Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    খামেনির মৃত্যু: পরবর্তী মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন?

    March 2, 2026

    সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

    March 2, 2026

    সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

    March 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » অন্তর্বর্তী সরকারের সময়ে ‘সত্য লিখতে না পারা’র অভিযোগ সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদের
    Politics

    অন্তর্বর্তী সরকারের সময়ে ‘সত্য লিখতে না পারা’র অভিযোগ সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদের

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অন্তর্বর্তী সরকারের সময়ে যত দিন যাচ্ছে ততই ‘সত্য কথা লেখা যায় না, বলাও যায় না’ বলে মন্তব্য করেছেন সমকালের প্রকাশক ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

    তিনি বলেন, ‘টকশোতে গিয়ে যদি কোনো কথা বলি, পরে গোয়েন্দা সংস্থাগুলো আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পত্রিকায় কোনো নিউজ ছাপানোর আগে বা টেলিভিশনে প্রচারের আগে গোয়েন্দা সংস্থার কাছে আমাদের জবাবদিহি করতে হয়।’

    সমকালের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (৬ই ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের টাইমস মিডিয়া ভবনে সমকাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

    এ কে আজাদ বলেন, ‘সমকাল তৈরি করেছিলাম। কিন্তু আমার সেই স্বপ্ন সফল হয়নি। সত্য কথা লেখা যায় না, বলাও যায় না। এখন যত দিন যাচ্ছে, তত কিন্তু লিখতে পারছি না, বলতে পারছি না।’

    তিনি বলেন, ‘আমি মনে করি, যারা আমার সামনে আছেন, আগামী দিনে আপনারা দেশ গড়বেন, দেশের দায়িত্ব নেবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে আপনারা আটকানোর চেষ্টা করবেন না। আমাদের লেখাকে বন্ধ করার চেষ্টা করবেন না। আমাদেরকে বরং ওপেন করে দেন। আমাদেরকেও জবাবদিহির মধ্যে নিয়ে আসেন। আমাদের সব পত্রিকা বা মিডিয়ার, সব খবরই যে সত্যভাবে আমরা প্রকাশ করতে পারি তাও না।’

    তিনি বলেন, ‘আমাদেরও ভুল-ভ্রান্তি হয়। আপনারা যদি একটা সেল করেন—মিডিয়া সেল। ওই সেল বলুক এ সপ্তাহে এতগুলো নিউজ সরকারের বিপক্ষে গেছে, তার এতগুলো সত্য, এতগুলো সত্য নয়। যেগুলো সত্য, সরকার সেগুলো কারেকশন করবে বা ব্যবস্থা নেবে। আর যেগুলো সত্য নয়, আমরা সেগুলো কারেকশন করব।’

    এ কে আজাদ বলেন, ‘এ রকম কয়েক বছর যদি চলতে পারি, তাহলে জুলাই-আগস্টে রাজপথে যারা জীবন দিয়ে গেছেন, যারা আর কোনোদিন ফেরত আসবেব না, স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে গেছেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেয়ার জন্য, অন্ন-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা এবং শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তার জন্য—তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ৬১৮ দাঁড়িয়েছে, নতুন করে ভূমিধসের আশঙ্কা
    Next Article আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংবাদিকরা, হামলা-হয়রানির শঙ্কা
    JoyBangla Editor

    Related Posts

    বিরোধী ইউনূস সরকার ‘জুলাইয়ের স্নাইপার কিলিং’ তদন্ত কেন করেনি, প্রশ্ন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার

    February 27, 2026

    ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনার নির্দেশঃ “দেশে ফিরে মাঠে নামার প্রস্তুতি নিন”

    February 25, 2026

    হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা

    February 24, 2026

    “নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরবে”: আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

    February 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026

    নীরব রাতের শ্রদ্ধা: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারেক রহমান

    February 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    খামেনির মৃত্যু: পরবর্তী মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন?

    By JoyBangla EditorMarch 2, 20260

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে ইরান সহ সারাবিশ্বে যেন উৎসব শুরু হয়েছে। ইরানের রাস্তায়…

    সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

    March 2, 2026

    সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

    March 2, 2026

    সংস্কারের নামে ইউনূস সরকারের আমলে দেশজ ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি টাকা

    March 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.