Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর রাষ্ট্রপতির শাসন জারি
    International

    ভারতের মণিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর রাষ্ট্রপতির শাসন জারি

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 13, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের পর ভারতীয় জনতা পার্টি নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি। এই অচলাবস্থার মধ্যে মনিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন।

    ভারতে দীর্ঘদিন ধরে সহিংসতা এবং সাংবিধানিক সংকটে থাকা মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। চার দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন।

    এরপর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল। তার মধ্যেই রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারির এই খবর এল। কেন্দ্রীয় সরকার রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির সিদ্ধান্ত নিয়েছে।

    প্রায় ২১ মাস ধরে মণিপুরে সংঘর্ষ, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন। এর শিকার হয়েছেন আরও হাজারও মানুষ। বারবার রাজ্যের পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগের মুখে গত ৯ ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।

    তার পদত্যাগের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নতুন কোনও মুখ্যমন্ত্রী নির্বাচনে একমত হতে পারেনি এবং কোনও নামও ঘোষণা করতে পারেনি। এই অচলাবস্থার মাঝেই বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা আছে, “আমি মণিপুরের রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। সেই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যর ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানকার রাজ্য সরকার কার্যক্রম চালিয়ে যেতে পারছে না।”

    ভারতীয় পত্রিকা এনডিটিভি লিখেছে, ১৯৫১ সালের পর মণিপুরে ১১তমবারের মতো রাষ্ট্রপতি শাসন কার্যকর হল। রাজ্য মুখ্যমন্ত্রী বীরেন সিং গত রোববার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর রাজ্য প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

    এতে তিনি বলেছিলেন, “মণিপুরের মানুষের সেবা করা আমার জন্য সম্মানের বিষয়। আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ, যারা সময়োপযোগী পদক্ষেপ, উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের স্বার্থ রক্ষা করেছে।”

    পাঁচ দিন আগে, সুপ্রিম কোর্ট সেন্ট্রাল ফরেনসিক ল্যাবকে একটি ফাঁস হওয়া অডিও টেপের বিষয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়, যেখানে বীরেন সিংকে রাজ্যে জাতিগত সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল।

    গত দেড় বছরেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর। ২০২৩ সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পরিস্থিতি। মাঝে কিছু দিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

    পরিস্থিতি সামলাতে মণিপুরের বেশ কিছু জেলায় কারফিউ জারি করা হয়, ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়। মণিপুরে অশান্তির কারণে গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন। একইসঙ্গে আশ্বাস দিয়েছিলেন, ২০২৫ সালে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: দুবাইয়ে প্রধান উপদেষ্টা
    Next Article বইমেলায় আগাম ফাগুন
    JoyBangla Editor

    Related Posts

    হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

    April 30, 2026

    এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

    April 29, 2026

    ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

    April 28, 2026

    শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.