Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    November 7, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবী
    Sylhet

    সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জেলা সদরে স্থাপনের দাবী

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 22, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সংবাদদাতা:

    সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে স্থাপনের দাবীতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ জানুয়ারী সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত উক্ত নাগরিক মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

    মতবিময় সভায় বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের আবাসিক ব্যাবস্থা, যাতায়াত, সার্বিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরের কাছাকাছি করা জরুরী। ফ্যাসিবাদী সময়ে বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে বানিজ্য শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে একশ্রেণির ভূমিখেকো চক্র গড়ে উঠে। অথচ শহরতলীর রতনশ্রী মৌজায় কয়েকশ একর খাস ভূমি রয়েছে। জেলা সদরে ক্যাম্পাসের স্থান নির্ধারণ করলে ভূমি অধিগ্রহনের শত কোটি টাকা সাশ্রয় হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে সকল নিয়োগে দুর্নীতি স্বজনপ্রীতির বিষয়টিও উঠে আসে বক্তাদের বক্তব্যে।

    সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোনাজ্জির হোসেন সুজন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু ধুর্জুটি কুমার বসু, সিনিয়র আইনজীবী এডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সিভিল সার্জন ড: সৈয়দ মনোয়ার আলী, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু জোগেস্বর দাস, সুনামগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, এডভোকেট রবিউল লেইস রোকেস, সুনামগঞ্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, জেলা বিএনপি নেতা আকবর আলী, এডভোকেট মাসুক আলম, রাজনীতিবিদ রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা বিএনপি নেতা রেজাউল হক, অধ্যাপক চিত্তরঞ্জন দাস, অধ্যক্ষ সেরগুল আহমদ, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, এডভোকেট বজলুর রশীদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, জেলা বিএনপির সদস্য আবুল মনসুর শওকত, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহবায়ক ইমন উদ দ্দোজা আহমদ প্রমুখ।

    সমাবেশে সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরীকে আহবায়ক ও এডভোকেট রবিউল লেইস রোকেস, অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলামকে যুগ্মআহবায়ক করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়।

    প্রসংগত, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার বিষয়টি মন্ত্রীসভার বৈঠকে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অনুমোদন হয়ে ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে বিল পাস হয়। সাবেক আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জেলা সদরকে উপেক্ষা করে নিজ উপজেলা শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। ২০২৪ সালের ৩ নভেম্বর গনিত, রসায়ন, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় পাঠদান কার্যক্রম।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএরশাদ ট্রাস্টের সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ বিদিশার বিরুদ্ধে
    Next Article বাংলাবাজার থেকে ‘বিনামূল্যের’ ১০ হাজার বইসহ গ্রেপ্তার ২
    JoyBangla Editor

    Related Posts

    সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, শ্লীলতাহানি-তাণ্ডব রাজাকারের দোসরদের

    October 31, 2026

    চাঁদা না পেয়ে সরকারি কাজ বন্ধ করে দিলেন সুনামগঞ্জের এমপি নুরুল

    October 28, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    জিয়া থেকে ইউনূস ও তারেক—সকলের একই পদাঙ্ক অনুসরণ: আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর পৈশাচিক নিধনযজ্ঞ!

    November 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    ৭ নভেম্বর “মুক্তিযোদ্ধা হত্যা দিবস” স্মরণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন

    By JoyBangla EditorNovember 7, 20260

    ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় এবং সৈনিক ও অফিসার হত্যার নামে মূলত…

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

    November 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    স্কুল থেকে বহিস্কার: কণ্ঠে ছিল জয় বাংলা, অপরাধ ছিল দেশপ্রেম

    November 6, 2026

    কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ

    November 6, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.