Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি

    October 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের
    Politics

    বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 7, 2026Updated:October 7, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাধ্যতামূলক পদত্যাগ, চাকরিচ্যুতি, গায়েবি মামলা, মব সহিংসতা, ক্লাস-পরীক্ষা-গবেষণা থেকে বঞ্চনা; বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সমাজের নিরাপত্তা, মর্যাদা, পেশাগত সুরক্ষা ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিতের দাবি বাংলাদেশ ছাত্রলীগের

    আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবসের এই পবিত্র লগ্নে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা বরেণ্য, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসা।

    একটি সভ্য, প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক রাষ্ট্রে জাতির কর্ণধার এবং মানুষ গড়ার কারিগর শিক্ষকদের আসন অর্জিত হয় সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আজ শিক্ষক সমাজ এক গভীর নির্মমতার শিকার।

    ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী তথাকথিত পরিবর্তনের অন্তরালে এই রাষ্ট্রে আজ শিক্ষা, মেধা এবং শিক্ষকতার সুমহান পবিত্রতা ধ্বংস করার এক সুদূরপ্রসারী ও দানবীয় মহোৎসব চলছে।

    গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষক সমাজের ওপর যে নির্মম রাজনৈতিক জিঘাংসা ও প্রতিহিংসার তাণ্ডব চালু করা হয়েছে, তার নজির ইতিহাসের পাতায় বিরল। মতাদর্শের ভিন্নতা বা কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগে শিক্ষক লাঞ্ছনার মতো পৈশাচিক ঘটনা আজ এই সমাজে নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

    পবিত্র শ্রেণিকক্ষ থেকে জাতির আলোকবর্তিকাদের অপমান অপদস্থ করে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার দৃশ্য আজ আমাদের বিবেককে স্তম্ভিত করে দেয়। শিক্ষার্থীরা যাতে আলোকিত শিক্ষকের ছায়া থেকে বঞ্চিত হয়, সেই হীন উদ্দেশ্যে শত শত প্রবীণ ও মেধাবী শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা বানোয়াট মামলায় জড়িয়ে তাঁদের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রাখা হয়েছে।

    প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তর পর্যন্ত যেখানে মেধার টুটি চেপে ধরা হচ্ছে, ঠিক একইভাবে শিক্ষকদের তিলে তিলে ধ্বংস করার এই অপচেষ্টা মূলত একটি জাতির আত্মাকে হত্যা করারই গভীর ষড়যন্ত্র।

    শিক্ষার মন্দিরগুলোকে যারা আজ ত্রাসের জনপদে পরিণত করেছে এবং শিক্ষকদের ললাটে অপমানের কালিমা লেপন করেছে, বাংলার ছাত্রসমাজ সেই কাপুরুষোচিত ও হিংস্র অপশক্তির বিরুদ্ধে ঘৃণা ও ধিক্কার জানায়।

    শিক্ষক সমাজ কোনো নির্দিষ্ট দল বা মতের পরিচয়ে পরিচিত নন; তাঁরা সমগ্র জাতির পথপ্রদর্শক, আবহমানকালের আলোকবর্তিকা।

    বিশ্ব শিক্ষক দিবসের এই পবিত্র লগ্নে আমাদের দ্ব্যর্থহীন ও সুদৃঢ় ঘোষণা হলো শিক্ষকদের ওপর এই দানবীয় নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে।

    ৫ই আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষকদের ওপর পরিচালিত সকল প্রকার মব জাস্টিস, শারীরিক নির্যাতন, জোরপূর্বক পদত্যাগ ও অন্যায় চাকরিচ্যুতির ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন করে বরখাস্তকৃত শিক্ষকদের সসম্মানে নিজ নিজ পদে পুনর্বহাল করতে হবে।

    একই সঙ্গে শিক্ষক সমাজের নামে দায়েরকৃত সকল মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং কারাবন্দি শিক্ষকদের অবিলম্বে মুক্তি দিয়ে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করতে হবে।

    অন্যথায়, বাংলার সচেতন ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ মেধার অবমূল্যায়ন এবং শিক্ষক সমাজের এই চরম অপমান ও সভ্যতাবিরোধী এই চক্রান্তের বিরুদ্ধে রাজপথে এক অপ্রতিরোধ্য ও দুর্বার গণপ্রতিরোধ গড়ে তুলবে।

    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

    ❐ প্রেস বিজ্ঞপ্তি

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই
    Next Article হাসপাতালে শিকলবন্দী ছাত্রলীগ কর্মী ফোরকান: বিএনপি সরকারের পৈশাচিক বর্বরতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন!
    JoyBangla Editor

    Related Posts

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ!

    October 8, 2026

    হাসপাতালে শিকলবন্দী ছাত্রলীগ কর্মী ফোরকান: বিএনপি সরকারের পৈশাচিক বর্বরতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন!

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ!

    October 8, 2026

    বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের

    October 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    By JoyBangla EditorOctober 8, 20260

    ৪৫ হাজার ১৮৬ জনের জায়গায় এখন বন্দি ১ লাখ ৬ হাজার। প্রতি ১০০ জনের জায়গায়…

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি

    October 8, 2026

    বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ

    October 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মিথ্যা মামলার ফাঁদে ঠাসা কারাগার : দক্ষিণ এশিয়ায় এক নম্বর বাংলাদেশ!

    October 8, 2026

    ঐতিহাসিক ৮ই অক্টোবরঃ শোষকের বিরুদ্ধে সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকের আনুষ্ঠানিক অভিযাত্রা!

    October 8, 2026

    দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ!

    October 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.