Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিদেশি মিডিয়ায় টিউলিপের রায়ের খবর: টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?
    International

    বিদেশি মিডিয়ায় টিউলিপের রায়ের খবর: টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন বৃটেনের লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিকী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপকে আদালত দুই বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন। একই মামলায় তার খালা শেখ হাসিনাকে ৫ বছর ও মা শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই খবর বাংলাদেশ ছাপিয়ে গোটা বিশ্বেই আলোচিত হয়েছে। বিশেষ করে বৃটেনের প্রায় সবকটি মিডিয়াই টিউলিপের রায় বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তবে সবকটি মিডিয়া বলেছে, টিউলিপের অনুপস্থিতিতে দেওয়া হয়েছে এ রায়।   

    টিউলিপ সমালোচনার মুখে গত জানুয়ারিতে বৃটেনের সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। ১ডিসেম্বর সোমবার রাজধানী ঢাকার পূর্বাচল প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

    এই রায়ের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিদেশি তথা বৃটেনের মিডিয়া। দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। তাদের প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, বৃটেনের এমপি টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। ভিন্ন আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে,বৃটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?।

    বিবিসির শিরোনাম- অনুপস্থিতিতে টিউলিপের বিচার, কারাদণ্ড দিয়েছে আদালত। খবরে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার পর বৃটেনের লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্লট বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে আরও ১৬ জনের সঙ্গে তিনি এই মামলায় দণ্ডপ্রাপ্ত হন।

    এলবিসি লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোর শিরোনাম, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড। আইটিভি শিরোনাম করেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারের পর কারাদণ্ড। দ্য সান লিখেছে, খালার মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতির অভিযোগে অনুপস্থিতিতে কারাদণ্ড। বৃটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার লিখেছেলেবার পার্টির এমপিকে বড় দুর্নীতি কেলেঙ্কারির পর দুই বছরের কারাদণ্ড)।

    ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে বৃটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুই বছরের জেল। স্কাই নিউজ লিখেছে, লেবার এমপি টিউলিপকে দুর্নীতির মামলায় বাংলাদেশে দুই বছরের কারদণ্ড। দ্য টেলিগ্রাফ লিখেছে,বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড। লন্ডনের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড। মাই লন্ডন লিখেছে, লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে অনুপস্থিতিতে বিচারের পর কারাদণ্ড।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা
    Next Article নারায়ণগঞ্জে বাউল সংগীত শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা
    JoyBangla Editor

    Related Posts

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026

    ২৪ হাজার ফুট উঁচুতে ঘটে হিমবাহ ধস, আজকালের মধ্যেই ‘দ্বিতীয়–তৃতীয় ঢেউ’য়ের আশঙ্কা

    August 27, 2026

    নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ হাজারের বেশি

    August 27, 2026

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    August 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    By JoyBangla EditorAugust 28, 20260

    জুলাই ষড়যন্ত্র শুধু একটি সরকার পতনের ষড়যন্ত্র নয়, এটি বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে জাতিগত…

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.