Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ রাসেল: ঝরে যাওয়া কুঁড়ি, চিরদীপ্ত জ্যোতি

    October 18, 2026

    যেখানে মানুষ ক্রমশ: গরু হয়ে যাচ্ছে

    October 18, 2026

    সৌদি আরবে চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে

    October 18, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর, লড়াই দুই প্যানেলে
    Community - কমিউনিটি

    বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর, লড়াই দুই প্যানেলে

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 17, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মিছবাহ-মোহাব্বত-নেছার ও গুলজার-কুদ্দুছ-মনির প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা

    বিশ্বনাথের প্রবাসীদের সংগঠন ‘ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্ব লন্ডনের রমফোর্ডে দি গ্র্যান্ড রাউন্ড হাউসে প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে।

    এবারের নির্বাচনে ১৭ জন করে দুটি প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব প্রদান’ অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেল। অন্যদিকে, ‘শিক্ষা, ঐক্য ও উন্নয়ন’-এর অঙ্গীকার নিয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছে গুলজার-কুদ্দুছ-মনির প্যানেল। ইতোমধ্যে উভয় প্যানেল তাদের আনুষ্ঠানিক শেষ নির্বাচনী প্রচারসভা সম্পন্ন করেছে।

    প্রায় দুই মাস ধরে ৮০৮ জন ভোটারের সমর্থন আদায়ে দিনরাত প্রচারণা চালিয়ে আসছেন দুই প্যানেলের প্রার্থীরা। ফোন, টেক্সট মেসেজ ও সরাসরি সাক্ষাতের মাধ্যমে তাঁরা ভোট চাইছেন। কেউ ব্যক্তিগতভাবে, আবার কেউ নিজ নিজ প্যানেলের পক্ষে আত্মীয়স্বজনের সহযোগিতায় ভোটারদের সমর্থন কামনা করছেন।

    নির্বাচনকে কেন্দ্র করে ট্রাস্টিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দুই প্যানেলই শক্তিশালী হওয়ায় এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ট্রাস্টিরা।

    সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা করছেন তাঁরা। তাঁদের মতে, ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রতিযোগিতা হওয়া উচিত।

    ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। সংগঠনটিতে বর্তমানে ৮০৮ জন ট্রাস্টি রয়েছেন। এবারও এক হাজার পাউন্ড করে দিয়ে শতাধিক নতুন ট্রাস্টি হয়েছেন। ট্রাস্টের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ট্রাস্টিদের আর্থিক অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর ট্রাস্টের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন ট্রাস্টিরা। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটির উদ্যোগে বিশ্বনাথের শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে সংগঠনটির ভূমিকা আরও জোরদার হবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ
    Next Article পিটিআই (PTI)-এর সাথে শেখ হাসিনার সাক্ষাৎকার:দেশ গভীর সংকটে
    JoyBangla Editor

    Related Posts

    কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

    August 19, 2026

    প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালিকের প্রথম প্রয়াণ বার্ষিকীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    January 12, 2025

    একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য কমিটি গঠন

    January 6, 2025

    লন্ডনে ছান্দসিকের প্রতিবাদী অনুষ্ঠান: মুক্তিযুদ্ধের অগ্নিভাষ্য ‘বীরাঙ্গনা’পাঠ

    January 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যেখানে মানুষ ক্রমশ: গরু হয়ে যাচ্ছে

    October 18, 2026

    কারাগার যখন ধারণক্ষমতার দ্বিগুণ: বন্দিত্বের আড়ালে মানবিক ও রাজনৈতিক সংকট

    October 17, 2026

    অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

    October 17, 2026

    নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট

    October 16, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    শেখ রাসেল: ঝরে যাওয়া কুঁড়ি, চিরদীপ্ত জ্যোতি

    By JoyBangla EditorOctober 18, 20260

    সাইফুল্লাহ্ আল মামুন বিকশিত হওয়ার আগেই বর্বরতার থাবায় ঝরে যাওয়া একটি ফুলের নাম শেখ রাসেল।…

    যেখানে মানুষ ক্রমশ: গরু হয়ে যাচ্ছে

    October 18, 2026

    সৌদি আরবে চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে

    October 18, 2026

    সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা

    October 18, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যেখানে মানুষ ক্রমশ: গরু হয়ে যাচ্ছে

    October 18, 2026

    কারাগার যখন ধারণক্ষমতার দ্বিগুণ: বন্দিত্বের আড়ালে মানবিক ও রাজনৈতিক সংকট

    October 17, 2026

    অগ্নিকন্যা মতিয়া চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী: বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শিক দৃঢ়তা আর কৃষিতে যাঁর অনন্য অবদান

    October 17, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.