Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    July 13, 2026

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লার নাগরিক সংবর্ধনা
    United Kingdom - যুক্তরাজ্য

    বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লার নাগরিক সংবর্ধনা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 17, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    লন্ডন: বিলেতে বসবাসরত বাঙালি কমিউনিটির জন্য সোমবার, ১৫ ডিসেম্বর, ছিল এক গর্বের, আবেগের ও প্রেরণার দুপুর। এইদিন বর্ণবাদ, সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের একজন অকুতোভয় কণ্ঠস্বর, এই আন্দোলনের রাজপথকর্মীদের নির্ভীক সহযোদ্ধা ও গণমাধ্যমের দায়িত্বশীল কর্মী আনসার আহমেদ উল্লার পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

    সিটি অফ লন্ডনের গিল্ডহল ওয়েস্ট উইংয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানজুড়ে ছিল সম্মান, ভালোবাসা ও আনসার আহমেদ  উল্লাহ’র সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা। বক্তারা বলেন, আনসার আহমেদ উল্লার এই একাডেমিক অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি প্রবাসী বাঙালির চিন্তাশীল চর্চা, সামাজিক দায়বদ্ধতা ও প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক। যিনি দীর্ঘদিন ধরে বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ থেকেছেন, যুদ্ধপরাধের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় থেকেছেন—তাঁর গবেষণালব্ধ এই সাফল্য আন্দোলনকেও করেছে আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সংবর্ধনা অনুষ্ঠানে সহযোদ্ধা, সহকর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে বলেন, আনসার আহমেদ উল্লাহ প্রমাণ করেছেন, জ্ঞান ও সংগ্রাম কখনো আলাদা পথ নয়। মিডিয়া হাউসে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, সমাজচিন্তায় গভীরতা এবং মানবিক মূল্যবোধে অবিচলতা, এই তিনের সম্মিলনই তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।

    আনসার আহমেদ উল্লাহ তাঁর বক্তব্যে এই সম্মানকে ব্যক্তিগত অর্জনের গণ্ডি ছাড়িয়ে পুরো কমিউনিটির অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁকে আগামীতেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করে যাওয়ার প্রেরণা জোগাবে।

    শেষ পর্যন্ত করতালি, ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় নাগরিক সংবর্ধনা। প্রবাসে থেকেও শেকড়, ইতিহাস ও মানবিক দায়বদ্ধতার প্রতি অবিচল থাকার যে দৃষ্টান্ত আনসার আহমেদ উল্লাহ স্থাপন করেছেন, এই সংবর্ধনা ছিল তারই সম্মিলিত স্বীকৃতি।

    প্রবীন কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুকের সভাপতিত্বে ও বার্কিং ও ডেগেনামের কাউন্সিলার অজন্তা দেব রায়ের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় স্বাগত বক্তব‍্য রাখেন কাউন্সিলম‍্যান শাহনান বখত।

    উপস্থিত ছিলেন ও বক্তব‍্য রাখেন,  কমিউনিটি একটিভিষ্ট, টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি লিডার  কাউন্সিলার রাজনউদ্দিন জালাল, কুইনম‍্যারি ইউনিভার্সিটির অধ‍্যাপক ও আনসার আহমেদ উল্লার পিএইচডি সুপারভাইজার আলেষ্টার ওয়েন, গ্রেটার লন্ডন এসেম্বলির প্রাক্তন সদস‍্য মুরাদ কোরেশী, নারীনেত্রী  হোসনা মতিন, টাওয়ার হ‍্যামলেটসের সাবেক কাউন্সিলার নুর উদ্দিন আহমেদ, কমিউনিটি একটিভিষ্ট পারভেজ কোরেশী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের বশির আহমেদ, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেইন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র যুক্তরাজ‍্য সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, আনসার আহমেদ উল্লার স্বজন জায়েদ আলী খুশনু, লুটন বারা কাউন্সিল অফিসার সহির উদ্দিন মিন্টু, লুটনের বাংলাদেশ ইয়ুথ লীগ সংগঠক ইরাক চৌধুরী, লুটন কাউন্সিলের কাউন্সিলার তাহির খান, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার আহবাব হোসেইন, কমিউনিটি একটিভিষ্ট আব্দুল বাসির, লর্ড মেয়র অফিসের জেসমিন চৌধুরী,  কমিউনিটি একটিভিষ্ট সামিরুন চৌধুরী, নাজমা হোসেইন, হামিদা ইদ্রিস, সাংবাদিক আব্দুল মোমিন, সুয়েজ মিয়া, সৈয়দ আনাস পাশা  ও জামাল আহমেদ খান,  প্রমূখ।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএকটি স্কুল, ৬৬ জন ছাত্র— তারা স্বপ্নকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নিয়েছিল
    Next Article শহীদ বুদ্ধিজীবী দিবস লন্ডনে অনুষ্ঠিত: প্রদীপ প্রজ্বলন ও ছান্দসিকের আবৃত্তি অনুষ্ঠান
    JoyBangla Editor

    Related Posts

    ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

    July 13, 2026

    অর্থ কেলেংকারিতে নাইজেল ফারাজের পদত্যাগ

    July 8, 2026

    অবৈধভাবে বসবাস করে পরিবার গড়লেও মিলবে না সুরক্ষাঃ বহিষ্কারে কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার

    July 7, 2026

    যুক্তরাজ্যে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

     জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য:  সাংবাদিক, কলামিস্ট ও মডেল-অভিনেত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি)

    July 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়ার উস্কানিতে

    By JoyBangla EditorJuly 13, 20260

    ২০২৫ সালের জানুয়ারিতে মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ওপর…

    মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা

    July 13, 2026

    ডেডলাইন ডিসেম্বর: শেখ হাসিনার ঘরে ফেরা

    July 13, 2026

    ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা

    July 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে

    July 12, 2026

    সাক্ষাৎকারে শেখ হাসিনা  কেন বললেন, ‘আমাকে ফিরতেই হবে’

    July 11, 2026

    একাত্তরে আমেরিকা কাদের বন্ধু ছিল!

    July 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.