Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইংরেজি ভাষার জায়গা দখল করে নিচ্ছে এআই
    Technology

    ইংরেজি ভাষার জায়গা দখল করে নিচ্ছে এআই

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম প্রধান শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার ওপর জোর দেওয়া হতো। সিউলের প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—সবার জন্যই আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে ইংরেজি জানা প্রায় অপরিহার্য ছিল। তবে বর্তমান যুগে সেই জায়গা দখল করে নিচ্ছে নতুন এক ‘দ্বিতীয় ভাষা’, আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)।

    বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৮৬ শতাংশ নিয়োগদাতা মনে করেন যে, এআই ও তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি তাদের ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আনবে। একই সময়ে কর্মীদের বর্তমান দক্ষতার প্রায় ৩৯ শতাংশ পরিবর্তিত বা অপ্রচলিত হয়ে পড়তে পারে।

    পরিসংখ্যান বলছে, প্রতি ১০০ কর্মীর মধ্যে ৫৯ জনেরই নতুন প্রশিক্ষণের প্রয়োজন দেখা দেবে। বর্তমানে বিগ ডেটা ও এআই-কে নিয়োগদাতাদের সবচেয়ে দ্রুত বিকাশমান দক্ষতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    এই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সবার চেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কিলস অ্যান্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট এজেন্সি সম্প্রতি ২০০টির বেশি এআই কোর্সের একটি বিশাল ক্যাটালগ চালু করেছে।

    নির্বাচিত এসব কোর্স সফলভাবে সম্পন্নকারী ১৮ বছর বা তার বেশি বয়সের যোগ্য নাগরিকেরা ছয় মাসের জন্য চ্যাটজিপিটি প্লাস বা গুগল এআই প্রো-এর মতো প্রিমিয়াম এআই টুল ফ্রি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রের সঙ্গে খাপ খাইয়ে নিতে নাগরিকদের প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    বিশেষজ্ঞদের মতে, এআই নিয়ে সাধারণ বক্তৃতা বা নামেমাত্র স্বল্পমেয়াদি প্রশিক্ষণ যথেষ্ট নয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই কেবল এআই-দক্ষতা অর্জন সম্ভব।

    অনেকেই বর্তমানে চ্যাটজিপিটিকে সাধারণ প্রশ্ন করা, ই-মেইল রিরাইট করা, বড় নথি সংক্ষেপ করা বা ছবি তৈরির কাজে ব্যবহার করছেন। তবে প্রকৃত ‘এআই-ফ্লুয়েন্সি’ হলো কোনো কাজ শুরু করার আগেই চিন্তা করা যে, কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে সেই কাজটিকে আরও নিখুঁত ও দ্রুত সম্পন্ন করতে পারে।

    একটি গবেষণায় ৬৬টি প্রতিষ্ঠানের ৭ হাজার ১৩৭ জন কর্মীর ওপর চালিয়ে দেখা গেছে, দৈনন্দিন কাজে এআই সহকারী ব্যবহার করার সুযোগ পাওয়ায় কর্মীরা সপ্তাহে প্রায় দুই ঘণ্টা কম সময় ই-মেইলে ব্যয় করেছেন। এছাড়া লিঙ্কডইনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পর থেকে ব্যবহারকারীদের প্রোফাইলে এআই-সংশ্লিষ্ট দক্ষতা যোগ করার হার ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    সিঙ্গাপুর ইতিমধ্যে এআই-দক্ষতা পরিমাপের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। ‘এআই রেডি কুইজ’ নামের ১৫ থেকে ২০ মিনিটের একটি অনলাইন পরীক্ষার মাধ্যমে ব্যবহারকারীদের তিনটি স্তরে মূল্যায়ন করা হয়: এআই অ্যাওয়ার (সচেতন), এআই লিটারেট (সাক্ষর) ও এআই ফ্লুয়েন্ট (দক্ষ)।

    বিশ্লেষকদের মতে, এআই-দক্ষতা যেন নতুন কোনো সামাজিক বিভাজনের কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকে গভীর নজর রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি চাকরিজীবী, শিক্ষক, নার্স, কৃষক, আইনজীবী কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা—সবারই মৌলিক এআই জ্ঞান থাকা প্রয়োজন। ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহারের মতোই সাধারণ ও বাধ্যতামূলক একটি দক্ষতায় পরিণত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি
    Next Article  “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা
    JoyBangla Editor

    Related Posts

    ইতিহাস গড়ল স্টারশিপ: প্রথমবার কক্ষপথে পৌঁছে ২৬টি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন

    October 1, 2026

    ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে এআইয়ের কারণে: বিল গেটস

    September 29, 2026

    অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে ঢুকে পড়ল এআই এজেন্ট, জোর তদন্ত শুরু

    September 25, 2026

    সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    By JoyBangla EditorOctober 4, 20260

    – সংস্কৃতিচর্চার টুটি চেপে ধরার চক্রান্ত প্রতিহত করুন! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও…

    শেখ হাসিনার কোন জাদু বলে উত্তর বঙ্গের মঙ্গা উধাও

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    October 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিএনপির মৌলবাদী রূপ: বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধ

    October 4, 2026

    যুক্তরাজ্যের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা: কারা পাবেন এবং কী কী শর্ত মানতে হবে

    October 4, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.