Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    August 27, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আগামি ১৪ ও ১৫ সেপ্টেম্বর লণ্ডনে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
    Community - কমিউনিটি

    আগামি ১৪ ও ১৫ সেপ্টেম্বর লণ্ডনে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

    JoyBanglaBy JoyBanglaSeptember 12, 2024Updated:September 12, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিগত একযুগের ধারাবাহিকতায় এবারও লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর আয়োজনে প্রতিবছরের মত আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর শনি ও রবিবার পুর্ব লন্ডনের মাইল্যান্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে প্রতিদিন দুপুর ১.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই বই মেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। ঢাকা থেকে বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন প্রকাশনী সংস্থা মেলায় যোগ দিবেন।

    যুক্তরাজ্যের বই মেলাকে কেন্দ্র করে এবারও এ পর্যন্ত ১০ টির অধিক বই প্রকাশিত হয়েছে ,মেলার দিন পর্যন্ত সেই সংখ্যা আর ও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ । তিনি বলেন, প্রতি বছরের মত বাংলাদেশ ছাড়াও ইউরোপ আমেরিকা থেকেও আমাদের বই মেলায় অতিথিগণ আসবেন বলে আমরা আশা করছি। ইতোমধ্যে আমাদের সব ধরণের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অপেক্ষা শুধু কাংখিত ক্ষণের। প্রবাসী লেখক সাংবাদিক শিল্পীরা আমরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি।। আমরা আশা করছি বিগত বছরের মত একটি সফল বইমেলা আমরা উপহার দিতে পারব।

    সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভাপতি কবি, লেখক ময়নূর রহমান বাবুল বলেন, বাংলাদেশের অমর একুশের বই মেলার পরে লন্ডনের এই বই মেলা আমার জানামতে দ্বিতীয় বৃহৎ বইমেলা হিসাবে পরিচিত। এই বইমেলাকে কেন্দ্র করে প্রতিবছর ১৫/২০ টা বই এবং ২/৩টা সংকলন, লিটলম্যাগ প্রকাশিত হচ্ছে এখন। বিশেষ করে প্রবাসী লেখক কবি সাহিত্যিকদের জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরী হয়েছে। আমরা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই ক্ষেত্রটা যে কোন মূল্যে ধরে রাখতে চাই। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রবাসে আমাদের আত্মপরিচয় এর সংযোগ স্থাপনের এক বড় মাধ্যম। এর মাধ্যমেই নতুন প্রজন্মকে পরিচয় করে দিতে হবে।। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে এই বই মেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক, প্রকাশক, শিল্পী, সাহিত্যিকদের মধ্যে যেন একটি আন্ত:সংযোগ সম্পর্ক স্থাপিত হয় ।প্রবাসে আমাদের জন্য অক্সিজেন হিসাবে কাজ করে এই আয়োজন।

    এবারের দুইদিন ব্যাপী আয়োজনে প্রতিদিনই বই মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান , কবিতা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন সহ নানাবিধ আয়োজন থাকবে। যুক্তরাজ্যের বই প্রেমী সকলের এই মিলন মেলায় আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো, আসুন এবং সফল একটি মেলা উপভোগ করুন। বই কিনুন ,বই পড়ুন। বাংলা ভাষা, শিল্প ,সাহিত্যকে বাঁচিয়ে রাখুন আমাদের আগামী প্রজন্মের জন্য। বাংলা, বাঙালি,বাংলাদেশ আর আমাদের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব । দেশে প্রবাসে সবক্ষেত্রে এই অহংকারকে আমরা উর্ধ্বে তুলে ধরবো-ই। তাই এবারে আমরা এই দ্বাদশ বাংলাদেশ বই মেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের শিরোনাম দিয়েছি ” আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। “

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকন্যাসন্তানের মা-বাবা হলেন দীপিকা  ও রণবীর
    Next Article ঢাকায় পালিত হয়েছে পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী।
    JoyBangla

    Related Posts

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    তারেকের রমরমা ফ্যামিলি কার্ড ব্যবসা, জরিপেই ব্যয় ২ হাজার কোটি

    August 25, 2026

    কলকাতায় নিহত বাংলাদেশিরা সকলেই গিয়েছিলেন চিকিৎসার জন্য

    August 19, 2026

    বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুলের  তোড়া অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    জাপানে ৩৬০ টনের দুর্গ রশি দিয়ে টেনে সরাল ১৮০০ মানুষ

    August 25, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    উগ্রবাদের রাজত্ব ও সংখ্যালঘু নিপীড়ন: বিএনপি-জামায়াত আমলের ভয়াবহ স্মৃতি এবং বর্তমান সংকট

    By JoyBangla EditorAugust 27, 20260

    চাঁদপুরে ব্যবসায়ী পিন্টু দাসের পরিবার নিখোঁজ এবং রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন…

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা

    August 27, 2026

    মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার

    August 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026

    হুমকিতে ছোট হচ্ছে সংস্কৃতি অঙ্গন

    August 27, 2026

    মানুষের বিশ্বাসের ধারণাই বদলে দেবে এআই: নোয়া হারারি

    August 27, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.