Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জেল পালানো দুর্ধর্ষ জঙ্গিসহ এখনও অধরা ৭২৮ ভয়ঙ্কর অপরাধী: জঙ্গি হামলার মুখে দেশ
    Bangladesh

    জেল পালানো দুর্ধর্ষ জঙ্গিসহ এখনও অধরা ৭২৮ ভয়ঙ্কর অপরাধী: জঙ্গি হামলার মুখে দেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 5, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২০ সালের ২৫শে জুন শরীয়তপুরের জাজিরায় অষ্টম শ্রেণির ছাত্র শাকিল মাদবরকে অপহরণ করে হত্যা করে দুর্ধর্ষ সন্ত্রাসী সাকিব ওরফে বাবু ও তার সহযোগীরা। মুক্তিপণের টাকা না পাওয়ায় নির্মমভাবে খুন করা হয় শাকিলকে। পরে তার মরদেহ গুম করা হয় নির্মীয়মাণ একটি রেল সেতুর পাশে। ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় আদালত বাবুকে মৃত্যুদণ্ড দেন।

    রায় কার্যকরের জন্য তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের কনডেম সেলে রাখা হয়েছিল। তবে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পরদিন ৬ই আগস্ট হামলা করা হয় কারাগারটিতে। সেই সুযোগে পালিয়ে যায় বাবুসহ দুই শতাধিক দুর্ধর্ষ অপরাধী।

    তবে দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৮ই সেপ্টেম্বর পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) বাবুকে গ্রেপ্তার করে। এটিইউর কর্মকর্তা ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, কারাগার থেকে পালানোর ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা রয়েছে, সেখানে বাবুকে হস্তান্তর করা হয়েছে।

    এটিইউ ও র‌্যাবের যৌথ অভিযানে ইতোমধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো আরও তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে অসংখ্য দুর্ধর্ষ, দাগি জঙ্গিরা এখনো অধরা রয়ে গেছে।

    আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের ছদ্মাবরণে সারাদেশে জঙ্গিরা হামলা চালায়। দেশের ১৭টি কারাগারে হামলা চালিয়ে বের করে আনা হয় দুর্ধর্ষ জঙ্গি ও দাগি অপরাধীদের। কুষ্টিয়া, নরসিংদী, শেরপুর, সাতক্ষীরা এবং কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে যায়। গত এক বছরে গ্রেপ্তার হন ও আত্মসমর্পণ করেন মোট ১ হাজার ৫১৯ জন। তবে এখনও অধরা রয়েছে ৭২৮ জন।

    শুধুমাত্র কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকেই পালিয়েছে ২০২ জন, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮৮ জন, সাজাপ্রাপ্ত ১১ জন ও বিচারাধীন ১০৩ জন রয়েছে। এদের মধ্যে এখনও পলাতক ৪৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ৩ জন সাজাপ্রাপ্ত এবং ৮৮ জন বিচারাধীন বন্দি।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, এসব পলাতক অপরাধী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। অনেকেই হয়তো রাজনৈতিক গোষ্ঠীর হয়ে সহিংস কর্মকাণ্ডে অংশ নিতে পারে।

    আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, পলাতকদের ধরতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও সীমান্ত এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। অনেকে ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, আবার কেউ কেউ দেশেই আত্মগোপনে রয়েছে।

    কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ বলেন, পলাতক আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরাও প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে মানবাধিকার সংকট নিয়ে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে ব্রিটিশ এমপিদের উদ্বেগ
    Next Article দেশের শিক্ষার মান চরম তলানিতে: সংকটে ভবিষ্যৎ প্রজন্ম
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.