Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ
    Bangladesh

    আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ

    JoyBangla EditorBy JoyBangla EditorMarch 4, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অন্তর্বর্তী সরকারের আমলের আট মাসে আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার বদলিকে ঘিরে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।

    সংশ্লিষ্ট সূত্রের দাবি, তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল–এর সময়ে বদলির ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা মানা হয়নি; বরং অর্থের বিনিময়ে পছন্দের অফিসে পদায়ন দেওয়া হয়েছে।

    অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫—এই আট মাসে অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়।

    এর মধ্যে প্রায় ২০০ জন জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকার বিনিময়ে পছন্দের সাব-রেজিস্ট্রি অফিসে বদলি বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অতীতে এত স্বল্প সময়ে এত বিপুলসংখ্যক বদলির নজির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    নীতিমালা ভঙ্গের অভিযোগ

    ২০০৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী সাব-রেজিস্ট্রি অফিস ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিন গ্রেডে বিভক্ত।

    বিধান অনুযায়ী ‘সি’ গ্রেডে নবনিযুক্ত কর্মকর্তাদের পদায়ন, পাঁচ বছর সন্তোষজনক চাকরির পর জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে ‘বি’ এবং পরে ‘এ’ গ্রেডে পদায়নের নিয়ম রয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট মেট্রোপলিটন ও জেলা এলাকায় পুনঃপদায়নের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারিত।

    কিন্তু অভিযোগ রয়েছে, ওই আট মাসে এই বিধান উপেক্ষা করে ‘সি’ ও ‘বি’ গ্রেডের অনেক কর্মকর্তাকে উচ্চতর গ্রেডের অফিসে পদায়ন করা হয়েছে। বিপরীতে ঘুষে অনাগ্রহী ‘এ’ গ্রেডের কয়েকজনকে নিম্নগ্রেডে বদলি করা হয়।

    কারও কারও ক্ষেত্রে ছয়-সাত মাসে তিন-চারবার বদলির ঘটনা ঘটেছে। যোগদানের আগের দিনও বদলি স্থগিত বা পুনর্বহালের চিঠি দেওয়া হয়েছে।

    উদাহরণ হিসেবে একাধিক আদেশে দেখা যায়, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ১৭ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়। পরবর্তী মাসগুলোতে ধারাবাহিক আদেশে শতাধিক বদলি হয়।

    ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১১টি আদেশে ১৯৫ জনকে বদলি করা হয়। শুধু ২৭ এপ্রিল একদিনেই ৪৫ জনের বদলির আদেশ জারি হয়।

    সতর্কবার্তার পর থেমে যায় বদলি

    বদলি-বাণিজ্যের অভিযোগ চরমে পৌঁছালে গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বদলি ও পদায়নে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং প্রলোভন থেকে সতর্ক থাকতে বলা হয়। সংশ্লিষ্টরা বলছেন, ওই বিজ্ঞপ্তির পর আর নতুন বদলির আদেশ হয়নি।

    নাম প্রকাশে অনিচ্ছুক নিবন্ধন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, “সাব-রেজিস্ট্রার বদলিতে আগে অনিয়ম থাকলেও নীতিমালার কাঠামো মানা হতো। কিন্তু অন্তর্বর্তী সরকারের ওই সময়ে নীতিমালার তোয়াক্কা করা হয়নি। শুধু নীতিভঙ্গের বিষয় অনুসন্ধান করলেই ঘুষ লেনদেনের তথ্য মিলবে।”

    এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র আক্তার হোসেন বলেন, অভিযোগ কমিশনের নজরে এলে তা খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে সংশ্লিষ্ট যেই হোন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযোগের বিষয়ে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসীতাকুণ্ডে শিশু হত্যা: ধর্ষণচেষ্টার পর গলা কেটে পাহাড়ে ফেলে রেখে যায় প্রতিবেশী
    Next Article ঘাঁটি না দেওয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের
    JoyBangla Editor

    Related Posts

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.