Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    July 14, 2026

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অর্থনীতি গভীর সংকটে, আইএমএফের কড়া সতর্কবার্তা
    International

    অর্থনীতি গভীর সংকটে, আইএমএফের কড়া সতর্কবার্তা

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 1, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের অর্থনীতি এখন এক গভীর সংকট ও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, দেশের অর্থনীতি এখনো তীব্র চাপের মধ্যে রয়েছে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করেছে আইএমএফ।

    সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে মূল্যস্ফীতি ৫ শতাংশে নামাতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আইএমএফ সতর্ক করেছে, যদি এই নীতি দুর্বল হয়, তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তারা বাংলাদেশ ব্যাংককে সুদের হার সম্পূর্ণ বাজারভিত্তিক করার আহ্বান জানিয়েছে, কারণ বর্তমানে ব্যাংক খাতের সুদ নীতিকে তারা ‘অস্বচ্ছ ও অকার্যকর’ বলে উল্লেখ করেছে।

    আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশে অস্বাভাবিক হারে বাড়তে থাকা খেলাপি ঋণকে অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি বলে আখ্যা দিয়েছে। সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ এখন ৪০ শতাংশ ছাড়িয়েছে, যা সংস্থার নির্ধারিত সীমার প্রায় চার গুণ। গত এক বছরে দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় চার লাখ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকায়—যা দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর এক ভয়াবহ চাপ সৃষ্টি করেছে।

    আইএমএফ জানায়, সরকারি ব্যাংকগুলোর প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ এতদিন লুকানো ছিল, যা প্রকাশের পরও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বেসরকারি ব্যাংকগুলোতেও খেলাপির হার ১০ শতাংশ ছাড়িয়েছে, যেখানে শর্ত ছিল সর্বোচ্চ ৫ শতাংশ।

    রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠন এবং দুর্বল ব্যাংকগুলোকে জামানতবিহীন তারল্য সহায়তা দেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছে আইএমএফ। সংস্থাটি বলেছে, বাংলাদেশ ব্যাংকের এই ‘ইনসিকিউর্ড লেন্ডিং’ নীতি আর্থিক ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক।

    সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ৫২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে কয়েকটি দুর্বল ব্যাংককে—যাদের কাছে কোনো সরকারি বন্ড বা প্রযোজ্য জামানত ছিল না। এসব ব্যাংক শুধুমাত্র ‘প্রমিজরি নোট’ দেখিয়ে টাকা নিয়েছে, এবং এখনো কেউ সেই টাকা ফেরত দিতে পারেনি।

    আইএমএফ জানায়, বাংলাদেশের রিজার্ভ কিছুটা উন্নতি হলেও রাজস্ব ঘাটতি এবং কর-জিডিপি অনুপাতের দুর্বলতা দেশের অর্থনৈতিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে। অর্থনীতির আকার বড় হলেও রাজস্ব আদায় হচ্ছে উদ্বেগজনক হারে কম।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.৫ বিলিয়ন ডলার, যা আইএমএফের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে সামান্য বেশি। কিন্তু সংস্থাটি সতর্ক করেছে—এই রিজার্ভ ধরে রাখা দীর্ঘমেয়াদে কঠিন হবে যদি রাজস্ব ঘাটতি, আমদানি ব্যয় ও ঋণ পরিশোধের চাপ বাড়তে থাকে।

    আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির অধীনে বাংলাদেশ এখনো সব শর্ত পূরণে ব্যর্থ। ফলে ডিসেম্বর মাসে ছাড় হওয়ার কথা থাকা ষষ্ঠ কিস্তি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থনৈতিক সংস্কার ও স্বচ্ছতা নিয়ে সন্দেহের কারণে আইএমএফ আগামী মার্চ-এপ্রিলে কিস্তি ছাড়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।

    আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশ কিছু অগ্রগতি দেখিয়েছে, কিন্তু বাস্তব সংস্কারের পথে এখনো অনেক পিছিয়ে। ব্যাংক খাতের ঝুঁকি নিয়ন্ত্রণে না আনলে অর্থনীতি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, রিজার্ভের চাপ ও দুর্বল রাজস্ব কাঠামো—সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি এক গভীর টালমাটাল অবস্থায় পড়েছে। সরকারের সামনে এখন প্রশ্ন—এই সংকট সামাল দিতে পারে কি না। আইএমএফ স্পষ্ট করেছে, সংস্কার ছাড়া পরবর্তী কিস্তি আসবে না, আর সংস্কার বিলম্বিত হলে অর্থনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার ৪০ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
    Next Article  ‘এ সিজন অব বাংলা ড্রামা’র উদ্বোধন: মূল প্রতিপাদ্য ‘কাইন্ডনেস’ ‘এ এন্তোলজি অব কাইন্ডনেস’ মঞ্চস্থ
    JoyBangla Editor

    Related Posts

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

    July 12, 2026

    বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের

    July 11, 2026

    দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকলকর্মীর লড়াই

    July 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের

    By JoyBangla EditorJuly 14, 20260

    দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং…

    বিয়ের সাক্ষী যখন পোষা কুকুর

    July 14, 2026

    ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

    July 14, 2026

    এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.