Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জীবন মৃত্যু’র সন্ধিক্ষণে ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়
    Art & Culture

    জীবন মৃত্যু’র সন্ধিক্ষণে ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 11, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বর্তমানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) চিকিৎসা চলছে তার।

    গেল কয়েক সপ্তাহ ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘আমি বাংলায় গান গাই’র স্রষ্টা।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয় গায়ক প্রতুলের। পরে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

    এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে অবচেতন অবস্থায় আছেন এ গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত হয়ে পড়েছেন। আর সোমবার (১০ ফেব্রুয়ারি) তার খোঁজ নেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে গিয়ে খোঁজ নেন।

    ইতোমধ্যেই প্রতুলের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড থেকে সোমবার রাতেও জানানো হয়েছে, আইটিইউতে চিকিৎসাধীন রয়েছেন প্রখ্যাত গায়ক।

    কয়েকদিন আগেও হাসপাতালের বিছানা থেকে চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান প্রতুল। সপ্তাহখানেক আগে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, হার্ট অ্যাটাকও হয়। পরে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় তাকে। এ সময় ফুসফুসের সমস্যা শনাক্ত হয়। সেই সংক্রমণ ব্যাকটেরিয়া না ভাইরাস থেকে, সেটি এখনো স্পষ্ট নয়।

    প্রসঙ্গত, ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। দেশভাগের সময় পরিবারের সবাই ভারতে পাড়ি জমান। শৈশব কাটিয়েছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায়। ছোটবেলা থেকেই নিজের লেখা গান সুর করতেন। তার অনেক অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষভাবে সমাদৃত ‘আমি বাংলায় গান গাই’ গানটি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনন্দনমঞ্চে জমজমাট সাধুমেলা
    Next Article রিকশাচালক সংক্রান্ত গল্পে সিনেমা, আবেগে ভাসলেন শতাধিক চালক
    JoyBangla Editor

    Related Posts

    শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে দশজন মানুষের মুখ

    October 10, 2026

    ভারতবর্ষ ও অ্যালেন গিন্সবার্গ

    October 9, 2026

    সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

    October 9, 2026

    চলে গেলেন অভিনেতা নানা পাটেকার

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.