Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আর মাত্র কয়েক ঘণ্টা পরই মহাকাশে আজ পূর্ণ সূর্যগ্রহণ

    August 12, 2026

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    গল্প গানে আড্ডায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক বনভোজন

    August 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কৃত্রিম রক্ত উদ্ভাবন বিজ্ঞানীদের, বাঁচাতে পারে কোটি কোটি জীবন
    Technology

    কৃত্রিম রক্ত উদ্ভাবন বিজ্ঞানীদের, বাঁচাতে পারে কোটি কোটি জীবন

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    কৃত্রিম রক্তের গ্রুপ নিয়ে এবার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে জাপানের একদল গবেষক। এই যুগান্তকারী আবিষ্কার সফল হলে বিশ্বজুড়ে জরুরি চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার (০৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    গবেষণায় জাপানের ‘নারা’ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমি সাকাইয়ের নেতৃত্ব দিচ্ছেন। এতে সব ধরনের রক্তের গ্রুপে ব্যবহারযোগ্য কৃত্রিম রক্ত তৈরি করা হয়েছে। এই কৃত্রিম রক্ত প্রায় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। যেখানে সাধারণ রক্ত মাত্র ৪২ দিন ভালো থাকে।

    কীভাবে তৈরি হচ্ছে এই কৃত্রিম রক্ত? এই রক্ত তৈরি করতে গবেষকরা মেয়াদোত্তীর্ণ ডোনার রক্ত থেকে নেওয়া হিমোগ্লোবিন ব্যবহার করছেন। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। এটি সংগ্রহ করার পর একটি সুরক্ষিত আবরণে ঢেকে কৃত্রিম রক্তকণিকা তৈরি করা হয়। এতে ভাইরাসের ঝুঁকি থাকে না এবং এটি অনেক স্থিতিশীল।

    সাধারণ রক্তের মতো এতে কোনো নির্দিষ্ট গ্রুপ নেই, তাই এটি যেকারো শরীরে দেওয়া সম্ভব। এ জন্য কোনো ধরনের গ্রুপ পরীক্ষার প্রয়োজন হবে না। ফলে দুর্ঘটনা বা যুদ্ধক্ষেত্রের মতো জরুরি পরিস্থিতিতে এটি জীবনরক্ষা করতে পারে।

    পরীক্ষামূলক প্রয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা ২০২৫ সালের মার্চ মাসে গবেষক দলটি ১৬ জন সুস্থ স্বেচ্ছাসেবকের দেহে ১০০ থেকে ৪০০ মিলিলিটার কৃত্রিম রক্ত প্রয়োগ করেন। এই পরীক্ষা যদি সফল হয়, তবে ২০৩০ সালের মধ্যেই জাপানে চিকিৎসায় এটি ব্যবহার শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি হলে জাপান হবে বিশ্বের প্রথম দেশ, যেখানে বাস্তবে কৃত্রিম রক্ত ব্যবহৃত হবে।

    অধ্যাপক সাকাই বলেন, ‘বর্তমানে লোহিত রক্তকণিকার কোনো নিরাপদ বিকল্প নেই, তাই কৃত্রিম রক্তের প্রয়োজন অনেক বেশি।’

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া এই গবেষণা শুরু হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। অনেকে বলছেন, এটি সফল হলে নোবেল পুরস্কারের যোগ্য। একজন লেখেন, ‘যদি এটি সত্যি হয় এবং খুব বেশি দামী না হয়, তবে এটি পুরো চিকিৎসাব্যবস্থাকে বদলে দিতে পারে।’

    আরেকজন মন্তব্য করেন, জাপানি বিজ্ঞানীরা একের পর এক চমক দিচ্ছেন- এই কৃত্রিম রক্ত, দাঁত গজানোর চিকিৎসা, এমনকি এমন ইনজেকশন যা বিড়ালকে দীর্ঘজীবী করে! আশা করি এসব আবিষ্কার পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে।’

    বিশ্বে অন্য কোথায় কী হচ্ছে? জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও চলছে একই ধরনের গবেষণা। ‘ইরিথ্রোমার’ নামের একটি কৃত্রিম রক্ত তৈরি করছে যুক্তরাষ্ট্র, যেখানে পুরনো হিমোগ্লোবিন ব্যবহার করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি প্রকল্প- ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (DARPA) ইতিমধ্যে এই গবেষণার জন্য ৪৬ মিলিয়ন ডলারের (প্রায় ৩৯৪ কোটি টাকা) অনুদান দিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশুল্ক অনিশ্চয়তায় আতঙ্কে ১০ লাখ পোশাক শ্রমিক
    Next Article ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ সত্ত্বেও জনগণকে ড. ইউনূস ও প্রেস উইংয়ের অমৃতবচন!
    JoyBangla Editor

    Related Posts

    আর মাত্র কয়েক ঘণ্টা পরই মহাকাশে আজ পূর্ণ সূর্যগ্রহণ

    August 12, 2026

    গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

    July 30, 2026

    প্রযুক্তি বিশ্বে অস্থিরতার নতুন চিত্র

    July 28, 2026

    ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    আর মাত্র কয়েক ঘণ্টা পরই মহাকাশে আজ পূর্ণ সূর্যগ্রহণ

    By JoyBangla EditorAugust 12, 20260

    আর মাত্র কয়েক ঘণ্টা পরই মহাকাশের এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। আজ, ১২…

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    গল্প গানে আড্ডায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের বার্ষিক বনভোজন

    August 12, 2026

    জননেত্রী শেখ হাসিনা লাইভে এসে যে বক্তব্য দিয়েছেন তার বাংলা অনুবাদ

    August 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.