Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়

    March 10, 2026

    ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

    March 10, 2026

    জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

    March 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সিলেটে মধ্যরাতে সিপিবি নেতা সুমন গ্রেপ্তার
    Sylhet

    সিলেটে মধ্যরাতে সিপিবি নেতা সুমন গ্রেপ্তার

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে জালালাবাদ থানা–পুলিশ।

    এসএমপির উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম রাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    সিপিবি সিলেটের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য বলেন, “শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ হঠাৎ এসে সুমনকে নিয়ে যায়। পরিবারকেও কিছু জানানো হয়নি।”

    সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে চালকদের আন্দোলনে সরব ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। ১১ দফা দাবিতে গত মঙ্গলবার নগরে বিক্ষোভ করেন চালকেরা, যেখানে সুমনও নেতৃত্ব দেন। আন্দোলনের একপর্যায়ে তিনি ও কয়েকজন নেতা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন। তবে শুক্রবার মধ্যরাতেই তাকে আটক করে পুলিশ।

    এর আগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেন, অটোরিকশাচালকদের আন্দোলনের নামে “দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা” চলছে। সংঘাতের আশঙ্কায় শনিবার ও রোববারের কর্মসূচি পালনের অনুমতিও দেওয়া হয়নি বলে জানান তিনি।

    গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই অভিযানে বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক
    Next Article নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারবেন না
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটে দিন দিন বেড়েই চলেছে ছিনতাই

    March 6, 2026

    সরকারি রাস্তা থেকে ১৫ লাখ ইট লুট, যুব জামায়াত নেতার

    March 6, 2026

    সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

    February 16, 2026

    সিলেটে ভেঙে ফেলা হবে ২৩টি ভবন

    November 23, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    ২০২৬ সালে  জাতির উদ্দেশে বঙ্গবন্ধুর ভাষণ

    March 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়

    By JoyBangla EditorMarch 10, 20260

    ফারুক আহমদ কবি ও কথাসাহিত্যিক হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়, উৎস প্রকাশনীর স্টলে…

    ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

    March 10, 2026

    জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

    March 10, 2026

    স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা

    March 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026

    সত্য কথাগুলো বলেন-

    March 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.