Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ

    March 5, 2026

    একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকের আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

    March 5, 2026

    সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্ট জামিন দিলো  

    March 5, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী
    Bangladesh

    সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী

    JoyBanglaBy JoyBanglaOctober 9, 2024Updated:January 4, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সংবিধানের ৫৭ (৩) অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার নেওয়ার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবে। সেই হিসেবে সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা।

    মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ‘সংবিধান: ক্ষমতার না জনতার?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সংবিধানের প্রত্যেকটা সংশোধনী হয়েছে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে। রাষ্ট্রের পুরো কাঠামোকে ভেঙে দিয়েছে চতুর্থ সংশোধনী।

    বর্তমান অর্ন্তবর্তী সরকারের শপথ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। রুমিন ফারহানা বলেন, যদি বর্তমানে কোনো সংবিধান না থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনে শপথ নিলেন কীভাবে? একটা প্রশ্ন থেকেই যায়৷ যদি সংবিধান থেকে থাকে তাহলে সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি আরও বলেন, আমাদের সংবিধান প্রচুর পরিমাণে বৈপরীত্যে ভরা। সংবিধানের ২(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম আবার এই সংবিধানের ৮ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার যে চারটি মূলনীতি আছে তার একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রেখে আপনি কিভাবে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি করছেন? ধর্মকে ধর্মের জায়গায় এবং রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে, ধর্ম আর রাজনীতিকে একসাথে মেলানো যাবে না বলে মনে করেন বিএনপির এ নেতা।

    চতুর্থ সংশোধনী রাষ্ট্রের কাঠামোকে ভেঙে দিয়েছে উল্লেখ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার এসেছে, এই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে পুরোপুরি নির্বাহী বিভাগের হাতে দিয়ে ক্ষমতার পৃথকীকরণকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের প্রতিটা সংশোধনী হয়েছে নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে, নিজের দলকে ক্ষমতায় রাখার পথকে নিষ্কলুষ করার জন্য।

    তিনি বলেন, আমি যেহেতু বিচার বিভাগের একজন সদস্য, আমি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে চিন্তিত। বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিচার বিভাগ নিয়ে আলাদাভাবে সচেতন হওয়া দরকার।

    featured picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleজামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
    Next Article টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
    JoyBangla

    Related Posts

    সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্ট জামিন দিলো  

    March 5, 2026

    বঙ্গবন্ধু একাত্তরের মার্চেই বিকল্প সরকার পরিচালনা করেন

    March 4, 2026

    আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

    March 4, 2026

    আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ

    March 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    হাইকোর্টে আটকে গেল জুলাই জাতীয় সনদ ও গণভোট: রুল জারি, বৈধতা নিয়ে প্রশ্ন

    March 3, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    রক্ত গেছে জনতার, দোকান সেজেছে ইউনুসের

    February 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ

    By JoyBangla EditorMarch 5, 20260

    ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির…

    একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকের আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

    March 5, 2026

    সাংবাদিক আনিস আলমগীরকে হাইকোর্ট জামিন দিলো  

    March 5, 2026

    বঙ্গবন্ধু একাত্তরের মার্চেই বিকল্প সরকার পরিচালনা করেন

    March 4, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    হাইকোর্টে আটকে গেল জুলাই জাতীয় সনদ ও গণভোট: রুল জারি, বৈধতা নিয়ে প্রশ্ন

    March 3, 2026

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

    March 1, 2026

    ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    March 1, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.