Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বৈঠকের আগে ইউক্রেন ও রাশিয়ার তীব্র হামলা-পাল্টা হামলা
    International

    বৈঠকের আগে ইউক্রেন ও রাশিয়ার তীব্র হামলা-পাল্টা হামলা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 27, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের আগমুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে।

    শনিবার (২৭ ডিসেম্বর) ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, গত এক দিনে রাশিয়া কিয়েভসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করা হয়। পাশাপাশি আর্টিলারি ও রকেট হামলায় ইউক্রেনের বিভিন্ন অবস্থান ও বসতিতে চার হাজারের বেশি গোলাবর্ষণ হয়েছে।

    ইউক্রেনের দাবি, এসব লড়াইয়ে গত এক দিনে রাশিয়ার প্রায় ১ হাজার ২০০ সেনা হতাহত হয়েছে। এছাড়া পাঁচটি ট্যাংক, ১৯টি সাঁজোয়া যান, ৩৩টি আর্টিলারি ব্যবস্থা, ২০৫টি ড্রোন এবং দেড় শতাধিক সামরিক যান ধ্বংস করা হয়েছে।

    অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর চালানো ইউক্রেনের ৬২টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ড্রোন সারাতোভ, ভোরোনেজ, রোস্তভ, বেলগোরোদ, ভলগোগ্রাদ অঞ্চল এবং ক্রিমিয়ার আকাশসীমায় ধ্বংস করা হয়।

    এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন থেকে শান্তির ইঙ্গিত মিলছে। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি এখনো সম্ভব। তিনি এটিকে নিজের উদ্যোগে সমাধান করতে চাওয়া সবচেয়ে কঠিন সংঘাত বলে উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, রাশিয়া সমঝোতায় আগ্রহী এবং এখনো অগ্রগতির সুযোগ আছে।

    এর আগে হোয়াইট হাউস নিশ্চিত করে, রোববার ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

    জেলেনস্কি জানিয়েছেন, ওই বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। তবে বৈঠকের বিস্তারিত কাঠামো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি হোয়াইট হাউস।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article ‘মৌলবাদীরা ভারত-বিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করছে’: টাইমস অফ ইন্ডিয়াকে রোকেয়া প্রাচী
    Next Article জামায়াতের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদকে চিঠি
    JoyBangla Editor

    Related Posts

    হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাশিয়ায় আমন্ত্রণ: পুতিন

    October 14, 2026

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026

    সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

    October 11, 2026

    শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.