Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    খামেনির মৃত্যু: পরবর্তী মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন?

    March 2, 2026

    সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

    March 2, 2026

    সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

    March 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বের হচ্ছে থলের বিড়াল, ইউনূস গংদের ভয়াবহ দুর্নীতি ফাঁস
    Politics

    বের হচ্ছে থলের বিড়াল, ইউনূস গংদের ভয়াবহ দুর্নীতি ফাঁস

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নির্বাচন ঘনিয়ে আসতেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে। 

    যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম–এর সাবেক তিন ব্যক্তিগত সহকারী

    মোয়াজ্জেম হোসেন, তুহিন ফারাবী ও মাহমুদুল হাসান—এর বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগে গত ৪ মে দুদক অনুসন্ধান শুরু করে।

    কিন্তু ছয় মাস পার হলেও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই।

    দুদক সূত্র জানায়— প্রয়োজনীয় নথি সংগ্রহে বাধা , অভিযুক্তদের অসংগতি ও দ্বিমুখী তথ্য, এবং অদৃশ্য রাজনৈতিক চাপ তদন্তকে ধীর করে দিয়েছে। এ সময়ের মধ্যে তিনবার তদন্ত কর্মকর্তা বদল করতে হয়েছে। জিজ্ঞাসাবাদেও সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ রয়েছে।

    অভিযোগ প্রকাশ্যে এলে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দুদক কার্যালয়ে রাজনৈতিক নেতাদের ঘনঘন উপস্থিতি তদন্তকে আরও জটিল করে তুলেছে বলে সংশ্লিষ্টরা জানান। কবে তদন্ত শেষ হবে—দুদক এখনও নির্দিষ্ট করে বলতে পারেনি। বিশ্লেষকদের মতে, উপদেষ্টাদের এপিএসরা মূলত বলির পাঠা। উপদেষ্টারা মূলত তাদের দুর্নীতির কাজগুলো এই এপিএসদের দিয়েই করান।

    এদিকে এনসিপির সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ ফেসবুক লাইভে এসে দলটির মহাসচিব আখতার হোসেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, এবং তার বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তোলেন।

    মুনতাসিরের দাবি অনুযায়ী— দেশজুড়ে পিপি  নিয়োগে কোটি কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে,

    নরসিংদীর এক আইনজীবীকে পিপি করার বিনিময়ে ৫০ লাখ টাকা দাবির অভিযোগও তিনি উত্থাপন করেন।

    তিনি আরও অভিযোগ করেন, ছাত্র উপদেষ্টাদের একটি অংশ “জুলাইকে বিক্রি করেছে”—

    তাদের বিরুদ্ধে অভিযোগ: ডিসি–ওসি বদলিতে প্রভাব খাটানো, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নিয়োগে তদবির, এবং শত শত কোটি টাকার লেনদেন।

    লাইভে মুনতাসির তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ভাই মাহবুব আলমের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তার দাবি—রেড ক্রিসেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব খাটানো এবং অর্থপাচারের মতো অভিযোগ রয়েছে। তিনি একটি কথোপকথনের অডিও প্রকাশ করেন, যদিও সেটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

    নিজের জীবনের ঝুঁকির কথা জানালেন মুনতাসির

    মুনতাসির বক্তব্যে জানান, এসব তথ্য প্রকাশ করায় তিনি জীবনের ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, তাকে ফলো করা হচ্ছে, বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে, এবং “একটি শক্তিশালী গোষ্ঠী” তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করছে।

    একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “অভিযোগের সত্যতা যাই হোক, তদন্ত স্থবির হওয়ার ঘটনাই সবচেয়ে উদ্বেগজনক। অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের যে আস্থা তৈরি হয়েছিল, এ ধরনের বিতর্ক সেটিকে ক্ষতিগ্রস্ত করছে। তদন্ত সংস্থাগুলো যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তবে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা প্রশ্নের মুখে পড়বে।”

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএশিয়ান কাপ ফুটবলে ভারতকে হারানোয় হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার
    Next Article কাউকে মিছামিছি ‘ফারিশতা’ বানানোর দরকার নাই
    JoyBangla Editor

    Related Posts

    বিরোধী ইউনূস সরকার ‘জুলাইয়ের স্নাইপার কিলিং’ তদন্ত কেন করেনি, প্রশ্ন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার

    February 27, 2026

    ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনার নির্দেশঃ “দেশে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিন”

    February 25, 2026

    হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা

    February 24, 2026

    “নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরবে”: আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

    February 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026

    নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমান

    February 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    খামেনির মৃত্যু: পরবর্তী মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন?

    By JoyBangla EditorMarch 2, 20260

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে ইরান সহ সারাবিশ্বে যেন উৎসব শুরু হয়েছে। ইরানের রাস্তায়…

    সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

    March 2, 2026

    সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

    March 2, 2026

    সংস্কারের নামে ইউনূস সরকারের আমলে দেশজ ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি টাকা

    March 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.