Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এম এ মান্নানের জামিন শুনানিতে হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক
    Bangladesh

    এম এ মান্নানের জামিন শুনানিতে হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক

    JoyBanglaBy JoyBanglaOctober 9, 2024No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য এম এ মান্নানের জামিন শুনানিতে দুই পক্ষের আইনজীবীদের হট্টগোলের ঘটনা ঘটেছে। হট্টগোলের ঘটনায় এজলাস ছেড়ে চলে যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিন। 

    বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিতে এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

    বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী জানিয়েছেন, বিচারক এজলাসে আসার পর দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। আমরা বলেছি, এই মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে। আজকে শুনানি করতে চাই না। অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেওয়ার জন্য আদালতকে বললেও আদালত আমাদের কথা শুনতে চাননি।

    আসামিপক্ষ শুনানিতে অংশগ্রহণের জন্য তোড়জোড় করছে। এটি নিয়ে হট্টগোল হয়েছে। পরে আদালত এজলাস থেকে নেমে গেছেন।

    তিনি আরো জানান, পিপি এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা। কিন্তু তারা আসামির পক্ষে থেকেছেন। নিম্ন আদালতেও এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আজকেও করেছি। এই পরিস্থিতিতে সুনামগঞ্জে বিচার কার্যক্রম আগামীতে আরো ভয়াবহ রূপ ধারণ করবে।

    এমএ মান্নানের আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, আদালতে হট্টগোলের কারণে বিচারক এজলাস ছেড়ে চলে গেছেন। দুপুর আড়াইটায় আবারো সময় রির্ধারণ করা হয়েছে। এম এ মান্নান একজন সিনিয়র সিটিজেন। তার বয়স ৮০ বছর। খুবই অসুস্থ তিনি। আশা করি, এসব বিবেচনায় তাকে জামিন দেওয়া হবে।

    এর আগে গত ২০ সেপ্টেম্বর এমএ মান্নানকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে তার তিন দফা জামিন শুনানি হয়েছে। আজ জামিন শুনানির সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। 

    এর আগে গত শনিবার (৫ অক্টোবর) তিনি সুনামগঞ্জের কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপ্যারিসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’২০২৪
    Next Article সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেফতার
    JoyBangla

    Related Posts

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

     মে  দিবসে: যাদের শ্রমে-ঘামে-রক্তে আজকের বাংলাদেশ, তাদের প্রতি আওয়ামী লীগ জানায় অপরিসীম শ্রদ্ধা

    May 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.