Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কারাবন্দি তুরিন আফরোজের কন্যাকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি সৎ মামার, থানায় জিডি
    Bangladesh

    কারাবন্দি তুরিন আফরোজের কন্যাকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি সৎ মামার, থানায় জিডি

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে সরব কণ্ঠস্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ এখন নিজেই আইনি জটিলতায় বন্দি। পুলিশি হেফাজতে তার বিরুদ্ধে মামলার শুনানি চলাকালেই এবার চরম মানবিক সঙ্কটের মুখোমুখি তার একমাত্র কন্যা তেজস্বী তুরিন সুমেধা (১৭)।

    সম্প্রতি উত্তরা পশ্চিম থানায় করা একটি সাধারণ ডায়েরিতে (জিডি নম্বর: ১৭৩৬, তারিখ: ১৯ এপ্রিল ২০২৫) সুমেধা অভিযোগ করেছেন— তার সৎ মামা শাহনেওয়াজ আহম্মেদ শিশির (৪৯) তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দিয়েছেন। একইসাথে তার প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

    জিডিতে সুমেধা উল্লেখ করেছেন, গত ৭ই এপ্রিল তার মা তুরিন আফরোজ গ্রেপ্তার হওয়ার পর তিনি ঘরে একা ছিলেন। ৮ই এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহনেওয়াজ জোরপূর্বক তাদের বাসায় প্রবেশ করে তাকে বাসা ছাড়ার নির্দেশ দেন। অন্যথায়, তাকে অপহরণ ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। থানায় যাওয়ার পথে রিকশায় উঠলে পথরোধ করে একই হুমকি পুনর্ব্যক্ত করা হয় এবং বাসার চাবি জমা দিতে বাধ্য করার চেষ্টা করা হয়।

    সুমেধা তার জিডিতে আরও বলেন, “আমার সাথে যদি খারাপ কিছু ঘটে, তবে আমার মামা শিশিরসহ শামসুন্নাহার তসলিম, বেলাল, মোহাজারুল ও শিতুল দায়ী থাকবে।”

    এই ঘটনায় কিশোরী সুমেধার নিরাপত্তাহীনতার যে করুণ চিত্র ফুটে উঠেছে, তা সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। একজন কিশোরী যখন নিজ বাসায়ও নিরাপদ বোধ করতে পারে না এবং বিচারপ্রার্থী হয়ে থানায় গিয়ে নিরাপত্তার আকুতি জানাতে হয়, তখন তা শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয়— এটি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর প্রতি প্রশ্নবোধক চিহ্ন।

    মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এমন ঘটনায় কেবল অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনাই যথেষ্ট নয়; ভুক্তভোগী তরুণীর মানসিক ও সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

    তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকলেও তার পরিবারের অন্য সদস্যরা যেন এর জের টেনে নিরাপত্তাহীনতায় না ভোগেন— এমন আহ্বান জানাচ্ছেন সমাজের সচেতন মহল।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমিথ্যা মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইউনূস সরকারের
    Next Article রাবি কর্মচারী, যুবলীগ কর্মীকে গুলি করে কোপালো গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.