Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘ইউনূসের সরকার স্বৈরতান্ত্রিক’- কঠোর সমালোচনা আন্তর্জাতিক পরিমণ্ডলে, আরএসএফ-এর বিবৃতি
    International

     ‘ইউনূসের সরকার স্বৈরতান্ত্রিক’- কঠোর সমালোচনা আন্তর্জাতিক পরিমণ্ডলে, আরএসএফ-এর বিবৃতি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 1, 2025Updated:November 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের সাংবাদিক মনজুরুল আলম পান্নার গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সংস্থাটি বলেছে, শুধুমাত্র এক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

    মনজুরুল আলম পান্না জনপ্রিয় ইউটিউব চ্যানেল মানচিত্রো-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। তিনি নিয়মিতভাবে সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে ভিডিও রিপোর্ট ও আলোচনার আয়োজন করেন।

    গত ২৯শে আগস্ট তিনি ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর অডিটরিয়ামে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন। সভার আয়োজন করেছিল নাগরিক সমাজভিত্তিক সংগঠন মঞ্চ ৭১, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক সচেতনতা বৃদ্ধি নিয়ে কাজ করে।

    আলোচনাটি ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস, গণতন্ত্র ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু সভা চলাকালীন ইউনূস সরকারের সমর্থক জামায়াতে ইসলামীর কর্মীরা মব সন্ত্রাসের মাধ্যমে সেখানে ঢুকে বক্তা ও অংশগ্রহণকারীদের ওপর শারীরিক হামলা চালিয়ে তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী এবং ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে মারধর করে।

    পান্না নিজেই তখন পুলিশকে ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের না ধরে উল্টো গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া ১৬ জনকে আটক করে, যার মধ্যে ছিলেন সাংবাদিক মনজুরুল আলম পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

    পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর আওতায় “অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকা”র অভিযোগ আনা হয়। মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংগঠনগুলো এই অভিযোগকে “রাজনৈতিকভাবে প্রভাবিত” ও “অযৌক্তিক” বলে নিন্দা জানিয়েছে।

    আরএসএফের বিবৃতিতে বলা হয়েছে, “সাংবাদিক পান্নার গ্রেপ্তার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বৈরতান্ত্রিক প্রবণতা বাড়ছে বলে ইঙ্গিত দেয়। শুধু ইতিহাস ও সংবিধান নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।”

    আরএসএফের দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান সেলিয়া মার্সিয়ে বলেন, “পান্নার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সাংবাদিকদের ভয় দেখাতে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার বন্ধ করতে হবে।”

    সংস্থাটি আরও জানায়, এই ঘটনা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের প্রতি অসহিষ্ণু মনোভাবের স্পষ্ট প্রমাণ।

    সংস্থাটি অভিযোগ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
    Next Article ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার ৪০ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
    JoyBangla Editor

    Related Posts

    হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন

    October 14, 2026

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026

    সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

    October 11, 2026

    শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.