ফারুক আহমদ
কবি ও কথাসাহিত্যিক হামিদ মোহাম্মদের নতুন বই “তিনভুবন”, একুশে বইমেলায়, উৎস প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। নামে প্রবন্ধগ্রন্থ হলেও এটি বাংলাদেশ এবং বিলাতের অনেক ইতিহাসের উপাদান। লেখক, কবি, ঐতিহাসিক সবার জন্য বইটি গুরুত্বপূর্ণ বলেই আমার কাছে মনে হয়েছে। আমার বিশ্বাস তার শিকড়ের সন্ধানে বইটির মতো এটিও সুখপাঠ্য, তথ্যবহুল, গুরুত্বপূর্ণ বই হিসেবে পাঠক মহলে সমাদৃত হবে।

