১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পুর্ব লন্ডনের হেসল স্ট্রিটে,যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলীর সভাপতিত্বে,যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী আব্দুর রহমান।এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট ৩ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গাউস সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, জন সংযোগ সম্পাদক রবিন পাল, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খসরুজ্জামান ভিপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকআ স ম মিসবাহ সাদাত,ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক আলী, লন্ডন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ,লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি মইনুল হক, লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক আহমেদ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনজুম আরা অঞ্জু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান,যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন, শ্রমিক লীগের সহ-সভাপতি ডক্টর শামসুল ইসলাম চৌধুরী, শ্রমিক লীগের সহ-সভাপতি শাহ শহীদ আলী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ,মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার লাকী, মহিলা আওয়ামীলীগ নেত্রী মিফাতুল নূর, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ প্রমুখ।
