Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস সরকারের সিদ্ধান্ত: রূপপুর বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়ল আড়াই বছর, খরচ বাড়ল আরো ২৬,১৮১ কোটি টাকা
    Bangladesh

    ইউনূস সরকারের সিদ্ধান্ত: রূপপুর বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়ল আড়াই বছর, খরচ বাড়ল আরো ২৬,১৮১ কোটি টাকা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ ২৬ হাজার কোটি টাকা বাড়ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে প্রকল্পের খরচ বাড়ানো হচ্ছে। এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের খরচ বেড়ে হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৭৪১ কোটি টাকা।

    পরিকল্পনা মন্ত্রণালয়ে এমন প্রস্তাব জমা পড়েছে। গত ১১ই নভেম্বর এই প্রকল্পের সংশোধনী প্রস্তাবের ওপর পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠক হয়। আগামী সপ্তাহে আবার বৈঠক হবে। এ ছাড়া প্রকল্পের বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজের খরচ যৌক্তিক করার কারণে বাড়তি ব্যয়ের প্রস্তাব এসেছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পাবনার রূপপুরে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্পটির খরচ প্রাক্কলনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তনের বিষয়টি সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এর ফলে বাংলাদেশি টাকায় মোট প্রকল্প ব্যয় সঠিকভাবে নির্ণয় হয়নি। মোট প্রকল্প ব্যয় সঠিকভাবে নির্ণয় করা না হলে বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচে সঠিক হিসাব জানা যাবে না।

    এ ছাড়া আয়–ব্যয় বিশ্লেষণও সঠিক হবে না। এসব কারণে প্রকল্পের হিসাবে বাড়তি খরচ যুক্ত করার পক্ষে যুক্তি তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।

    উল্লেখ্য, সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রহস্যজনক অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে পাঠানো নিউক্লিয়ার রিয়্যাক্টরের গুরুত্বপূর্ণ বিপুল পরিমাণ সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।

    এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বনামধন্য কয়েকটি সামরিক নিরাপত্তা বিষয়ক সংস্থা। এ সংক্রান্ত একাধিক ডকুমেন্টারিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

    প্রকল্পের দলিল অনুসারে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ১১.৩৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়ার এক্সিম ব্যাংক। যখন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি তৈরি করা হয়, তখন ডলারের বিনিময় হার ধরা হয় প্রতি ডলারে ৮০ টাকা। এ পর্যন্ত ৮.২৯ বিলিয়ন ডলার ব্যবহার করা হয়েছে। এই অর্থের জন্য প্রতি ডলারের দাম গড়ে ৯৫.২৮ টাকা হিসেবে ধরা হয়েছে।

    এখনো ঋণের ৩.০৯ বিলিয়ন ডলার ঋণ অব্যবহৃত অবস্থায় আছে। এই ঋণের বিনিময় হার ধরা হয়েছে ১২২ টাকা ৪০ পয়সা। এসব বিবেচনায় প্রকল্পের খরচ বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

    ২০১৬ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প নেওয়া হয়। তখন এর খরচ ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। এর মধ্যে ৯১ হাজার কোটি টাকা বা ১১.৩৮ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে রাশিয়ার এক্সিম ব্যাংক।

    এখন খরচ বাড়িয়ে ১ লাখ ৩৯ হাজার ৭৪১ কোটি টাকা করা হচ্ছে। খরচ বাড়ছে ২৬ হাজার ১৮১ কোটি টাকা বা ২৩ শতাংশ।

    এই প্রকল্পের মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা এখন ২০২৮ সালের জুনে শেষ হবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে দেওয়া রায়ে এমপি পদ বা তাঁর রাজনৈতিক ভবিষ্যতে এর প্রভাব পড়বে না- আইনজীবী জন ট্রাসলার
    Next Article ড. ইউনূসের উপজেলায় মিছিল করায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
    JoyBangla Editor

    Related Posts

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    By JoyBangla EditorAugust 28, 20260

    জুলাই ষড়যন্ত্র শুধু একটি সরকার পতনের ষড়যন্ত্র নয়, এটি বাংলাদেশের মত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে জাতিগত…

    আমাদের খাবার দাবার- ০৯

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    রংপুরে চার খুনের রহস্যে নতুন মোড়: রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা

    August 28, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.