Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সরকার কেন সিদ্ধান্ত নিবে চারুকলার শোভাযাত্রাটির নাম ‘মঙ্গল শোভাযাত্রা ’ হবে নাকি অন্য কিছু হবে?

    April 6, 2026

    বিশ্বব্যবস্থা যে কোনো দিন চিরতরে বদলে যাবে

    April 6, 2026

    জামায়াতের হাঁক-ডাক কিন্তু রাস্তায় নামার মতো ক্ষমতা তাদের নেইঃ ব্যারিস্টার তানিয়া আমির

    April 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নিতাই রায় চৌধুরীর লাঙ্গল মার্কা  ভোট এবং ‘পারলে না রুমকি!’
    Bangladesh

    নিতাই রায় চৌধুরীর লাঙ্গল মার্কা  ভোট এবং ‘পারলে না রুমকি!’

    JoyBangla EditorBy JoyBangla EditorApril 6, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইখতিয়ার উদ্দিন

    ১৯৮৬ সালের নির্বাচনে নিতাই রায় চৌধুরী লাঙ্গল মার্কা নিয়ে লড়েছিলেন। তারপর রাজনৈতিক মহলে একটি গল্প ছড়িয়ে পড়ে। এর সত্যমিথ্যা জানি না।

    তবে গল্পটি এ রকম-

    ভোটের দিন সকালে বের হওয়ার আগে নিতাই রায় চৌধুরী তার বর্ষীয়ান মা’কে প্রণাম করতে গেলেন। প্রণাম সেরে তিনি মা’কে বললেন, মা, ভোট দিতে যাইবা না? মা বললেন, যাবো তো। নিতাই বললেন, এবার কিন্তু নৌকা নাই। এবার লাঙ্গল, লাঙ্গলে ভোট দিও। মা বললেন, আচ্ছা।

    ভোট শেষে রাতে বাড়ি ফিরে নিতাই রায় চৌধুরী ফ্রেশ হয়ে ডিনার করতে বসলেন। এ সময় মা এসে তার পাশে বসলেন। বর্ষীয়ান মা খুশি হয়ে নিতাই রায় চৌধুরীকে বললেন, হ্যারে নিতাই তুই না কইলি এবার ভোটে নৌকা নাই? আমি তো ব্যালটে নৌকা পালাম, ভোটও দিছি। সেই নির্বাচনে নিতাই রায় চৌধুরীর ফলাফল কি হয়েছিল তা বলাই বাহুল্য। অবশ্য ১৯৮৮ সালের নির্বাচনে নিতাই রায় চৌধুরী এমপি হয়েছিলেন। এরশাদ সম্ভবত তাকে যুব ও ক্রীড়া মন্ত্রী করেছিলেন।

    এই দফায় নিতাই রায় চৌধুরী এমপি হয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

    চারুকলার বর্ষবরণ শোভাযাত্রার নাম ইউনূস আমলে আনন্দ শোভাযাত্রা করা হয়েছিল। কারণ ওই সময় আয়োজকরা পাকিস্তানি এজেন্ডার চাপে ‘মঙ্গল’ শব্দটি বাদ দিতে বাধ্য হয়েছিলেন অথবা তারা নিজেদের আগ্রহেই পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এবারও শোভাযাত্রার আয়োজকরা ঘোষণা দিলেন, শোভাযাত্রার নাম ইউনূস আমলের মতো ‘আনন্দ শোভাযাত্রা’ হবে। এর পরদিনই মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানালেন, শোভাযাত্রার নামে মঙ্গল শব্দটি ফিরবে। আমি ভেতরে ভেতরে খুশি হলেও খানিকটা যে অবাক হইনি, তা নয়। নিতাই দা’র তাহলে বুকের পাটা আছে, বলতেই হবে। কিন্তু একদিন না ঘুরতেই দেখি, আমাদের সাহসী নিতাই দা পূনর্মুষিকভব। জানালেন, ‘আনন্দ’ ‘মঙ্গল’ দুটোই বাদ। এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

    স্যরি, নিতাই দা। আপনার বেদনা বুঝি। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি আপনি ফেরাতে চেয়েছিলেন আপনার শুভ বোধ থেকেই। কিন্তু আপনি যে ঘোড়ায় চড়েছেন, তার লাগাম অশুভ শক্তির হাতে। তাইতো, ‘পারলে না রুমকি’!!

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমাত্র ১৫ বছরেই পিএইচডি করা বেলজিয়ামের লরাঁকে বলা হচ্ছে ‘লিটল আইনস্টাইন’
    Next Article সাংস্কৃতিক জগতের একটি রসগল্প
    JoyBangla Editor

    Related Posts

    হামের টিকা নিয়ে হামাগুড়ি : কোথায় পালালো ইউনুস?

    April 5, 2026

    আজ ৪ এপ্রিল, ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস

    April 4, 2026

    হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা

    April 4, 2026

    শেখ হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম মামলা প্রত্যাহার মঞ্জুর করলো আদালত

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম এর উপর নিষেধাজ্ঞা!

    April 5, 2026

    জেনজি কেন বাহাত্তরের সংবিধান চায় না?

    April 1, 2026

    ‘জয় বাংলা’ বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী

    March 28, 2026

    যুক্তরাজ্যে সব ধরনের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত

    March 23, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সরকার কেন সিদ্ধান্ত নিবে চারুকলার শোভাযাত্রাটির নাম ‘মঙ্গল শোভাযাত্রা ’ হবে নাকি অন্য কিছু হবে?

    By JoyBangla EditorApril 6, 20260

    ইমতিয়াজ মাহমুদ সরকার কেন সিদ্ধান্ত নিবে চারুকলার শোভাযাত্রাটির নাম মঙ্গল শোভাযাত্রা হবে নাকি অন্য কিছু…

    বিশ্বব্যবস্থা যে কোনো দিন চিরতরে বদলে যাবে

    April 6, 2026

    জামায়াতের হাঁক-ডাক কিন্তু রাস্তায় নামার মতো ক্ষমতা তাদের নেইঃ ব্যারিস্টার তানিয়া আমির

    April 6, 2026

    মাদ্রাসায় কেন বেতের ব্যবহার বন্ধ করা হয় না!

    April 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম এর উপর নিষেধাজ্ঞা!

    April 5, 2026

    জেনজি কেন বাহাত্তরের সংবিধান চায় না?

    April 1, 2026

    ‘জয় বাংলা’ বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী

    March 28, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.