Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  চোর আমরা পুলিশও আমরা
    Lifestyle

     চোর আমরা পুলিশও আমরা

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আফজাল হোসেন

    চোর আমরা পুলিশও আমরা। আমরা নীতির কথা বলি আবার আমাদেরই দুর্নীতি পছন্দ। নিজের লাভ দেখলে, স্বার্থে মিললে অসৎ, দুর্নীতিবাজকেও আমাদের প্রিয়, আদর্শ মানুষ ভাবতে পারি।

    উচিৎ কথা টক লাগে। অনুচিৎ আচরণে আমরা বিরক্ত হই আবার নিজের আচরণে অন‍্যে গলদ খুঁজে পেলে তাকে মন্দ বিবেচনা করে থাকি। বুক ফুলিয়ে দোষ করি, দোষ কেউ ধরলে তাকে সহ‍্য করি না। আমরা নিজেদেরকে নির্ভুল ভাবি এবং বাকি মানুষেরা ভুলে ভরা ভাবতে পছন্দ করি।

    ভুলের চর্চা করতে করতে হয়ে গেছি ঘুনে ধরা। বিশ্বাসের জায়গার দখল নিয়ে ফেলেছে সন্দেহ। আমরা সুন্দরকে সুন্দর দেখাচ্ছে কেনো, তার কারণ খুঁজি। সাহায‍্যকারী আমাদের চোখে সন্দেহের মানুষ।  কেউ উপকারে এগিয়ে এলে, কেনো উপকারের ইচ্ছা, তলিয়ে বুঝতে চাই। আমরা ভালো ব‍্যবহার পাওয়া পছন্দ করি কিন্তু অন্যের প্রতি অন‍্যায় আচরণ করে তৃপ্তিলাভ করি, তুষ্ট হই।

    পথে কেউ হোঁচট খেলে আমাদের হাসি পায়। কাউকে আনন্দিত দেখলে আমরা ভালো বোধ করি না। কেউ প্রাণখুলে হাসলে বিরক্ত হই।.বিনয়ীকে আমরা অযোগ্য মনে করি। সভ‍্য আচরণে কাজ হয় না বলে অসভ‍্য হওয়া যুক্তিযুক্ত মনে করি। যুক্তি দেখিয়ে নিঃসঙ্কোচে অসভ‍্য হতে পারি আমরা।

    আমরা খুব শান্তি চাই। স্বস্তি, সুখ ইত‍্যাদি জীবনে দরকার বলে ভাবি। ওসব নিয়ে জরুরি আলোচনায় বসি কিন্তু মতে না মিললে স্বস্তি সুখের বাসনা গোল্লায় পাঠিয়ে অপরপক্ষের কল্লা ফেলে দিতে চাই। আমরা সকল কিছুতে অসন্তুষ্ট হয়ে সন্তুষ্ট।

    ভাবে ভাষায় আমরা একরকম এবং কর্মকান্ডে একেবারেই উল্টো দিকের মানুষ। আমরা কারো কথা শুনতে রাজি নই, নিজের কথা শোনানোয় প্রবলভাবে আগ্রহী। আমরা ধৈর্যহীন, সদা ক্রুদ্ধ এবং বিরক্ত। মনে করি এসব আমাদের দোষ নয়, বিশেষত্ব।

    আমরা অবহেলা পছন্দ করি না কিন্তু অপরকে অবহেলা দেখিয়ে নিজের ওজন ও উচ্চতা বৃদ্ধি হয় বলে বিশ্বাস করি। দোষ ধরতে, দোষী সাব‍্যস্ত করতে ভালো লাগে আমাদের। ভালো লাগে যে কোনো উপায়ে নিজের গুরুত্ব বাড়াতে।

    মানুষকে সাহায‍্য করা আমাদের পছন্দ নয়। বাধা দিতে, সমস‍্যায় ফেলতে, ভোগাতে ভালো লাগে। ঠকাতে ভালো লাগে। ক্ষতি করতে ভালো লাগে। ছোটো করতে ভালো লাগে। ভালো লাগে সম্মানিতকে অসম্মান, অমর্যাদা করতে।

    আমরা প্রতিদিন অন‍্যের এবং নিজের সাথে সগৌরবে প্রতারণা করে চলেছি। একটা সত‍্যের সাথে দশটা মিথ‍্যা বলি। মিথ‍্যা বলে লজ্জা বোধ করি না। সত‍্য বলা ও মেনে নেওয়ার ক্ষমতা নেই। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে মিথ্যা গিলে গিলে ভুল পথে হেঁটে হেঁটে আমরা দিশাহারা।

    দিশা চেয়ে ভুল পথে হাঁটতে থাকলে কীভাবে মিলবে পৌঁছানোর ঠিকানা?

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকাঁপছে ঢাকার মসনদ, কী বার্তা আসছে দিল্লি থেকে? দিল্লির প্রেস ক্লাবে বিশ্ব মিডিয়ার মুখোমুখি শেখ হাসিনা
    Next Article ধর্মের মিল মনের মিল তৈরি করতে পারে না 
    JoyBangla Editor

    Related Posts

    মুখোশ খুলে গেছে, নাকি আমরা সবাই আয়না ভেঙে ফেলেছি?

    May 1, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    ” ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা”

    April 27, 2026

    একজন প্রেসিডেন্ট এর কাহিনি

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.