Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    একাত্তরের ২ মার্চ : একটি পতাকার মধ্য দিয়ে সূচিত হয়েছিল একটি রাষ্ট্রের অভ্যুদয়

    March 3, 2026

    ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ১২তম ওয়েভ শুরু: মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা অব্যাহত

    March 3, 2026

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৪টি মধ্যপ্রাচ্যের দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ

    March 3, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ
    Sports

    মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতোই। নিজের ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের অংশ হয়ে গেলেন মুশফিকুর রহিম। এখানেই শেষ নয়, তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। দুই তারকা ক্রিকেটারের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ।

    বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪১.১ ওভারে ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৪৭৬ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

    গতকাল ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ দিনের শুরুতে হামফ্রিসের করা প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি। তবে পরের ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক। শতক হাঁকিয়ে নিজের শততম টেস্ট ম্যাচ আরও রাঙিয়ে তুলেছেন তিনি।

    টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১১ জন ব্যাটার এই মাইলফলক স্পর্শ করেছেন। সবশেষ এই কীর্তি গড়লেন বাংলাদেশি ব্যাটার মুশফিক। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেললেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ ক্রিকেটে তিনিই প্রথম এই মাইলফলকে।

    ঐতিহাসিক এই ম্যাচে সবার চোখ ছিল যখন মুশফিকের দিকে, তখন আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করে গেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন। তিনি সর্বশেষ গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

    গতকাল বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষ করেছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)। তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। পরে নাজমুল হোসেন শান্ত নেমে ভালো করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
    Next Article  ‘অতি লোভে’ ৮০০ জনের ‘তাঁতি নষ্ট’, হারালেন ৬০০ কোটি টাকা!
    JoyBangla Editor

    Related Posts

    নারী বিশ্বকাপে বাংলাদেশ; জ্যোতি বললেন, ‘জিততে চাই’

    February 25, 2026

    ভারতকে উড়িয়ে ফাইনালে এক পা বাংলার বাঘিনীদের

    February 2, 2026

    ভুটানের জালে ১২ গোল দিয়ে সাফ শুরু বাংলাদেশের

    January 31, 2026

    সাফের শিরোপা নিয়ে দেশে ফিরলো বাংলার মেয়েরা, ছাদখোলা বাসে সংবর্ধনা

    January 29, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাইকোর্টে আটকে গেল জুলাই জাতীয় সনদ ও গণভোট: রুল জারি, বৈধতা নিয়ে প্রশ্ন

    March 3, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    একাত্তরের ২ মার্চ : একটি পতাকার মধ্য দিয়ে সূচিত হয়েছিল একটি রাষ্ট্রের অভ্যুদয়

    By JoyBangla EditorMarch 3, 20260

    মৃন্ময় সেন ১৯৭১ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে উড়েছিল সোনালি মানচিত্রখচিত পতাকা, যা…

    ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ১২তম ওয়েভ শুরু: মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা অব্যাহত

    March 3, 2026

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৪টি মধ্যপ্রাচ্যের দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ

    March 3, 2026

    হাইকোর্টে আটকে গেল জুলাই জাতীয় সনদ ও গণভোট: রুল জারি, বৈধতা নিয়ে প্রশ্ন

    March 3, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাইকোর্টে আটকে গেল জুলাই জাতীয় সনদ ও গণভোট: রুল জারি, বৈধতা নিয়ে প্রশ্ন

    March 3, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.