৮ নভেম্বর, লন্ডন: ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ হয়েছেন দর্শকবৃন্দ। গতকাল ৭ নভেম্বর ‘সিজন অব বাংলা ড্রামার’র অংশ হিসাবে ব্রাডি আর্টস সেন্টারের থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ‘সুরবন্ধন’ এর মঞ্চায়নে এ নাটকটি। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া নাটক দেখতে হল ভর্তি হয়ে যায় দর্শক শ্রোতায়। নাটকের নামেই রয়েছে কৌতুহল। সেই কৌতুহল নিয়েই নাট্যামোদী মহল ছিলেন উৎসুক।
এবারের থিম ছিল কৌতুহল বা কিউরেসিটি একটি ব্যতিক্রমী কাহিনি অবলম্বনে পিয়া মাইনিন রচিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পিয়া মাইনিন, উদয় শংক দুর্জয়, ধনঞ্জয় পাল, ফরিদা ইয়াসমিন রিনিতা, হাফসা নূর। অভিবাসী একটি পারিবারের প্রেম, সমাজ বির্তন এবং সাংস্কৃতিক সংকট নিয়ে ‘ডোন্ট সে হার নেইম’ নাটকটি আবর্তিত হয়েছে।

বাঙালি সমাজে আবহমান কাল থেকে প্রেমকে স্বীকৃতি না দেওয়া, দুই প্রজন্মের টানাপোড়ন এবং প্রেমকে আড়াল করে রাখার মর্মান্তিক প্রেমের পরিণতি কাহিনিকে ফুটিয়ে তুলেছেন অভিনয় শিল্পীরা।
হলভর্তি দশক মনোযোগ দিয়ে নাটকটি উপভোগ করেছেন।নাটক শুরুর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নাট্য বিভাগের কর্মকর্তা কাজী রোকশানা সূচনা বক্তব্য রেখে নাটকটি উপভোগের আমন্ত্রণ জানান। ৮০ মিনিটের নাটক শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন লেখক ও অভিনয় শিল্পী পিয়া মাইনিন,ধঞ্জয় পাল ও উদয় শংকর দুর্জয়।
উল্লেখ্য, ‘সুরবন্ধন’ নাট্য সংগঠনের ‘ডোন্ট সে হার নেইম’ দ্বিতীয় প্রযোজনা। গত বছর কবি কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক একটি নাটক মঞ্চায়নরে মাধ্যমে সংগঠনের নাট্য জগতে পদচারনা শুরু হয়েছিল। পিয়া মাইনিন ব্রিটিশবাঙালি, জন্ম ব্রিটেনে। কিন্তু বাংলা সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় সাংস্কৃতিক কর্মী। তিনি বাংলা ভাষা ও সংস্কৃতি স্বদ্যোগে চর্চা করে সৃজনশীল পথে নিজের অবস্থান তৈরী করে নিয়েছেন। এবারের ‘ডোন্ট সে হার নেইম’ নাটকটি ছিল ইংরেজি ও বাংলা দ্বিভাষিক সংলাপ।
সাবলীল ভাষা ও সংলাপ দর্শকবৃন্দকে মুগ্ধ করেছে বলে নাটক শেসে প্রতিক্রিয়ায় উঠে এসেছে।
