Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    May 20, 2026

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    Bangladesh

    এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 29, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইসলামী ব্যাংক থেকে বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আহসানুল এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। একই দিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩  আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

    দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

    তিনি জানান, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা, যা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাত ও অর্থের প্রকৃত উৎস্য গোপন ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয় মামলায়। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৭৮/৪৭১/৪৭৭ক/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    এজাহারে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধমূলক অসদাচরণ, জাল-জালিয়াতি, প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ  ১৫ হাজার ৪২৫ টাকা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাতসহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর/স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং-এর অপরাধ করেছেন। মামলার আসামিরা হলেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাবেক চেয়ারম্যান, কমিটি এবং পরিচালক আহসানুল আলম, সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম চৌধুরী, সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও চেয়ারম্যান, ইসি কমিটি: ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক নমিনী পরিচালক সৈয়দ আবু আসাদ, সাবেক সদস্য, ইসি কমিটি: ও ভাইস চেয়ারম্যান, ডা. তানভীর আহমদ, সাবেক সদস্য, ইসি কমিটি: ও পরিচালক মো. কামরুল হাসান, সাবেক স্বতন্ত্র পরিচালক ও সদস্য, ইসি কমিটি: ড. মোহাম্মাদ সালেহ জহুর, সাবেক পরিচালক ও সদস্য, ইসি কমিটি: প্রফেসর মো. নাজমুল হাসান, সাবেক পরিচালক ও সদস্য, ইসি কমিটি: ড. মো. ফসিউল আলম, সাবেক সদস্য, ইসি কমিটি: আবু সাইদ মোহাম্মদ কাশেম, সাবেক পরিচালক ও সদস্য, ইসি কমিটি: জামাল মোস্তফা চৌধুরী,  ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সদস্য (পদাধিকার বলে): মোহাম্মদ মনিরুল মাওলা,

    এ ছাড়া ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সদস্য, ইসি কমিটি: মো. মাহবুব উল আলম, সাবেক ডিএমডি, আই অ্যান্ড সিটিডব্লিউ, সদস্য ইনভেস্টমেন্ট কমিটি: তাহের আহমেদ চৌধুরী, ডিএমডি, আইবিডব্লিউ এবং সদস্য ইনভেস্টমেন্ট কমিটি হাসনে আলম, ডিএমডি, আরআইডব্লিউ এবং সদস্য ইনভেস্টমেন্ট কমিটি মো. আব্দুল জব্বার, এসইভিপি, আইএডি এবং সদস্য ইনভেস্টমেন্ট কমিটি: মো. সিদ্দিকুর রহমান, এসইভিপি, এএমডি এবং সদস্য ইনভেস্টমেন্ট কমিটি: এ.এ.এম হাবিবুর রহমান, এসইভিপি, এএমডি এবং সদস্য ইনভেস্টমেন্ট কমিটি মোহাম্মদ সাঈদ উল্লাহ, এএমডি, আইবিডব্লিউ এবং সদস্য ইনভেস্টমেন্ট কমিটি: ওমর ফারুক খানসহ ৫২ জনকে দুদকের মামলার আসামি করা হয়েছে।

    এদিকে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।

    দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, নুরুন্নবী চৌধুরী শাওন নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। একইসঙ্গে তার নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

    অন্যদিকে, নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ২০ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর  ২৭(১) ধারা, মানি লন্ডারিং আইন ৪(২) ও ৪(৩) এবং তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleআওয়ামী লীগের মিছিল বরদাশত করবে না সরকার
    Next Article কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের বার্তা
    JoyBangla Editor

    Related Posts

    পল্লবীতে পাশের ফ্ল্যাটে খুন হয় শিশু রামিসা, সন্দেহভাজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

    May 20, 2026

    সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট

    May 19, 2026

    বিদেশিদের শর্ত পূরণে বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধি: দরিদ্র জনগোষ্ঠীর ঘাড়ে চাপছে বোঝা

    May 19, 2026

    আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

    May 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

    May 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    সাম্যবাদের কলম সৈনিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ

    By JoyBangla EditorMay 20, 20260

    জান দেবো তবু ধান দেবো না মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী…

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    মানুষকে সংজ্ঞায়িত করলে  কী দাড়াঁয়!

    May 20, 2026

    কফিন হাউজে জীবন

    May 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    পৃথিবীর সবচেয়ে গরীব রাষ্ট্রপ্রধানের গল্প

    May 20, 2026

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    May 20, 2026

    বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতি ভালো নেই, সামনে সমূহ বিপদ

    May 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.