Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রথম দিনেই বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের
    International

    প্রথম দিনেই বাইডেনের অনেক গুরুত্বপূর্ণ নীতি বাতিলের ঘোষণা ট্রাম্পের

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন, জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে একগুচ্ছ নীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করবেন।

    গতকাল রোববার ট্রাম্প জানিয়েছেন, প্রথম দিনেই তিনি ‘প্রায় ১০০’ নির্বাহী আদেশে সই করবেন। এসব আদেশের অনেকগুলোতে বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালাকে উল্টে দেওয়া হবে বা বাতিল করে দেওয়া হবে।

    ট্রাম্পের নীতি-বিষয়ক নতুন ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার রোববার বিকেলে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ কংগ্রেস সদস্যদের সঙ্গে ট্রাম্পের নির্বাহী আদেশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন।

    এই আলোচনা সম্পর্কে অবগত এমন দুটি সূত্র জানায়, রিপাবলিকান পার্টির নেতাদের আলোচনায় ট্রাম্পের নির্বাহী আদেশের সংক্ষিপ্তসার নিয়ে আলোচনা হয়েছে, নীতিমালা নিয়ে বিস্তারিত কথা হয়নি।

    আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণত ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের সামনের খোলাস্থানেই মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাওয়ায় এবার তা হবে কংগ্রেস ভবনের ভেতরে, ক্যাপিটল রোটুন্ডায়।

    আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনায় স্টিফেন মিলার জানান, (ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশে) নানা দীর্ঘ পরিকল্পনার প্রতিফলন থাকছে, সেই সঙ্গে অভিবাসন-সংক্রান্ত পদক্ষেপও থাকছে। সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির বিষয়টিও থাকছে।

    ট্রাম্প মাদক চোরাকারবারি-সংশ্লিষ্ট অনেকগুলো গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবেন। তিনি তাঁর প্রথম মেয়াদের ‘অভিবাসী সুরক্ষা প্রটোকল নীতি’ পুনরায় কার্যকর করবেন। এই নীতিটি সাধারণভাবে ‘রিমেইন ইন মেক্সিকো’ বা মেক্সিকোতেই থাকুন নামে পরিচিত।

    ট্রাম্প তাঁর প্রথম মেয়াদের অভিবাসন নীতিমালা–সংক্রান্ত আরও কিছু নির্দেশনা ও পদক্ষেপ পুনরায় চালু করবেন। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই জো বাইডেন এগুলো বাতিল করেছিলেন।

    রোববার দাতা ও মিত্রদের এক নৈশভোজে ট্রাম্প বলেছেন, ‘ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে আমি কয়েক ডজন—১০০–এর কাছাকাছি নির্বাহী আদেশে সই করব, যার অনেকগুলো আগামীকাল (আজ) আমার ভাষণে উল্লেখ করব।’

    ট্রাম্প আরও বলেন, ‘কলমের খোঁচায় বাইডেন প্রশাসনের ধ্বংসাত্মক ও মৌলিক কয়েক ডজন নির্বাহী আদেশ ও পদক্ষেপ আমি বাতিল করে দেব। আগামীকাল থেকে এগুলো অন্তঃসারশূন্য ও অকার্যকর হয়ে পড়বে।’

    তবে ট্রাম্পের প্রথম দিনের নির্বাহী আদেশগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleট্রাম্পকে অভিনন্দন পুতিনের, বললেন যুদ্ধ নিয়ে আলোচনায় আগ্রহী
    Next Article যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
    JoyBangla Editor

    Related Posts

    নেপালে বন্যায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস

    August 29, 2026

    নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক

    August 28, 2026

    ২৪ হাজার ফুট উঁচুতে ঘটে হিমবাহ ধস, আজকালের মধ্যেই ‘দ্বিতীয়–তৃতীয় ঢেউ’য়ের আশঙ্কা

    August 27, 2026

    নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ হাজারের বেশি

    August 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    শেখ হাসিনাকে সর্বোচ্চ নেতৃত্বে রেখেই আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ চলছে

    August 27, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    সিলেটিদের তোপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এনসিপি নেত্রী হুমায়রা নূর

    By JoyBangla EditorAugust 29, 20260

    সিলেটি ভাষা ও ঐতিহ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম তোপের মুখে পড়ার পর অবশেষে নতি…

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    ৩১ অ্যাপে লেনদেন না করতে জরুরি নির্দেশনা

    August 29, 2026

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ

    August 29, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ: সংস্কৃতি অঙগনে প্রতিবাদ

    August 29, 2026

    বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায় উগ্রবাদীরা; ঢাকায় মাইকিং, নির্বিকার অথর্ব বিএনপি সরকার

    August 28, 2026

    “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই

    August 28, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.