Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    August 26, 2026

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমাদের মানচিত্রে শকুনের চোখ
    International

    আমাদের মানচিত্রে শকুনের চোখ

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 28, 2025Updated:April 28, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ।। কবির য়াহমদ ।।

    গৃহযুদ্ধপীড়িত মিয়ানমারের রাখাইনের জন্যে করিডর দিতে বাংলাদেশ রাজি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেছেন, ‘জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এটি একটি মানবিক প্যাসেজ হবে। কিন্তু আমাদের কিছু শর্তাবলি আছে। আমি এর বিস্তারিততে যাচ্ছি না। যদি শর্তাবলি পালিত হয়, তবে অবশ্যই আমরা সহায়তা করব।’

    বাংলাদেশ সীমান্তে অধিকার পরিবর্তন হয়ে গেছে জানিয়ে উপদেষ্টা তৌহিদ বলেন, ‘এখানে একটি নন-স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ- অর্থাৎ নন-স্টেট অ্যাক্টরের সঙ্গে আমরা আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারি না। কিন্তু আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারব না।’

    খেয়াল করে দেখুন, বাংলাদেশ রাখাইনের জন্যে করিডর দেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা। এই এখতিয়ার কি অনির্বাচিত এই সরকারের আছে? এই সরকারের যে বৈশিষ্ট্য তাতে তাদের রুটিন কাজ ছাড়া আর কিছু করার কথা ছিল না, কিন্তু জুলাই-আগস্টের অস্থিরতা সৃষ্ট সরকার পরিবর্তনের ফলে মানুষ ভুলে গেছে সরকারের মূল দায়িত্ব। রাজনৈতিক দলগুলো এমনই এক মোহে যাতে তাদের কাজ সম্পর্কেও সচেতন নয়।

    করিডর কী? এটা নিয়ে কোন আলোচনা কি আছে?

    করিডর বলতে এখানে বাংলাদেশের নিজস্ব ভূখণ্ডে মিয়ানমারের রাখাইনের জন্যে এমনই একটা অঞ্চলকে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে রাখাইনের সংশ্লিষ্টরা বিনাবাধায়, বিনা চেকিংয়ে চলাফেরাসহ সবকিছু করতে পারে। এটা কি বাংলাদেশের ভূখণ্ডের অধিকার হারানো নয়? বলা হচ্ছে মানবিক সহায়তার কথা, কিন্তু যে জায়গায় আমাদের নিয়ন্ত্রণ নেই বলে স্বীকার করছেন উপদেষ্টা, সেখানে তারা কীভাবে এর নিয়ন্ত্রণ করবেন?

    এটা কি ওই অংশে বাংলাদেশের নিয়ন্ত্রণ-স্বাধীনতা-সার্বভৌমত্ব হারানো নয়?

    বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে দেওয়ার অধিকার এই সরকারকে কে দিয়েছে? বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে দেওয়ার অধিকার মুহাম্মদ ইউনূসের এই সরকার কেন, কোন সরকারেরই নাই।

    উপদেষ্টা তৌহিদ শর্তের কথা বলেছেন, কিন্তু কী শর্ত সেটা উল্লেখ করছেন না। বলছেন, মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী বাংলাদেশে আছে, তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। এই ফেরত দেওয়া নিয়ে কি কোন উদ্যোগ আছে? নাই।

    কিছুদিন আগে সরকার থেকে বলা হচ্ছিল, লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠানো হচ্ছে। বাস্তবতা হলো উলটো আরও লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে সরকারকে বলেছে, এবং সরকার সে অনুযায়ী কাজ করছে। অর্থাৎ আগের বোঝা আরও বেশি বাড়ানো হচ্ছে। এর আলোচনা হচ্ছে না বলে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার সেটা করে যাচ্ছে।

    উপদেষ্টা তৌহিদ বলছেন, একটি নন-স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত। ভয়াবহ তথ্য। অর্থাৎ উপদেষ্টা নিজেই স্বীকার করছেন, সীমান্তে এখন আর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ কি দিয়ে দেওয়া হয়েছে? কীসের বিনিময়ে? কেন দেওয়া হলো? কেন প্রতিক্রিয়া নাই দেশের কোন রাজনৈতিক দলের? কেন গণমাধ্যমে নেই আলোচনা?

    মুহাম্মদ ইউনূসের এই সরকার যতই গণ-আন্দোলনের সৃষ্ট সরকার দাবি করুক না কেন; গত সাড়ে ৮ মাসে প্রমাণ হয়েছে তারা ডিপ স্টেটের প্রতিনিধি। কেবল শেখ হাসিনার শাসনের অবসানই ছিল না সরকার পরিবর্তনের উদ্দেশ্য।

    বাংলাদেশের সীমান্ত অন্যের হাতে তুলে দেওয়া, বাংলাদেশের একটা অংশ করিডর দিয়ে অন্যের হাতে তুলে দেওয়া, সেন্ট মার্টিনসহ পুরো পার্বত্য অঞ্চল অন্যের হাতে কি তুলে দেওয়া হয়ে গেছে? প্রশ্ন উঠবে এখন। সেন্ট মার্টিনে এখন কেউ যেতে পারে না। সাজেক পুড়িয়ে দিয়ে সেখানে মানুষে যাতায়াত বন্ধ, ফলে ওটা কি বাংলাদেশের অংশ হয়ে আছে–এটা নিয়েও প্রশ্ন জাগছে।

    মুহাম্মদ ইউনূসের এই সরকারের জনতার প্রতি কমিটমেন্ট নেই। বিদেশি নাগরিকদের দিয়ে পূর্ণ সরকারের পর্ষদ ও বিভিন্ন কমিটি। ফলে যা হচ্ছে, তার বেশিরভাগই যাচ্ছে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে।

    এমন অবস্থায়ও কি মানুষ চুপ থাকবে? এমন অবস্থায় কি চুপ থাকবে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি?

    বাংলাদেশের সীমান্ত ও বিভিন্ন অঞ্চল অন্যদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার দায় কি এড়াতে পারবে বিএনপি? পারবে না, কারণ বিএনপির নির্বিকার ভাব, সরকারকে বেপরোয়া করে তুলেছে, এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

    ইতিহাস কাউকে ক্ষমা করে না; ইতিহাস কাউকে ক্ষমা করবে না। নিশ্চিত থাকেন। জবাবদিহির সময় আসবে যখন, তখন দেশবিরোধী শক্তিসহ দেশের স্বার্থবিরুদ্ধ কার্যকলাপ দেখেও যারা চুপটি করে বসে আছেন, তাদেরও ক্ষমা করবে না।

    দেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না; সংস্কার-সংস্কার এবং সংস্কার না হলে নির্বাচন হবে না; এই লেবেনচুষ আপনাদের মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে’ আপনারা চুষতে আছেন। আর ওদিকে যে কারণে অতিথিদের আগমন, তারা ঠিকই তাদের প্রভুদের স্বার্থ রক্ষার কাজ করে যাচ্ছে। 

    দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হোন। ঐক্য নির্বাচন আর কারো রাজনীতির অধিকার নিয়ে কেবল নয়, ঐক্য দেশের জন্যে।

    মানচিত্রে শকুনের চোখ পড়েছে… রুখে দিন!

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরাখাইন করিডোর, আমাদের জন্য বিপজ্জনক ‘স্টিকি ডার্টি ওয়া’
    Next Article ইউনুস শাসনে ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’: মিছিল করলেই গ্রেফতার, আওয়ামী পরিবারের ৫৬ নেতা-কর্মী এখন কারাগারে!
    JoyBangla Editor

    Related Posts

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026

    ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

    August 24, 2026

    ৭৫টি দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে, তালিকায় বাংলাদেশও

    August 22, 2026

    রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন

    August 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    ১৫ই আগস্ট : গণমাধ্যমের নীতিহীনতা এবং একজন মহান নেতার প্রতি অসম্মান​

    August 15, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- সাখাওয়া্ত হোসেন

    By JoyBangla EditorAugust 26, 20260

    বাংলাদেশকে বাঁচাতে হলে সচিবালয় ও সেনাবাহিনিকে পাকিস্তানমুক্ত করতে হবে- এ কথা সাবেক উপদেষ্টা  ব্রিগ্রেডিয়ার (অব)সাখাওয়া্ত…

    বর্তমান সময়ে শুধু সীমানা দিয়ে কোনো দেশের সার্বভৌমত্ব নির্ধারণ হয় না

    August 26, 2026

    জিয়াউর রহমান  নিয়ে ড. কামাল হোসেন

    August 26, 2026

    অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প

    August 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026

    লন্ডনে আলতাব আলী পার্কে আওয়ামীলীগের উদ্যোগে শোক সমাবেশ

    August 16, 2026

    অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.