Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     সাড়ে ৮১ ঘণ্টা নির্বাচনী এলাকায় বহিরাগত নিষিদ্ধ: ইসি

    February 9, 2026

    বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের: অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব

    February 9, 2026

    সংখ্যালঘু জনগোষ্ঠীর ভয় ও আতঙ্ক সৃষ্টি করা নির্বাচন গণতান্ত্রিক চর্চা হতে পারে না_ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

    February 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের: অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব
    Politics

    বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের: অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 9, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে বাংলাদেশে ভোট বয়কটের ডাক দিয়েছে পাঁচটি পেশাজীবী সংগঠন। এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেছে, দেশে গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিবেশ নেই।

    ভোট বয়কটের আহ্বান জানিয়ে প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন মোট ১,৬৭৫ জন পেশাজীবী। এর মধ্যে রয়েছেন ১৩৬ জন সাংবাদিক, ১১১ জন চিকিৎসক, ২৬২ জন প্রকৌশলী, ৪০১ জন কৃষিবিদ এবং ৭৬৫ জন আইনজীবী।

    বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচন কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। বরং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসনে পরিণত হবে। নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে এগিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

    পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ জানানো হয়েছে। তাদের মতে, বিদ্যমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

    যৌথ বিবৃতিতে বর্তমান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। সেই সরকারের অধীনে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে।

    প্রস্তাবিত নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের পর— সব রাজনৈতিক বন্দির মুক্তি, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব মামলা প্রত্যাহার করার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

    উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র চার দিন বাকি। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নেওয়ার অনুমতি পায়নি। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দল ইতোমধ্যে সারা দেশে প্রচার চালিয়েছে। এর আগে শেখ হাসিনাও এই নির্বাচনকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে ভোট বয়কটের আহ্বান জানিয়েছিলেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংখ্যালঘু জনগোষ্ঠীর ভয় ও আতঙ্ক সৃষ্টি করা নির্বাচন গণতান্ত্রিক চর্চা হতে পারে না_ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
    Next Article  সাড়ে ৮১ ঘণ্টা নির্বাচনী এলাকায় বহিরাগত নিষিদ্ধ: ইসি
    JoyBangla Editor

    Related Posts

    সংখ্যালঘু জনগোষ্ঠীর ভয় ও আতঙ্ক সৃষ্টি করা নির্বাচন গণতান্ত্রিক চর্চা হতে পারে না_ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

    February 9, 2026

    কারচুপির নির্বাচন জঙ্গিদের উত্থান ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি: সজীব ওয়াজেদ

    February 9, 2026

    সংবিধান লঙ্ঘনের নির্বাচনী আয়োজন: বর্জনের ডাক ৭০৭ আইনজীবীর

    February 9, 2026

    সিপিডি: আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অন্তর্ভূক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

    February 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সংবিধান লঙ্ঘনের নির্বাচনী আয়োজন: বর্জনের ডাক ৭০৭ আইনজীবীর

    February 9, 2026

    বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা

    February 8, 2026

    সাজানো নির্বাচনে ভোট দিতে যাবেন না-সজীব ওয়াজেদ

    February 8, 2026

    সিপিডি: আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অন্তর্ভূক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না

    February 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

     সাড়ে ৮১ ঘণ্টা নির্বাচনী এলাকায় বহিরাগত নিষিদ্ধ: ইসি

    By JoyBangla EditorFebruary 9, 20260

    ভোটগ্রহণ শুরুর সাড়ে ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত মোট সাড়ে…

    বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের: অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব

    February 9, 2026

    সংখ্যালঘু জনগোষ্ঠীর ভয় ও আতঙ্ক সৃষ্টি করা নির্বাচন গণতান্ত্রিক চর্চা হতে পারে না_ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

    February 9, 2026

    কারচুপির নির্বাচন জঙ্গিদের উত্থান ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য হুমকি: সজীব ওয়াজেদ

    February 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সংবিধান লঙ্ঘনের নির্বাচনী আয়োজন: বর্জনের ডাক ৭০৭ আইনজীবীর

    February 9, 2026

    বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা

    February 8, 2026

    সাজানো নির্বাচনে ভোট দিতে যাবেন না-সজীব ওয়াজেদ

    February 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.