তুমি বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিতে পারো আমাদের বুক-তবে হৃদয়ের গহীনে লালন করা আদর্শকে ধ্বংস করতে পারবেনা।
বারবার বলি বাংলাদেশে আওয়ামীলীগ হচ্ছে গণমানুষের সংগঠন ,এই সংগঠনের শেকড় হচ্ছে তৃণমূল ,গরীব দুঃখী মেহনতী আর শ্রমজীবী মানুষের হাত ধরে এই সংগঠন বেঁচে থাকবে যুগের পর যুগ কালের পর কাল ধরে।
আজকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে স্যালুট জানাচ্ছেন আমাদের মহানায়কেরা,শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের জন্য।জাতীয় পতাকা উত্তোলন করলেন কয়েকজন রিকশাশ্রমিক,সাধারণ মানুষ দেশপ্রেমিক যোদ্ধা।
