Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ

    March 13, 2026

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে দেশ ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে

    March 13, 2026

    বিশেষ_কলামঃ  বঙ্গবন্ধুর_শিক্ষা_দর্শন! 

    March 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ৬ মাসে সিলেট সীমান্তে ১২০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
    Sylhet

    ৬ মাসে সিলেট সীমান্তে ১২০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 8, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সিলেট: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ৬ মাসে বিজিবির অভিযানে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে পুলিশ। এসময় সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

    ৪৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকাগুলোতে কঠোরভাবে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কেউ এই সীমান্তকে পুঁজি করে অবৈধ ব্যবসা না করতে পারে। সেই সঙ্গে সীমান্ত পথ দিয়ে যাতে চোরাকারবারিরা ভারতীয় চিনি ও পেঁয়াজ এবং বাংলাদেশের রসুনসহ বিভিন্ন পণ্য যাতে আদান-প্রদান করতে না পারে সেজন্য বিজিবি লোকবল বাড়িয়েছে।

    এদিকে বুধবার (৮ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন ৪৮।

    জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি, কমলা, সুপারি, মদ। তা ছাড়া বাংলাদেশ থেকে পাচারের জন্য আনা শিং মাছ জব্দ করা হয়। তাছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকারও আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৯৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

    এদিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ ২৯০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের কেশবপুরের সাগরদাড়ির বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে মো. হযরত আলী (৪৫) ও খুলনা জেলার মাগুরাঘোনার আব্দুস সবুরের ছেলে আমিনুর রহমান (২৪)।

    এসএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সিলেটের নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট ডিউটিকালীন সময়ে একটি ট্রাককে সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকটিকে ধাওয়া করে কালিঘাট এলাকায় আটক করতে সক্ষম হয়। এসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ লাখ ৪০ লাখ টাকা মূল্যের ২৯০ বস্তা চোরাই চিনির সন্ধান পাওয়া যায়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনতুন ভাইরাস এইচএমপিভি সম্পর্কে যা জানতে হবে
    Next Article রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    সিলেটে দিন দিন বেড়েই চলেছে ছিনতাই

    March 6, 2026

    সরকারি রাস্তা থেকে ১৫ লাখ ইট লুট, যুব জামায়াত নেতার

    March 6, 2026

    সিলেটের তারাপুর চা-বাগানের মন্দিরে দুর্বৃত্তদের আগুন

    February 16, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    উত্তাল মার্চ ১৯৭১.. ৮ মার্চ বেতার কর্মচারীদের বিক্ষোভের মুখে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হয়

    March 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে  ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ

    By JoyBangla EditorMarch 13, 20260

    —– কাতার এলএনজি সরবরাহ বন্ধ করে দেয়ার পর বাংলাদেশ লোডশেডিংয়ের অন্ধকারে বসে ভাবছে কোথায় ভুলটা…

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে দেশ ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে

    March 13, 2026

    বিশেষ_কলামঃ  বঙ্গবন্ধুর_শিক্ষা_দর্শন! 

    March 13, 2026

    অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    March 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    সিলেটে অপহরণকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

    March 11, 2026

    ড. ইউনুস আমানতকারীদের টাকা কোথায়?

    March 11, 2026

    ইরানি মিডিয়ার দাবি: ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত

    March 10, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.