Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »   নাট্যজন প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ-প্রাজ্ঞদীপ
    Art & Culture

      নাট্যজন প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ-প্রাজ্ঞদীপ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 19, 2025Updated:January 19, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জন্মদিনে প্রণাম

     অজয় দাশ গুপ্ত

    সত্তর দশকের শেষ দিকে আমি ছিলাম চট্টগ্রাম কলেজের ছাত্র। কলেজের গ্যালারীতে বাংলা পড়াতেন এক শিক্ষক।  বই দেখে প্রথাগত ভাবে পড়াতেন না তিনি।  শরৎচন্দ্রের শ্রী কান্ত পড়াতেন আমাদের। ঠিক সময়ে হুড়মুড় করে এসে ক্লাশে ঢুকে পড়তেন। একদিন ঢুকেই বলতে শুরু করলেন ইন্দ্রনাথ  চরিত্র টি কত খারাপ। মদ খায়, ভাঙ খায়, বাসাবাড়িতে থাকে না। বলতে বলতে মনে বিদ্বেষ ঢুকিয়ে থেমে গেলেন।

    সবার কাছে  জানতে চাইলেন কেমন এই ইন্দ্রনাথ?  একবাক্যে সবাই বললাম বদ।এবার মুচকি হেসে আবেগ তাড়িত হয়ে শুরু করলেন ইন্দ্রনাথের প্রশংসা। মরার জাত না মানা, বিধবার দুঃখ বোঝার মত মনের ইন্দ্রনাথ কে মূহুর্তে হিরো করে তুলেছিলেন তিনি।  এবার সুর বদলে সবাই ইন্দ্রনাথের ভক্ত হয়ে গেলাম। হতবিহ্বল আমাদের এভাবেই শেখাতেন ভালো মন্দের তফাৎ।

    তাঁর কাছে প্রথমবার শুনি সত্যজিৎ রায়ের অাকাশচুম্বি জনপ্রিয়তার কথা। জানতে পারি কতটা পাগল বিদেশের মানুষ তাঁকে এক নজর দেখার জন্য।

    চট্টগ্রামের নাটক ও নাট্যজগত আলোকিত করে রাখা মানুষটি যখন ঢাকায় গেলেন তখন বাংলাদেশের নাটক মানেই তাঁর আবেগ তাঁর দুঃখ তাড়িত অভিনয় সুধা। হুমায়ূন আহমেদের একটি নাটকে নূরের সাথে তাঁর অভিনয়, অবেলায় সন্তান হারানো পিতার অব্যক্ত কান্নার সেই দৃশ্য বহুরাত  ঘুমাতে দেয় নি।

     আমি সিডনি চলে আসার পর তিনি  এসেছিলেন বঙ্গবন্ধু পরিষদের আমন্ত্রণে। তাঁর সাথে এক মঞ্চে কথা বলা আমার জন্য ছিলো সবচেয়ে কঠিন কাজ। অথচ কী অবলীলায় কী উদারতায় আপন করে নিয়ে বলেছিলেন, জানো অজয় আসার পথে বিমানে তুমি আর সুব্রত অগাস্টিন গোমেজের লেখার কথা বলতে বলতে এসেছি আমি। জানতাম, আমাকে সাহস যোগানোর জন্যই এমন করে বলা।

    একটা বিষয় আজীবন অনুসরণ করছি তাঁর ভাষণ থেকে শিখে। সে বার সিডনি বড় উত্তপ্ত।   স্বাধীনতা বিরোধীর সফর নিয়ে। সে প্রতিবাদ সভায় তিনি বলেছিলেন, যে জিহ্বা  দিয়ে তিনি পবিত্র কোরান পাঠ করেন, যে জিহ্বা দিয়ে মায়ের নাম উচ্চারণ করেন, যা দিয়ে মাতৃভূমি বাংলাদেশের নাম বেরিয়ে আসে সে জিভ দিয়ে তিনি এ নাম বা এদের নাম উচ্চারণ করবেন না। ঠিক তাই, আমি তুমি সে করে করে বলে ঠিকই শত্রু চিনিয়ে দিয়েছিলেন।

     প্রিয় অধ্যাপক, শিক্ষক, নাট্যকার, অভিনেতা, লেখক মমতাজ উদ্দীন নিজেকে বলতেন মম- তাজউদ্দীন আহমেদ।ধীরে ধীরে অভিভাবক শূন্য হয়ে পড়ছি আমরা। সে কারণেই ক্রান্তিলগ্নে অভিভাবক হীন আমরা। ১৮ জানুয়ারি শুভ জন্মদিন  স্যার।প্রণাম।

    { মমতাজউদদীন আহমদ (১৮ জানুয়ারি ১৯৩৫ – ২ জুন ২০১৯) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।[১] তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।[২]}

    লেখক: প্রাবন্ধিক, সাংবাদিক।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসংস্কারের নামে ‘৭২’র সংবিধান বাতিলের অপচেষ্টার নিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসীদের
    Next Article বাংলাদেশে ‘মবদের পাওয়ার!’
    JoyBangla Editor

    Related Posts

    চলে গেলেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

    September 11, 2026

    উকিল মুন্সীকে শুধু বাউল নন, এক অমর সাধক

    September 10, 2026

    শিল্পী তারেক আমিন পেলেন যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

    September 8, 2026

    একজন দর্শক থাকলেও গান গেয়ে যাব: জেমস

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.