Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সাড়ে ৮ লাখ বছর আগে শিশুদের মাংস খেত মানুষের পূর্ব প্রজাতি!
    Lifestyle

    সাড়ে ৮ লাখ বছর আগে শিশুদের মাংস খেত মানুষের পূর্ব প্রজাতি!

    JoyBangla EditorBy JoyBangla EditorJuly 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রায় সাড়ে ৮ লাখ বছর আগে শিশুদের হত্যা করে ভক্ষণ করা হতো। স্প্যানিশ প্রত্নতাত্ত্বিকরা এর প্রমাণ পেয়েছেন। স্পেনের উত্তরে আতাপুয়েরকা অঞ্চলের গ্রান দোলিনা গুহায় পাওয়া শিশুর একটি গলার হাড়ে কাটা দাগের বিশ্লেষণ করে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন গবেষকেরা।

    বিশ্লেষণে দেখা গেছে, মৃত শিশুটির বয়স ছিল আনুমানিক ২ থেকে ৪ বছরের মধ্যে। গ্রান দোলিনা খননের সহপরিচালক প্রত্নতত্ত্ববিদ পালমিরা সালাদি বলেন, ‘শিশুর বয়স এবং হাড়ে কাটা দাগের নিখুঁত প্রমাণ একে বিশেষ করে তোলে। বোঝা যাচ্ছে যে, শিশুটিকে অন্য শিকারের মতোই প্রক্রিয়াজাত করা হয়েছিল।

    কাতালান ইনস্টিটিউট অফ হিউম্যান প্যালিওইকোলজি অ্যান্ড সোশ্যাল ইভোলিউশন (IPHES) এর গবেষক দলটি জানিয়েছে যে, ঘাড়ের হাড়ে কাটা চিহ্নের অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে শিশুটির শিরশ্ছেদ করা হয়েছিল। এই মাসে গবেষক দল সেখানে খনন করে ১০টি কঙ্কালের একটি সেট পান, যেগুলোর অনেকগুলোতেই মাংস ছাড়ানোর দাগ ও হাড় ভাঙার চিহ্ন দেখা গেছে—যেমনটা সাধারণত শিকার করা প্রাণীর হাড়ে দেখা যায়। উদ্ধারকৃত সব কঙ্কালই ছিল ‘হোমো আন্টেসেসর’ নামের এক প্রাচীন মানব প্রজাতির। এই প্রজাতি আনুমানিক ৭ লাখ ৭০ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায়। তাদের মস্তিষ্কের আকার ছিল প্রায় ১,০০০ থেকে ১,১৫০ ঘন সেন্টিমিটারের মধ্যে, যা আজকের মানুষের গড় ১,৩৫০ ঘন সেন্টিমিটার মস্তিষ্কের আকারের চেয়ে ছোট। গবেষকরা বলেছেন, ‘হোমো আন্টেসেসর’ কেবল স্পেনের উত্তরাঞ্চলে অবস্থিত আতাপুয়েরকাতেই পাওয়া গেছে, ফলে এটি মানব বিবর্তনের বৃক্ষে কোথায় অবস্থান করে তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে।

    ১৯৯৭ সালে আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা এই প্রজাতিকে নিয়েই বিতর্কে রয়েছেন—কেউ কেউ বলেন এটি মানব ও নিয়ান্ডারথালের পূর্বপুরুষ, কেউ বলেন এটি মানবগোষ্ঠীর একটি আলাদা শাখা। যদিও আদিম মানুষের মধ্যে নরমাংসভক্ষণের প্রমাণ সুপ্রতিষ্ঠিত, তবুও শিশুকে খাওয়ার প্রমাণ পাওয়া অস্বাভাবিক। যদি এই অনুমান সত্য হয়  তাহলে এটি আজ পর্যন্ত পাওয়া এই প্রথার প্রাচীনতম প্রমাণ হতে পারে।

    গবেষকরা বলছেন, নতুন আবিষ্কারটি এই অনুমানকে আরও দৃঢ় করে যে এই আদিম মানুষ তাদের পূর্বপুরুষদের খাদ্য  হিসেবে ভক্ষণ করতো।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসৌরজগতের বাইরে জীবনের আশা: ৩৫ আলোকবর্ষ দূরে ‘সুপার-আর্থ’ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
    Next Article স্কুল ছাত্রদের দুরন্তপনা রুখে দেওয়ার সাধ্য কার?
    JoyBangla Editor

    Related Posts

    ধারে বাজার করছে মানুষ, আয়ের ১০০ ভাগ যাচ্ছে খাবারে

    October 14, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    আমাদের এক বন্ধু

    October 9, 2026

    বাবা-মা সন্তানের ধর্ম ঠিক করবেন, জাপান বললো-না

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.