 2025Updated:April 7, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে সিলেটের বিবেকবান সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ জানালেনও উগ্রবাদী তৌহিদি জনতা কেএফসি রেস্টুরেন্ট, বাটা কোম্পানির দুটি শোরুম, ইউনিমার্ট, ডমিনোজ পিজ্জার রেস্টুরেন্টেও হামলার ঘটনা ঘটিয়েছে। এরমধ্যে বাটায় ভাঙচুরের পাশাপাশি লুটপাট করেছে ফিলিস্তিনপ্রেমিরা। আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের অনেক দামি জুতা লুটে নিয়ে গেছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও ভাইরাল হলে ধিক্কার জানান অনেকেই।

    এদিকে, এমন সহিংস ঘটনায় বহুজাতিক বিভিন্ন কোম্পানির ব্যবসাপ্রতিষ্ঠান এখন ঝুঁকির মুখে পড়েছে। সারাবিশ্বে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখালেও সিলেট, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে এমন হামলা ও লুটপাট নিয়ে প্রশ্ন উঠেছে।

    এমন সময় এসব বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে, যখন রাষ্ট্রীয়ভাবে বিদেশি বিনিয়োগের জন্য সম্মেলন হচ্ছে দেশে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৈছা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যারা জুলাই-আগস্টে সরকারবিরোধী সহিংসতায় সক্রিয় ছিলেন, তাদের অনেকেই হামলা ও লুটপাটে ইন্ধন যুগিয়েছেন। সাথে ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররাও। জাতীয় নাগরিক পার্টিসহ বর্তমান ইউনূস-সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলোর কর্মীদের দেখা গেছে ভাঙচুর ও লুটপাট করতে।

    প্রকাশ্য দিবালোকে এমন ভাঙচুর ও লুটপাট হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি নগরবাসীর কাছে। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ঘটনা চাক্ষুস করছেন।

    এমন সহিসংতার ঘটনার পর দুটি বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাও আতঙ্কে আছেন।

    জানা গেছে, তৌহিদি জনতার ব্যানারে সারাদেশের মতো সিলেটেও ইসরায়েলবিরোধী কর্মসূচি শুরু হয় সোমবার সকাল থেকেই। নগরের বিভিন্ন স্থানে আয়োজিত এসব কর্মসূচিতে বিবেকবান সুধীজন অংশ নিলেও বেশিরভাগই ছিল সাম্প্রদায়িক উগ্রবাদী লোকজন। তৌহিদি জনতা নামধারী এই উগ্রবাদীরা ইতিপূর্বে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ভাঙচুর করেছিল। তারা নানা ছুতোয় মুক্তিযুদ্ধ ও এ সম্পর্কিত স্থাপনায় হামলা ও ভাঙচুর করেন।

    এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে বিএনপি, ছাত্রদল, গুপ্ত সংগঠন ছাত্রশিবির, জমিয়ত, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিসসহ বর্তমানে ইউনূস-সরকারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এনসিপির বিভিন্ন পর্যায়ের লোকজনও জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন মহল।

    আজ ৭ই এপ্রিল, সোমবার বিকেল ৩টায় সিলেট মহানগরের মিরবক্সটুলা এলাকায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট এবং ৪টার দিকে দরগাগেইট ও ৫টার দিকে জিন্দাবাজার এলাকায় অবস্থিত বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

    কেএফসি রেস্টুরেন্টটি বিএনপি নেতা ফয়সাল চৌধুরীর মালিকানাধীন বাণিজ্যিক ভবনে অবস্থিত। বিক্ষোভকারী তৌহিদি উগ্রবাদী জনতা কেএফসি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং কোমল পানীয় বের করে নষ্ট করে ফেলে। কেউ কেউ লুটপাটও করে। এরপরই কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়।

    একই সময়ে ইউনিমার্ট এবং ডমিনোজ পিজ্জাতেও হামলা ও ভাঙচুর করে। তৌহিদি জনতা আম্বরখানায় বাটা ও জিন্দাবাজারে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা বাটার দুটি শোরুমে প্রবেশ করে প্রচুর দামি দামি জুতাও নিয়ে যায়। এ ঘটনার পর কর্তৃপক্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে।

    এদিকে ভাঙচুর ও লুটপাট শেষে উগ্রবাদী গোষ্ঠী ঘোষণা দেয়, “গণহত্যাকারী ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে। বাংলাদেশের মাটিতে ইসরায়েলি প্রতিষ্ঠান কেএফসি ও বাটার শোরুমে থাকবে, এটি মেনে নেওয়া যায় না। আমরা তাদের সব কিছু গুঁড়িয়ে দেব।”

    সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও এসে যোগ দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগাজায় গণহত্যায় বিক্ষোভে উত্তাল দেশ
    Next Article ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

    February 16, 2026

    সিলেটে ভেঙে ফেলা হবে ২৩টি ভবন

    November 23, 2025

    সিলেটে পুলিশি বাধা উপেক্ষা করে ‘জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের মিছিল

    November 8, 2025

    নিজ বাড়ির ছাদে খুন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক

    November 2, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026

    নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমান

    February 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    খামেনির মৃত্যু: পরবর্তী মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন?

    By JoyBangla EditorMarch 2, 20260

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে ইরান সহ সারাবিশ্বে যেন উৎসব শুরু হয়েছে। ইরানের রাস্তায়…

    সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

    March 2, 2026

    সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

    March 2, 2026

    সংস্কারের নামে ইউনূস সরকারের আমলে দেশজ ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি টাকা

    March 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.