Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    April 21, 2026

    জবাই করে এক রাতে ৭ জনকে হত্যা

    April 21, 2026

    যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা

    April 21, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ চেন্নাই টেস্টে ভারতের সহজ জয়
    Sports

    মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ চেন্নাই টেস্টে ভারতের সহজ জয়

    JoyBanglaBy JoyBanglaSeptember 22, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রবিবার শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু ড্রিঙ্কস ব্রেকের পর কার্যত ভারতের কাছে আত্মসমর্পণ করে বসে বাংলাদেশ। অন্তত এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিন সাকিবের উইকেট দিয়ে শুরু করেন অশ্বিন। যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান সাকিব। তারপরই হু হু করে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। তাসের ঘরের মত ভেঙে পড়ে গোটা দল। একা লড়াই করেও শেষরক্ষা করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত। ৮২ রানের ইনিংস খেলেন তিনি। মারেন ৮টি চার এবং ৩টি ছক্কা। শেষে জাদেজার বলে ক্যাচ আউট হন শান্ত। অপরদিকে লিটন দাস (১), মেহদি হাসান মিরাজ (৮), তাসকিন আহমেদ (৫), হাসান মাহমুদ(৭) পর পর আউট হয়ে যান। ভারতীয় বোলারদের সামনে শান্ত ছাড়া কেউই টিকতেই পারেনি।

     ব্যাটিং এবং বোলিং দুটিতেই দাপট দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেই কারণে চিপক-এ মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে লড়াইয়ে ফেরান অশ্বিন। তাতে যোগ্য সঙ্গ দেন জাদেজাও। এরপর বল হাতে দুই স্পিনারের ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের ঝোড়ো শতরান এবং শুভমান গিলের সেঞ্চুরি, ভারতকে চালকের আসনে বসিয়ে দেয়।

    বাংলাদেশের সামনে ৫১৫ রানের টার্গেট রাখে রোহিত শর্মারা। সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও হিমশিম খেয়ে যায় বাংলাদেশ। অশ্বিন ও জাদেজার স্পিনে আটকে যান শান্তরা।
    গতকাল, শনিবার ম্যাচ শেষে বাংলাদেশ চার উইকেটে তোলে মাত্র ১৫৮ রান। বাংলাদেশকে জিততে হলে করতে হত আরও ৩৫৭ রান। কিন্তু চিপক-এর মাঠে স্পিনের দাপট দেখেই বোঝা যাচ্ছিল এই কাজ করা কার্যত অসম্ভব।

    ফলে ভারত চারদিনের মধ্যেই চিপক-এর মাঠে জয়ের স্বাদ পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাটিং এবং বোলিংয়ে অনবদ্য পারফরমেন্সের জন্য ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তবে প্রথম ইনিংসে উইকেট না পেলেও ব্যাট হাতে সেঞ্চুরি করে সকলের মন জয় করেছিলেন অশ্বিন। আর দ্বিতীয় ইনিংসে তাঁর স্পিনের জাদুতে কুপোকাত হয়েছে বাংলাদেশ টিম।

    featured sports
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleচেন্নাইয়ে বিশাল ব্যবধানে বাংলাদেশের হার
    Next Article আলিয়ার ‘লাভ অ্যান্ড ওয়ার’
    JoyBangla

    Related Posts

    কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা

    April 19, 2026

    মুজিবনগর দিবসে শেখ হাসিনার ঐক্যের আহ্বান

    April 17, 2026

    আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস

    April 17, 2026

    ৯ শতাধিক আইনজীবীর তীব্র প্রতিবাদ: ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল, ২০২৬’ বাতিল ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নিন্দা

    April 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    By JoyBangla EditorApril 21, 20260

    ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পুর্ব লন্ডনের হেসল স্ট্রিটে,যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত…

    জবাই করে এক রাতে ৭ জনকে হত্যা

    April 21, 2026

    যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা

    April 21, 2026

    ৩৭টি বেশি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করলেন ইউনূস, দেশ বঞ্চিত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে

    April 21, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.