লন্ডন, ছাতক পৌর কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ পূর্ব লন্ডনের স্ট্রিস্টান স্ট্রিট হার্কেলেস হাউস কমিউনিটি হলে সংগঠনের সভাপতি এমরুল হক চৌধুরী লিটনের সভাপতিত্বে কুরআন তেলাওয়াত করেন মওলানা জালাল উদ্দিন কালারুকী। সাধারণ সম্পাদ কামরুজ্জামান সাকলায়েনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা নাজমুল হুদা মুকুট,রজনু আহমেদ, টাওয়ার হ্যামলেটস স্পীকার মো. আহবাব হোসেন,রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলার লুতফা রহমান, সংগঠনের সহসভাপতি মিজানুর রগমান হিরু,জাকের কাবেরী, শাহ জাহাঙ্গীর আলম,মাসুদ রানা, পলাশ চৌধুরী,যুগ্ম সাদালণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী,জালাল উদ্দি সুফিয়ান, মাহবুব আলম মামুন, কোষাধ্যক্ষ শাকিল কারেবী,ক্রীড়া সম্পাদক আবুল মুহিত, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক মান্না, শাহনেওয়াজ কল্লোল, দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ, মো. বাবর হোসেন,সালা উদ্দিন সুমেল,নিয়াজ মুর্শেদ, সৈয়দ মেহেদী,মহিলা সম্পাদিক ফারহানা আক্তার পপি, রাশেদা আহমেদ ন্যান্সি,ধর্ম বিসয় সম্পাদক আকুল হীরা,সহক্রীড়া সম্পাদক মিলাদ চৌধুরী, মো. নূর মিয়া, দেলওয়ার আহমেদ, আরিফ মিয়া, আরিফুল ইসলাম আরিফসহ আরো অনেকে।
ইফতার পূর্ব সভায় আলোচকবৃন্দ সংগঠনের জনহিতকর কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়াসহ ছাতক পৌরবাসীর ঐক্য ও সংহতি কামনা করেন।ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে সংগঠন ছাড়া কোনো বিকল্প নেই। সবাইকে এ জন্য ঐক্যবদ্ধ থাকতে গুরুত্বারোপ করেন।
এর পরে ইফতার শুরু হয়। এতে মাজাদার খাবার পরিবেশন করায় অতিথি ও উপস্থিত সংগঠনের সম্মানিত সদস্য এবং সুধীবৃন্দের সম্মানে। সংবাদ বিজ্ঞপ্তি।
