Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ
    Economics

    সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 2, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউনূস সরকার ২০২৪ সালের ৮ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিয়েছিল, বারবার প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়ানোর প্রবণতা বন্ধ করা হবে। অর্থনৈতিক সংস্কার করা হবে, রাষ্ট্রীয় অর্থের অপচয় বন্ধ হবে। বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)ভুক্ত প্রকল্পগুলো কঠোরভাবে যাচাইয়ের আশ্বাসও দিয়েছিল। কিন্তু কাজে ছিল উল্টো।

    ইউনূসের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠকের কার্যবিবরণী বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে এসেছে। যেখানে অস্বাভাবিক ব্যয় বাড়ানো হয়েছে। ব্যায় বাড়িয়ে প্রকল্পের বরাদ্দ লোপাট করা হয়েছে বলে মনে করেন সুধীজন।

    জানা গেছে, উন্নয়ন প্রকল্পে অপচয় কমানো ও দক্ষতা বাড়ানোর অঙ্গীকার নিয়ে দায়িত্ব নিয়েছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে বাস্তবে দেড় বছরের মেয়াদে অন্তত ৬৫টি উন্নয়ন প্রকল্পে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর তথ্য পাওয়া গেছে।

    বিশ্লেষণে দেখা যায়, এসব প্রকল্পে অতিরিক্ত যোগ হয়েছে প্রায় ৭৯ হাজার ৮৩৪ কোটি টাকা।

    বিশ্লেষণে দেখা গেছে, গত দেড় বছরে একনেকের ১৯টি বৈঠকে মোট ৮৭টি চলমান প্রকল্প সংশোধন করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭টি প্রকল্পের ব্যয় কমানো হয়েছে, যেখানে সাশ্রয় হয়েছে ৯৫০ কোটি টাকা। আগের ব্যয়ের মাত্র ২.৪৫ শতাংশ।

    বিপরীতে ৬৫টি প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। আরও ১৫টি প্রকল্পে ব্যয় অপরিবর্তিত থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে। এভাবে ব্যয় ও মেয়াদ বাড়িয়ে সরকারি বরাদ্দ লোপাট করা হয়েছে বলে মনে করেন সুধীজন।

    জানা গেছে, এই ৬৫টি প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ২ লাখ ২৪ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার কোটি টাকায়। যা গড়ে প্রায় ৩৫.৬৭ শতাংশ বৃদ্ধি।

    সরকারের প্রথম একনেক বৈঠকেই একটি গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পের ব্যয় ১ হাজার ৩০৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫৭১ কোটি টাকা করা হয়। একই বৈঠকে নারী ক্ষমতায়নের তথ্যপ্রযুক্তিভিত্তিক একটি কর্মসূচির ব্যয়ও বৃদ্ধি পায়।

    মেয়াদের শেষ দিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা। ২০১৬ সালে অনুমোদনের সময় যার ব্যয় ছিল ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ২৫ হাজার ৫৯৩ কোটি টাকা বা প্রায় ২২.৬৩ শতাংশ।

    ঢাকায় সুপেয় পানি সরবরাহে পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৫ কোটি টাকা, যা শুরুর ব্যয়ের তুলনায় প্রায় আড়াই গুণ।

    এ ছাড়া সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ) ব্যয় বেড়েছে ৭ হাজার ১৫৫ কোটি টাকা। মাতারবাড়ী সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্পে বৃদ্ধি পেয়েছে ৬ হাজার ৬০৪ কোটি টাকা।

    চট্টগ্রাম নগরের পয়ঃনিষ্কাশন প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ হয়েছে ১ হাজার ৪১০ কোটি টাকা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলার একটি প্রকল্পে বেড়েছে ১ হাজার ৩২৪ কোটি টাকা।

    উপজেলা পর্যায়ে ছোট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে ব্যয় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।

    দেড় বছরে অন্তর্র্বতী সরকার ১৩৫টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৩ হাজার কোটি টাকা। এসবের মধ্যে চট্টগ্রাম জেলায় বাস্তবায়নযোগ্য প্রকল্পে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়েছে।

    বিপরীতে ২১টি জেলার জন্য সুনির্দিষ্ট কোনো নতুন প্রকল্প নেওয়া হয়নি।

    অর্থনীতিবিদদের মতে, অন্তর্র্বতী সরকারের কাছ থেকে প্রকল্প অনুমোদনে কঠোরতা ও ব্যয় নিয়ন্ত্রণের প্রত্যাশা ছিল বেশি। কিন্তু একনেক বৈঠকের তথ্য বলছে, প্রকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বৃদ্ধির পুরোনো ধারা পুরোপুরি থামানো যায়নি। ফলে জনঅর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি
    Next Article খামেনির মৃত্যু: পরবর্তী মুসলিম বিশ্ব এবং সমগ্র বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন?
    JoyBangla Editor

    Related Posts

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    জ্বালানি সংকটের আরেক নাম মানবিক বিপর্যয়

    May 1, 2026

    বাংলাদেশ কি তবে দেউলিয়ার পথে ?

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.