Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন জেরেমি করবিন
    United Kingdom - যুক্তরাজ্য

    নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন জেরেমি করবিন

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 6, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন লেবার পার্টির সাবেক সর্বোচ্চ নেতা জেরেমি করবিন। গত কয়েকদিন যাবৎ এমন আলোচনা চলছে বৃটিশ রাজনীতিতে। করবিনের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয় পরিষ্কারভাবে সামনে নিয়ে আসলেন সদ্য পদত্যাগ করা লেবার এমপি জারা সুলতানা। জেরেমি করবিনের সাথে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যেই লেবার পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কভেন্ট্রি সাউথের এমপি জারা সুলতানা। এর আগে বৃহস্পতিবার সকালে আইটিভির অনুষ্ঠানে জেরেমি করবিন বলেন, আগামী সাধারণ নির্বাচনের আগে বামপন্থি স্বাধীন এমপিদের নিয়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আলোচনা চলছে। সরাসরি দল গঠনের প্রশ্নে করবিন বলেন, এই গোষ্ঠী একত্রিত হবে। একটি বিকল্প শক্তি আসছে। করবিন বলেন, নতুন দলটি দারিদ্র্য, বৈষম্য এবং শান্তিনির্ভর পররাষ্ট্রনীতির ভিত্তিতে গঠিত হবে। নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমি কাজ করতে এসেছি, জনগণের সেবা করতে, যেমনটা সবসময় করে এসেছি। আমরা অ্যালায়েন্স গ্রুপ হিসেবে গত এক বছর সংসদে একসঙ্গে কাজ করেছি, এবং এখন আমাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে।

    পদত্যাগের পর জারা এক্স-এ দেয়া বিবৃতিতে লেখেন, আমি লেবার পার্টি থেকে পদত্যাগ করছি। জেরেমি করবিন ও আমি দেশের বিভিন্ন প্রান্তের স্বাধীন এমপি, আন্দোলনকারী ও কর্মীদের সঙ্গে নতুন একটি দল গঠনের নেতৃত্ব দেব।

    এক্স-এ তিনি আরো লেখেন, ওয়েস্টমিনস্টার পদ্ধতি ভেঙে পড়েছে, তবে প্রকৃত সংকট আরও গভীর। দুই-দলীয় ব্যবস্থায় কেবল ধ্বংসপ্রবণতা ও ভঙ্গ প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নেই।

    গত বছর দুই-সন্তান বেনিফিট ক্যাপ বাতিলের পক্ষে ভোট দেয়ায় লেবার পার্টি তার হুইপ প্রত্যাহার করে নেয়।  ৪ লাখ শিশুকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য আমি সেই ভোট আবারও দিতাম। আমি পেনশনভোগীদের শীতকালীন জ্বালানি সহায়তা বাতিলের বিরোধিতা করেছিলাম,আমি আবারও করতাম। এখন সরকার প্রতিবন্ধীদের উপর চাপ সৃষ্টি করতে চায়, শুধু সিদ্ধান্ত নিতে পারছে না কতটা চাপ দেবে। তিনি জনগণকে এই নতুন উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানান।

    করবিন নেতৃত্বাধীন ‘ইন্ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স’-এ আরও চারজন এমপি রয়েছেন, লেস্টার সাউথের শোকাত আদম, বার্মিংহাম পেরি বারের আয়ুব খান, ব্ল্যাকবার্নের আদনান হুসেইন এবং ডিউসবুরি ও ব্যাটলির ইকবাল মোহাম্মদ। এই পাঁচজনই গাজা ইস্যুতে লেবার পার্টির অবস্থানের বিরোধিতা করে নির্বাচনে জয়ী হয়েছেন।

    এই জোটের সংসদে সদস্য সংখ্যা এখন রিফর্ম ইউকে ও ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির সমান এবং গ্রিন পার্টি ও প্লেইড কামরির চেয়েও বেশি। করবিনের নেতৃত্বাধীন নতুন দলটি সম্পূর্ণ কট্টর -বামপন্থী দল হিসেবে আত্নপ্রকাশ করবে বলে জানা গেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া
    Next Article আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতি কী? বাংলাদেশে কি এ পদ্ধতিতে নির্বাচন সম্ভব?
    JoyBangla Editor

    Related Posts

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.