Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    October 13, 2026

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, লাখ লাখ ডলার খরচ, কাটছে না গ্যাস সংকট
    Economics

    এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, লাখ লাখ ডলার খরচ, কাটছে না গ্যাস সংকট

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ১৭ আগস্ট: দেশের গ্যাস খাতে ভয়াবহ সংকট চলছে দীর্ঘ ২৬ দিন ধরে। গত ২১ জুলাই থেকে শুরু হওয়া এই সংকট এখনো কাটার লক্ষণ দেখা যাচ্ছে না। এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল পুরোদমে গ্যাস সরবরাহে প্রস্তুত থাকলেও আগামী ২৩ আগস্ট পর্যন্ত কোনো এলএনজিবাহী কার্গো না থাকায় আরও অন্তত এক সপ্তাহ সারা দেশে গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।

    রাজনৈতিক তদবিরে ভুল সিদ্ধান্তেই সংকট, অভিযোগ সংশ্লিষ্টদের

    জ্বালানি বিভাগ সংশ্লিষ্টদের অভিযোগ, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া পাশ কাটিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৬টি কার্গো আমদানির সিদ্ধান্তই মূলত এই পরিস্থিতির জন্য দায়ী। আজ এর একটি কার্গো আসার কথা থাকলেও তা আসছে না বলে জানা গেছে।

    জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ে এসব কার্গো না আসার আশঙ্কা থেকেই স্পট মার্কেট থেকে ১৭ ও ২৪ আগস্টের জন্য ব্রিটিশ পেট্রোলিয়াম সিঙ্গাপুর থেকে কার্গো কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। গত ৬ আগস্ট এই প্রস্তাব ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়। কিন্তু কমিটি সেই প্রস্তাব অনুমোদন না দিয়ে উল্টো সরাসরি ক্রয়নীতিতে কেনা ৬টি কার্গো আগে আমদানির নির্দেশ দেয়। সেই সিদ্ধান্তের খেসারত এখন দিচ্ছে সারা দেশের মানুষ।

    জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে ৫ কার্গো কেনার দরপত্র

    পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে তড়িঘড়ি করে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ৫টি এলএনজি কার্গো কেনার জরুরি দরপত্র আহ্বান করেছে সরকার। এ বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি ভিত্তিতে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি জুম মিটিং ডাকা হয়েছে।

    “জনগণ ক্ষুব্ধ, পরিচয় দেওয়াই মুশকিল”

    জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, মহল বিশেষ তদবিরকারীরাই বর্তমান গ্যাস সংকটের জন্য দায়ী। তাদের কারণে বাইরে কোথাও জ্বালানি বিভাগের পরিচয় দেওয়াই কঠিন হয়ে পড়েছে, কারণ সাধারণ মানুষ এই সংকট নিয়ে চরম ক্ষুব্ধ। কর্মকর্তারা মন্তব্য করেন, সরকার দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করলেও গ্যাস সংকটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এর দায় গিয়ে পড়বে সরকারের ওপরই এবং তাতে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    লাখ লাখ ডলার ব্যয় করেও কেন গ্যাস সংকট কাটছে না—এই প্রশ্ন এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলেও ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের মতে, দ্রুত জবাবদিহিতা নিশ্চিত না হলে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এ ধরনের সংকট বারবার ফিরে আসতে পারে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে এলো ৮২ লাখ লিটার ডিজেল
    Next Article রূপপুরের ঋণ পরিশোধে ভারতীয় রুপির প্রস্তাব: মার্কিন বাণিজ্য চুক্তিতে বাধা, বিপাকে বাংলাদেশ
    JoyBangla Editor

    Related Posts

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    চব্বিশ থেকে ২৬: দারিদ্র্যের ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে স্থবির থাকার আশঙ্কা – বিশ্বব্যাংক

    October 7, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

    লন্ডনে রোবটে খাবার ডেলিভারি শুরু: কাজ হারানোর শঙ্কায় প্রবাসী বাংলা রাইডাররা

    By JoyBangla EditorOctober 13, 20260

    যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ (ফুড ডেলিভারি) খাতে এক নতুন প্রযুক্তিগত অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এখন থেকে…

    জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের প্রতিবাদ, দুয়োধ্বনি এবং প্রশ্নবাণ

    October 13, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026

    জুন শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ১১ হাজার ৪৯৮ কোটি ডলার, ৩ মাসেই বেড়েছে ৪১৯ কোটি ডলার

    October 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.